Thursday, July 30, 2026
25.8 C
Bangladesh
শিরোনাম
শেখেরখীল হাজী মোহাব্বত আলী পাড়া সোসাইটির উদ্যোগে “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” এর শুভ উদ্বোধনকক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতারসাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারপ্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বৈত সাফল্যঈদগাঁও বাজুসের নির্বাচন সম্পন্ন: সভাপতি আরিফুর, সম্পাদক বিজনবাঁশখালীতে গাঁজাসহ আটক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ।ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধনএম এ হায়দার চৌধুরী ফোরাম ফর হিউম্যানিটির উদ্যোগে দরিদ্র শ্রমজীবীদের মাঝে ত্রাণ বিতরণতরুণ ইয়াবা সেবনকারী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসিভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব দিনমজুর পরিবার,মাথা গুজার ঠাই নেই কোথাওপূর্ব বাকখাইন জাগরণ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদানবৃষ্টির পানিতে তলিয়ে গেছে হাওরের ২ হাজার বিঘা জমির ধানপ্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ, যে আলোচনা হলোযেভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী এমপিরামাথাপিছু আয় ২ হাজার ৭৬৯ মার্কিন ডলারঈদগাঁওয়ে মাদকবিরোধী পোষ্ট দেয়ায় মা-বোনকে নির্যাতনবৃহত্তর ঈদগাহ জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের ঈদ পুনর্মিলনী সম্পন্নবাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশ দলে উপেক্ষিত আরহাম ডাক পেলেন অস্ট্রেলিয়া দলে

বাংলাদেশে বারবার উপেক্ষিত হলেও প্রতিভার কদর করতে ভুল করেনি অস্ট্রেলিয়া। বাংলাদেশি বংশোদ্ভূত উইঙ্গার আরহাম ইসলামকে অনূর্ধ্ব-২০ জাতীয় দলে ডেকেছে দেশটির ফুটবল ফেডারেশন। ডিসেম্বরে জাপানে অনুষ্ঠিতব্য এসবিএস কাপে অংশ নিতে ঘোষিত স্কোয়াডে সুযোগ পেয়েছেন ১৭ বছর বয়সী এই তরুণ ফুটবলার।

অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা আরহাম ইসলাম এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের হয়ে খেলার অভিজ্ঞতা আছে। ২০২৪ সালের নভেম্বরে কম্বোডিয়ায় অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাই পর্বে লাল-সবুজের জার্সিতে খেললেও এরপর আর তাকে বাংলাদেশের কোনো বয়সভিত্তিক দলে বিবেচনা করা হয়নি। অথচ অস্ট্রেলিয়ার ক্লাব ওয়েস্টার্ন ইউনাইটেডের অনূর্ধ্ব-২৩ দলে নিয়মিত খেলছেন এই ডানপ্রান্তের উইঙ্গার।

এসবিএস কাপে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২০ দল তাদের প্রথম ম্যাচ খেলবে ১৮ ডিসেম্বর স্পেনের বিপক্ষে। এরপর ২০ ডিসেম্বর স্বাগতিক জাপানের শিজুওকা প্রিফেকচারের দলের মুখোমুখি হবে তারা। ২১ ডিসেম্বর জাপানের বিপক্ষেই আসরের শেষ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ানরা।

এই টুর্নামেন্টে দলের হেড কোচের দায়িত্ব পালন করবেন রিচার্ড গার্সিয়া। নিয়মিত হেড কোচ ট্রেভর মরগান বর্তমানে ফুটবল অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্বে থাকায় তিনি দলের সঙ্গে থাকতে পারছেন না।

মরগান ও গার্সিয়ার বাছাই করা এই স্কোয়াডে অস্ট্রেলিয়া ও জাপানভিত্তিক ফুটবলারদেরই ডাকা হয়েছে। দলে রয়েছেন ১৩ জন নতুন মুখ, যাদের একজন আরহাম ইসলাম।

কম্বোডিয়ায় ভালো পারফরম্যান্সের পরও গত এক বছরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ কিংবা অনূর্ধ্ব-২৩ দলের কোনো ক্যাম্প বা টুর্নামেন্টে ডাক পাননি আরহাম। এ নিয়ে দেশের ফুটবলপ্রেমীদের একাংশের মধ্যে ক্ষোভও দেখা গেছে। অনেকের মতে, দেশের ফুটবলে প্রতিভা চেনার ঘাটতির আরেকটি উদাহরণ এটি।

বাংলাদেশে সুযোগ না পেলেও আন্তর্জাতিক মঞ্চে নিজেকে প্রমাণ করার নতুন দরজা খুলেছে আরহামের সামনে। এবার দেখার বিষয়, অস্ট্রেলিয়ার জার্সিতে তার পারফরম্যান্স ভবিষ্যতে তাকে কোথায় নিয়ে যায়।

গরম খবর

রুমিন ফারহানাকে বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয়...

পটিয়ায় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

বিপ্লব বিজয় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের পটিয়া উপজেলার ঠেগরপুনি স্বপ্নচূড়া...

বাল্যবিবাহ: এক অনবরত সামাজিক বিপর্যয়

জামাল উদ্দিন জাহেদ বাল্যবিবাহ আমাদের সমাজের দীর্ঘদিনের একটি সংকট, যার...

চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নতুন সাংগঠনিক সম্পাদক নাদিম মোঃ নুরুন্নবী..

চট্টগ্রাম চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের কার্যনির্বাহী কমিটির...

বাঁশখালীতে নির্বাচন করার ঘোষণা দিলেন বিএনপি নেতা লেয়াকত আলী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের...

শেখেরখীল হাজী মোহাব্বত আলী পাড়া সোসাইটির উদ্যোগে “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” এর শুভ উদ্বোধন

মোহাম্মদ জামাল উদ্দিন জাহেদ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ...

কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার

বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ অভিযান...

সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সাইফুল ইসলাম, চট্টগ্রাম চট্টগ্রামের সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আবদুল্লাহ...

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বৈত সাফল্য

মোহাম্মদ আমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার, বাঁশখালী। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় প্রাথমিক শিক্ষা...

ঈদগাঁও বাজুসের নির্বাচন সম্পন্ন: সভাপতি আরিফুর, সম্পাদক বিজন

মোঃ বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় অত্যন্ত...

বাঁশখালীতে গাঁজাসহ আটক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ।

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম। চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার রুহুল্লাহাট এলাকায় গাঁজাসহ মোঃ...

ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধন

আমিনুল ইসলাম,বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ...

এম এ হায়দার চৌধুরী ফোরাম ফর হিউম্যানিটির উদ্যোগে দরিদ্র শ্রমজীবীদের মাঝে ত্রাণ বিতরণ

মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) উপলক্ষে চট্টগ্রাম নগরীতে...

Related Articles

Popular Categories