Sunday, August 2, 2026
27 C
Bangladesh
শিরোনাম
লোকশিল্প, লোক সাহিত্য চর্চা ও গবেষণা কেন্দ্রের আয়োজনে ‘লোক উৎসব ২৬’এ প্রাণের বন্যা- বাংলার লোক সম্পদ কখন হারিয়ে যাওয়ার বিষয় নয় প্রয়োজন চর্চা ও নিবিড় গবেষণাশেখেরখীল হাজী মোহাব্বত আলী পাড়া সোসাইটির উদ্যোগে “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” এর শুভ উদ্বোধনকক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতারসাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারপ্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বৈত সাফল্যঈদগাঁও বাজুসের নির্বাচন সম্পন্ন: সভাপতি আরিফুর, সম্পাদক বিজনবাঁশখালীতে গাঁজাসহ আটক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ।ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধনএম এ হায়দার চৌধুরী ফোরাম ফর হিউম্যানিটির উদ্যোগে দরিদ্র শ্রমজীবীদের মাঝে ত্রাণ বিতরণতরুণ ইয়াবা সেবনকারী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসিভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব দিনমজুর পরিবার,মাথা গুজার ঠাই নেই কোথাওপূর্ব বাকখাইন জাগরণ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদানবৃষ্টির পানিতে তলিয়ে গেছে হাওরের ২ হাজার বিঘা জমির ধানপ্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ, যে আলোচনা হলোযেভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী এমপিরামাথাপিছু আয় ২ হাজার ৭৬৯ মার্কিন ডলারঈদগাঁওয়ে মাদকবিরোধী পোষ্ট দেয়ায় মা-বোনকে নির্যাতনবৃহত্তর ঈদগাহ জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের ঈদ পুনর্মিলনী সম্পন্নবাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রেকর্ড রান তাড়া করে বাংলাদেশের ইতিহাস গড়া জয়

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ৩৬ বছরের ইতিহাসে এমন দৃশ্য আগে দেখা যায়নি। বিশাল লক্ষ্য তাড়া করে জয়ের নজির গড়ল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দুবাইয়ে শনিবার আফগানিস্তানের দেওয়া ২৮৪ রানের পাহাড়সম লক্ষ্য তিন উইকেট হাতে রেখেই টপকে গেল যুবারা—যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়।

২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই এই কীর্তি গড়ল বাংলাদেশ। এর আগে যুব এশিয়া কাপে রান তাড়ায় সর্বোচ্চ সাফল্য ছিল ২৬০ রান—২০২১ সালে ভারতের এবং ২০২৩ সালে পাকিস্তানের। সেই দুই রেকর্ডই এবার ছাপিয়ে গেল লাল-সবুজের প্রতিনিধিরা।

টস জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে তোলে ২৮৩ রান। দলের পক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করেন ফয়সাল শিনোজাদা। ৯৪ বলে ১০৩ রানের ইনিংস খেলেন তিনি, যা বাংলাদেশের বিপক্ষে যুব ওয়ানডেতে তাঁর তৃতীয় শতক।

বিশাল লক্ষ্য তাড়ায় বাংলাদেশের ভিত গড়ে দেন ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ। দুজন মিলে মাত্র ২৬.৪ ওভারেই যোগ করেন ১৫১ রান। রিফাত বেগ ৬৮ বলে ৬২ রান করে ফিরলেও ম্যাচের নিয়ন্ত্রণ তখন পুরোপুরি বাংলাদেশের হাতে। জাওয়াদ আবরার খেলেন দুর্দান্ত এক ইনিংস—১১২ বলে ৯৬ রান। মাত্র চার রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় তার। নড়বড়ে নব্বইয়ের ঘরে পৌঁছে হতাশায় মাঠ ছাড়তে হয় এই ওপেনারকে।

দুই ওপেনার ফিরলে খানিকটা চাপ তৈরি হয় বাংলাদেশের ওপর। অধিনায়ক আজিজুল হাকিম ও কালাম সিদ্দিকি দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করলেও অল্প সময়ের ব্যবধানে কয়েকটি উইকেট পড়ে গেলে উত্তেজনা বাড়ে ম্যাচে। তবে শেষ দিকে শেখ পারভেজের কার্যকর ব্যাটিং ম্যাচের মোড় আবার বাংলাদেশের দিকে ঘুরিয়ে দেয়।

শেষ ওভারের আগে সমীকরণ নেমে আসে নাগালের মধ্যে। শেষ পর্যন্ত শাহরিয়ার আহমেদের এক রানের সঙ্গে জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সাত বল হাতে রেখেই ঐতিহাসিক জয় নিশ্চিত করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

জাওয়াদ আবরার তাঁর ব্যতিক্রমী ইনিংসের জন্য ম্যাচসেরার পুরস্কার জিতেছেন। এই জয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ যুবারা পরবর্তী ম্যাচে সোমবার নেপালের মুখোমুখি হবে।

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান অ-১৯: ৫০ ওভারে ২৮৩/৭

বাংলাদেশ অ-১৯: ৪৮.৫ ওভারে ২৮৪/৭

ফল: বাংলাদেশ ৩ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: জাওয়াদ আবরার

 

গরম খবর

রুমিন ফারহানাকে বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয়...

পটিয়ায় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

বিপ্লব বিজয় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের পটিয়া উপজেলার ঠেগরপুনি স্বপ্নচূড়া...

বাল্যবিবাহ: এক অনবরত সামাজিক বিপর্যয়

জামাল উদ্দিন জাহেদ বাল্যবিবাহ আমাদের সমাজের দীর্ঘদিনের একটি সংকট, যার...

চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নতুন সাংগঠনিক সম্পাদক নাদিম মোঃ নুরুন্নবী..

চট্টগ্রাম চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের কার্যনির্বাহী কমিটির...

বাঁশখালীতে নির্বাচন করার ঘোষণা দিলেন বিএনপি নেতা লেয়াকত আলী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের...

শেখেরখীল হাজী মোহাব্বত আলী পাড়া সোসাইটির উদ্যোগে “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” এর শুভ উদ্বোধন

মোহাম্মদ জামাল উদ্দিন জাহেদ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ...

কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার

বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ অভিযান...

সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সাইফুল ইসলাম, চট্টগ্রাম চট্টগ্রামের সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আবদুল্লাহ...

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বৈত সাফল্য

মোহাম্মদ আমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার, বাঁশখালী। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় প্রাথমিক শিক্ষা...

ঈদগাঁও বাজুসের নির্বাচন সম্পন্ন: সভাপতি আরিফুর, সম্পাদক বিজন

মোঃ বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় অত্যন্ত...

বাঁশখালীতে গাঁজাসহ আটক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ।

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম। চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার রুহুল্লাহাট এলাকায় গাঁজাসহ মোঃ...

ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধন

আমিনুল ইসলাম,বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ...

Related Articles

Popular Categories