Friday, June 5, 2026
28.4 C
Bangladesh
শিরোনাম
কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতারসাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারপ্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বৈত সাফল্যঈদগাঁও বাজুসের নির্বাচন সম্পন্ন: সভাপতি আরিফুর, সম্পাদক বিজনবাঁশখালীতে গাঁজাসহ আটক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ।ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধনএম এ হায়দার চৌধুরী ফোরাম ফর হিউম্যানিটির উদ্যোগে দরিদ্র শ্রমজীবীদের মাঝে ত্রাণ বিতরণতরুণ ইয়াবা সেবনকারী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসিভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব দিনমজুর পরিবার,মাথা গুজার ঠাই নেই কোথাওপূর্ব বাকখাইন জাগরণ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদানবৃষ্টির পানিতে তলিয়ে গেছে হাওরের ২ হাজার বিঘা জমির ধানপ্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ, যে আলোচনা হলোযেভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী এমপিরামাথাপিছু আয় ২ হাজার ৭৬৯ মার্কিন ডলারঈদগাঁওয়ে মাদকবিরোধী পোষ্ট দেয়ায় মা-বোনকে নির্যাতনবৃহত্তর ঈদগাহ জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের ঈদ পুনর্মিলনী সম্পন্নবাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়বাংলাদেশ জামায়াতে ইসলাম ঈদগাঁও উপজেলার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ইজমা: ইসলামি আইনের অন্যতম ‘দলিল’

ইসলামি শরিয়তের ভিত্তি কোরআন ও সুন্নাহ। কিন্তু এর পরে আসে ইজমা, অর্থাৎ, উম্মাহর ঐকমত্য। ইসলামি আইন বা ফিকহের দৃষ্টিকোণ থেকে ইজমার প্রামাণিক মর্যাদা কোরআন ও সুন্নাহর পরেই।

যদিও শিয়া ও মুতাজিলা সম্প্রদায় ইজমার দলিল হওয়ার বিষয়ে আপত্তি তুলেছে, কিন্তু তাদের কথাকে ‘অস্বাভাবিক’ বলা হয়। ইজমা কোরআন-সুন্নাহ থেকে উদ্ভূত একটা অনুসরণীয় দলিল।

কেউ যদি ইজমার দলিলে রাজি না হয়, তবুও শরিয়তের প্রয়োজনে তা মানতে হবে। যেমন, এক আল্লাহর ইবাদত, রাসুল-ফেরেশতায় ইমান আনা—এগুলো ইমানের বিষয়ে ইজমা। নামাজ, সামর্থ্যবানের হজ—এগুলো ফিকহের বাস্তব ইজমা।

ইজমা উম্মাহর প্রতিনিধিত্ব করে। আলেম, নেতা, চিন্তাবিদ, শিক্ষিত, সাধারণ মুসলিম সবার মিলিত মতই ইজমা। ফিকহে মতভেদকেও ইজমা বলে মানা হয়। হ্যাঁ, মতভেদের স্বীকৃতি নিজেই একটা ইজমা। উম্মাহ সাধারণভাবে ইজমা মান্য করে থাকে, তাই এক-দুজনের বিরোধিতা এর প্রামাণিক মর্যাদায় কোনো ক্ষতি-বৃদ্ধি করবে না। (ইবনে মুনযির, আল-ইজমা, পৃষ্ঠা ১৫, দারুল কুতুবিল ইলমিয়া, বৈরুত, ১৯৯৯)

ইজমা কেন দলিল?

কোরআনে আল্লাহ বলেছেন, যে ব্যক্তি রাসুলের বিরোধিতা করে এবং মুমিনদের পথ বাদ দিয়ে অন্য পথ অনুসরণ করে, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। (সুরা নিসা, আয়াত: ১১৫)

এখানে ‘মুমিনদের পথ’ বলতে ইজমাকেই বোঝানো হয়েছে বলে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আলেমরা একমত। (ইমাম শাফেয়ী, আর-রিসালা, পৃষ্ঠা ৪৬৮-৪৭২, দারুল কুতুবিল ইলমিয়া, বৈরুত, ২০০৫)

