Thursday, July 30, 2026
25.8 C
Bangladesh
শিরোনাম
শেখেরখীল হাজী মোহাব্বত আলী পাড়া সোসাইটির উদ্যোগে “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” এর শুভ উদ্বোধনকক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতারসাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারপ্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বৈত সাফল্যঈদগাঁও বাজুসের নির্বাচন সম্পন্ন: সভাপতি আরিফুর, সম্পাদক বিজনবাঁশখালীতে গাঁজাসহ আটক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ।ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধনএম এ হায়দার চৌধুরী ফোরাম ফর হিউম্যানিটির উদ্যোগে দরিদ্র শ্রমজীবীদের মাঝে ত্রাণ বিতরণতরুণ ইয়াবা সেবনকারী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসিভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব দিনমজুর পরিবার,মাথা গুজার ঠাই নেই কোথাওপূর্ব বাকখাইন জাগরণ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদানবৃষ্টির পানিতে তলিয়ে গেছে হাওরের ২ হাজার বিঘা জমির ধানপ্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ, যে আলোচনা হলোযেভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী এমপিরামাথাপিছু আয় ২ হাজার ৭৬৯ মার্কিন ডলারঈদগাঁওয়ে মাদকবিরোধী পোষ্ট দেয়ায় মা-বোনকে নির্যাতনবৃহত্তর ঈদগাহ জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের ঈদ পুনর্মিলনী সম্পন্নবাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়

থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত, সামরিক শক্তিতে কে এগিয়ে?

কম্বোডিয়ায় হামলা চালিয়েছে থাইল্যান্ড। এ ঘটনায় উভয় দেশই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া অস্ত্রবিরতি লঙ্ঘনের জন্য একে অপরকে দায়ী করছে। এতে নতুন করে উভয় দেশের সামরিক শক্তি আলোচনায় এসেছে।

সোমবার (০৮ ডিসেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উভয় দেশের সামরিক সক্ষমতা তুলে ধরা হয়েছে।

বাজেট ও স্থলবাহিনী

কম্বোডিয়া : ২০২৪ সালে কম্বোডিয়ার প্রতিরক্ষা বাজেট ছিল ১ দশমিক ৩ বিলিয়ন ডলার। দেশের সক্রিয় সামরিক সদস্য সংখ্যা ১ লাখ ২৪ হাজার ৩০০। ১৯৯৩ সালে সাবেক কমিউনিস্ট বাহিনী ও দুটি প্রতিরোধ বাহিনী একীভূত করে বর্তমানে দেশটির সশস্ত্র বাহিনী গঠন করা হয়। কম্বোডিয়ার স্থলবাহিনীতে প্রায় ৭৫ হাজার সেনা, ২০০-র বেশি যুদ্ধ ট্যাংক এবং প্রায় ৪৮০টি বিভিন্ন ধরনের আর্টিলারি রয়েছে।

থাইল্যান্ড : যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ অ-ন্যাটো মিত্র থাইল্যান্ডের প্রতিরক্ষা বাজেট ২০২৪ সালে ছিল ৫ দশমিক ৭৩ বিলিয়ন ডলার। দেশটির সৈন্য সংখ্যা ৩ লাখ ৬০ হাজারের বেশি। এরমধ্যে থাই সেনাবাহিনীতে রয়েছে ২ লাখ ৪৫ হাজারসদস্য, যার মধ্যে প্রায় ১ লাখ ১৫ হাজারজন বাধ্যতামূলক সেনাসেবা শেষে যুক্ত হওয়া সৈন্য। সেনাবাহিনীর কাছে রয়েছে প্রায় ৪০০ যুদ্ধ ট্যাংক, ১,২০০-এর বেশি সাঁজোয়া যান এবং দুহাজার ৬০০-এরও বেশি আর্টিলারি। এ ছাড়াও সেনাবাহিনীর নিজস্ব বিমান বহর রয়েছে। যার মধ্যে যাত্রীবাহী বিমান, অসংখ্য ব্ল্যাক হক হেলিকপ্টার এবং ড্রোন অন্তর্ভুক্ত।

