Wednesday, July 29, 2026
28.4 C
Bangladesh
শিরোনাম
শেখেরখীল হাজী মোহাব্বত আলী পাড়া সোসাইটির উদ্যোগে “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” এর শুভ উদ্বোধনকক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতারসাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারপ্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বৈত সাফল্যঈদগাঁও বাজুসের নির্বাচন সম্পন্ন: সভাপতি আরিফুর, সম্পাদক বিজনবাঁশখালীতে গাঁজাসহ আটক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ।ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধনএম এ হায়দার চৌধুরী ফোরাম ফর হিউম্যানিটির উদ্যোগে দরিদ্র শ্রমজীবীদের মাঝে ত্রাণ বিতরণতরুণ ইয়াবা সেবনকারী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসিভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব দিনমজুর পরিবার,মাথা গুজার ঠাই নেই কোথাওপূর্ব বাকখাইন জাগরণ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদানবৃষ্টির পানিতে তলিয়ে গেছে হাওরের ২ হাজার বিঘা জমির ধানপ্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ, যে আলোচনা হলোযেভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী এমপিরামাথাপিছু আয় ২ হাজার ৭৬৯ মার্কিন ডলারঈদগাঁওয়ে মাদকবিরোধী পোষ্ট দেয়ায় মা-বোনকে নির্যাতনবৃহত্তর ঈদগাহ জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের ঈদ পুনর্মিলনী সম্পন্নবাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়

ভারতে বাংলাদেশে খেলার পরিবেশ নেই : আসিফ নজরুল

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে বাংলাদেশ যাবে না—এই অবস্থানেই অনড় রয়েছে দেশটি। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে দুই দফা চিঠি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে। তবে সাম্প্রতিক সময়ে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের ম্যাচ কেবল ভারতের ভেতরে ভেন্যু বদলের আলোচনা ওঠায় সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট করে জানিয়েছেন—বাংলাদেশ কখনোই কলকাতা থেকে অন্য ভারতীয় শহরে ম্যাচ সরানোর কথা বলেনি। তাদের দাবি একটাই: ম্যাচগুলো শ্রীলঙ্কা বা ভারতের বাইরে অন্য কোনো নিরাপদ ভেন্যুতে আয়োজন করতে হবে।

গণমাধ্যমে কথা বলতে গিয়ে আসিফ নজরুল বলেন, “ভারতে বর্তমানে যে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করছে এবং গত দেড় বছরে বাংলাদেশবিরোধী যে ধারাবাহিক ক্যাম্পেইন চলছে, তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পক্ষে ভারতে ক্রিকেট খেলা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। মুস্তাফিজ পর্ব এবং আইসিসির নিরাপত্তা দলের চিঠি—সব মিলিয়ে বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে আমাদের সেখানে খেলার পরিবেশ নেই।”

তিনি আরও বলেন, “আমরা ক্রিকেটে কোনো দেশের একচ্ছত্র আধিপত্যে বিশ্বাস করি না। বাজার ব্যবস্থাপনার ভিত্তিতে কোনো টুর্নামেন্টের ভাগ্য নির্ধারণ হতে পারে না। আইসিসি যদি সত্যিকার অর্থে একটি বৈশ্বিক সংস্থা হয় এবং যদি তারা ভারতের কথায় উঠে–বসে না, তাহলে অবশ্যই বাংলাদেশকে শ্রীলঙ্কায় বিশ্বকাপের ম্যাচ খেলার সুযোগ দিতে হবে। এই প্রশ্নে আমরা কোনো নতি স্বীকার করব না।

ভারতের ভেতরে ভেন্যু পরিবর্তনের প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, “দুইটা ভেন্যুই তো ভারতেই। ভারত মানে তো ভারতই। আমরা তো কলকাতার কথা বলিনি। আমাদের বক্তব্য পরিষ্কার—ভারতের বাইরে নিন। শ্রীলঙ্কায় নিন, কোনো সমস্যা নেই।”