হাদিসে রাসুল (সা.) বলেছেন, “আমার উম্মত কখনো ভ্রষ্টতার ওপর একমত হবে না।” এ হাদিসটি ইজমাকে স্বতন্ত্র দলিল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। (ইবনে তাইমিয়া, মাজমূউল ফাতাওয়া, ১৯/২৬২, দারুল ওয়াফা, মানসুরা, ২০০৫)

ইজমার প্রকার

ইজমা দুই প্রকার:

১. প্রয়োজনীয় ও অকাট্য ইজমা—যা উম্মাহর জন্য অপরিহার্য। যেমন, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ, রমজানের রোজা, জাকাতের নেসাব, হজের ফরজ হওয়া, মদ্যপান, ব্যভিচার, চুরির শাস্তি ইত্যাদি। এসব বিষয়ে ইজমা অস্বীকার করলে তা ‘কুফর’ হয়।

২. উম্মাহর কষ্ট দূর করার মতো ইজমা। যেমন: খলিফা নির্বাচনের পদ্ধতি, তারাবিহ নামাজের জামাত ইত্যাদি। এসব ক্ষেত্রে কিছু মাসআলায় মতভেদ থাকলেও সেগুলোর অনুমোদনযোগ্যতা ইজমার মাধ্যমে হয়। এসব বিষয়ে ইজমা অস্বীকার করলে পাপী (ফাসেক) হবে, কাফির হবে না। (আত-তাওফি, শারহু মুখতাসারির রাওদা, ৩/৪৫৬, মুয়াসসাতুর রিসালাহ, বৈরুত, ১৯৯৭)

ইবনে হাজম (রহ.) বলেন, ইজমা দাবি করা যাবে মূলত দুই জায়গায়:

ক) সাহাবিগণের ইজমা, যারা সবাই সহিহ সনদে জেনে মেনে নিয়েছেন।

খ) যার বিরোধিতা কুফর—যেমন এক আল্লাহর ইবাদত, পাঁচ ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, জাকাত, হজ, শরাব-জিনা-চুরির হদ, মৃত পশু ও শূকর হারাম ইত্যাদি। (ইবনে হাজম, আল-মুহাল্লা বিল আসার, ৪/৫০৩-৫০৫, দারুল ফিকর, বৈরুত, ১৯৮৮)

গরম খবর

রুমিন ফারহানাকে বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয়...

পটিয়ায় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

বিপ্লব বিজয় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের পটিয়া উপজেলার ঠেগরপুনি স্বপ্নচূড়া...

বাল্যবিবাহ: এক অনবরত সামাজিক বিপর্যয়

জামাল উদ্দিন জাহেদ বাল্যবিবাহ আমাদের সমাজের দীর্ঘদিনের একটি সংকট, যার...

চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নতুন সাংগঠনিক সম্পাদক নাদিম মোঃ নুরুন্নবী..

চট্টগ্রাম চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের কার্যনির্বাহী কমিটির...

বাঁশখালীতে নির্বাচন করার ঘোষণা দিলেন বিএনপি নেতা লেয়াকত আলী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের...

কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার

বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ অভিযান...

সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সাইফুল ইসলাম, চট্টগ্রাম চট্টগ্রামের সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আবদুল্লাহ...

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বৈত সাফল্য

মোহাম্মদ আমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার, বাঁশখালী। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় প্রাথমিক শিক্ষা...

ঈদগাঁও বাজুসের নির্বাচন সম্পন্ন: সভাপতি আরিফুর, সম্পাদক বিজন

মোঃ বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় অত্যন্ত...

বাঁশখালীতে গাঁজাসহ আটক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ।

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম। চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার রুহুল্লাহাট এলাকায় গাঁজাসহ মোঃ...

ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধন

আমিনুল ইসলাম,বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ...

এম এ হায়দার চৌধুরী ফোরাম ফর হিউম্যানিটির উদ্যোগে দরিদ্র শ্রমজীবীদের মাঝে ত্রাণ বিতরণ

মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) উপলক্ষে চট্টগ্রাম নগরীতে...

তরুণ ইয়াবা সেবনকারী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অভিযান...

Related Articles

Popular Categories