বিমানবাহিনী

কম্বোডিয়ার বিমানবাহিনীতে ১ হাজার ৫০০ সদস্য রয়েছে। তাদের বহরে ১০টি পরিবহন বিমান ও ১০টি পরিবহন হেলিকপ্টার রয়েছে। যুদ্ধবিমান না থাকলেও দেশটির কাছে রয়েছে ১৬টি মাল্টি-রোল হেলিকপ্টার, যার মধ্যে ৬টি পুরোনো সোভিয়েত এমআই-১৭ এবং ১০টি চীনা নির্মিত জেড-৯।

থাই বিমান বাহিনী দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে সজ্জিত ও প্রশিক্ষিত বাহিনীগুলোর একটি। এতে ৪৬ হাজার সদস্য এবং ১১২টি যুদ্ধ-সক্ষম বিমান রয়েছে। এর মধ্যে ২৮টি এফ-১৬ এবং ১১টি সুইডিশ গ্রিপেন যুদ্ধবিমান অন্তর্ভুক্ত। এছাড়াও রয়েছে অসংখ্য হেলিকপ্টার।

নৌবাহিনী

কম্বোডিয়ার নৌবাহিনীতে ২ হাজার ৮০০ সদস্য, যার মধ্যে এক হাজার ৫০০ জন নৌ ইনফ্যান্ট্রি। তাদের কাছে রয়েছে ১৩টি উপকূলীয় টহলজাহাজ এবং একটি অ্যামফিবিয়াস ল্যান্ডিং ক্রাফট।

থাই নৌবাহিনী সংখ্যায় ও শক্তিতে অনেক বড়। এতে প্রায় ৭০ হাজার সদস্য রয়েছে। নৌবাহিনীর বহরে রয়েছে একটি বিমানবাহী রণতরী, ৭টি ফ্রিগেট এবং ৬৮টি উপকূলীয় টহলজাহাজ। এছাড়া তাদের কাছে কয়েকটি বড় অ্যামফিবিয়াস জাহাজ রয়েছে, যেগুলোতে শত শত সেনা পরিবহন করা যায়। এর বাইরে আরও অন্তত ১৪টি ছোট ল্যান্ডিং ক্রাফট রয়েছে। নৌবাহিনীর নিজস্ব বিমান ইউনিট ও ২৩ হাজার সদস্যের মেরিন কর্পসও রয়েছে।

গরম খবর

রুমিন ফারহানাকে বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয়...

পটিয়ায় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

বিপ্লব বিজয় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের পটিয়া উপজেলার ঠেগরপুনি স্বপ্নচূড়া...

বাল্যবিবাহ: এক অনবরত সামাজিক বিপর্যয়

জামাল উদ্দিন জাহেদ বাল্যবিবাহ আমাদের সমাজের দীর্ঘদিনের একটি সংকট, যার...

চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নতুন সাংগঠনিক সম্পাদক নাদিম মোঃ নুরুন্নবী..

চট্টগ্রাম চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের কার্যনির্বাহী কমিটির...

বাঁশখালীতে নির্বাচন করার ঘোষণা দিলেন বিএনপি নেতা লেয়াকত আলী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের...

শেখেরখীল হাজী মোহাব্বত আলী পাড়া সোসাইটির উদ্যোগে “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” এর শুভ উদ্বোধন

মোহাম্মদ জামাল উদ্দিন জাহেদ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ...

কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার

বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ অভিযান...

সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সাইফুল ইসলাম, চট্টগ্রাম চট্টগ্রামের সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আবদুল্লাহ...

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বৈত সাফল্য

মোহাম্মদ আমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার, বাঁশখালী। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় প্রাথমিক শিক্ষা...

ঈদগাঁও বাজুসের নির্বাচন সম্পন্ন: সভাপতি আরিফুর, সম্পাদক বিজন

মোঃ বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় অত্যন্ত...

বাঁশখালীতে গাঁজাসহ আটক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ।

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম। চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার রুহুল্লাহাট এলাকায় গাঁজাসহ মোঃ...

ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধন

আমিনুল ইসলাম,বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ...

এম এ হায়দার চৌধুরী ফোরাম ফর হিউম্যানিটির উদ্যোগে দরিদ্র শ্রমজীবীদের মাঝে ত্রাণ বিতরণ

মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) উপলক্ষে চট্টগ্রাম নগরীতে...

Related Articles

Popular Categories