এছাড়া বিকল্প আয়োজক হিসেবে পাকিস্তান বা সংযুক্ত আরব আমিরাতের প্রস্তাবের কথাও উল্লেখ করেন আসিফ নজরুল। তিনি বলেন, “পাকিস্তানে করলে সমস্যা নেই, আরব আমিরাতে করলে সমস্যা নেই। কিন্তু যেখানে আমাদের দলের খেলোয়াড়দের নিরাপদে খেলার পরিবেশ নেই, সেখানে আমরা যাব না।”

সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা গেছে, আইসিসি ভারতের ভেতরেই বিকল্প ভেন্যু খুঁজছে এবং এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তামিলনাড়ু ও কেরালা ক্রিকেট সংস্থার সঙ্গে প্রাথমিক আলোচনা করেছে। ফলে চেন্নাই ও তিরুবনন্তপুরমের মতো শহরের নাম সামনে আসছে। তবে আসিফ নজরুল সাফ জানিয়ে দিয়েছেন—এ ধরনের কোনো পরিকল্পনা বাংলাদেশ গ্রহণ করবে না।

তার ভাষায়, “যখন ভারতের জাতীয় ক্রিকেট বোর্ড নিজেই উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করে বলে, একজন বাংলাদেশি খেলোয়াড়কে এখানে খেলানো যাবে না—এর চেয়ে বড় প্রমাণ আর কী হতে পারে যে সেখানে আমাদের খেলার পরিবেশ নেই? আইসিসির নিরাপত্তা দলের চিঠিও সেটাই প্রমাণ করে।”

সব মিলিয়ে, বাংলাদেশের অবস্থান পরিষ্কার—ভারতের মাটিতে নয়, টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলতে হলে ম্যাচগুলো ভারতের বাইরে নিরাপদ ভেন্যুতেই আয়োজন করতে হবে। এখন শেষ সিদ্ধান্তের বল আইসিসির কোর্টে।

গরম খবর

রুমিন ফারহানাকে বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয়...

পটিয়ায় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

বিপ্লব বিজয় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের পটিয়া উপজেলার ঠেগরপুনি স্বপ্নচূড়া...

বাল্যবিবাহ: এক অনবরত সামাজিক বিপর্যয়

জামাল উদ্দিন জাহেদ বাল্যবিবাহ আমাদের সমাজের দীর্ঘদিনের একটি সংকট, যার...

চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নতুন সাংগঠনিক সম্পাদক নাদিম মোঃ নুরুন্নবী..

চট্টগ্রাম চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের কার্যনির্বাহী কমিটির...

বাঁশখালীতে নির্বাচন করার ঘোষণা দিলেন বিএনপি নেতা লেয়াকত আলী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের...

শেখেরখীল হাজী মোহাব্বত আলী পাড়া সোসাইটির উদ্যোগে “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” এর শুভ উদ্বোধন

মোহাম্মদ জামাল উদ্দিন জাহেদ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ...

কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার

বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ অভিযান...

সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সাইফুল ইসলাম, চট্টগ্রাম চট্টগ্রামের সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আবদুল্লাহ...

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বৈত সাফল্য

মোহাম্মদ আমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার, বাঁশখালী। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় প্রাথমিক শিক্ষা...

ঈদগাঁও বাজুসের নির্বাচন সম্পন্ন: সভাপতি আরিফুর, সম্পাদক বিজন

মোঃ বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় অত্যন্ত...

বাঁশখালীতে গাঁজাসহ আটক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ।

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম। চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার রুহুল্লাহাট এলাকায় গাঁজাসহ মোঃ...

ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধন

আমিনুল ইসলাম,বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ...

এম এ হায়দার চৌধুরী ফোরাম ফর হিউম্যানিটির উদ্যোগে দরিদ্র শ্রমজীবীদের মাঝে ত্রাণ বিতরণ

মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) উপলক্ষে চট্টগ্রাম নগরীতে...

Related Articles

Popular Categories