Friday, June 5, 2026
28.4 C
Bangladesh
শিরোনাম
কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতারসাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারপ্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বৈত সাফল্যঈদগাঁও বাজুসের নির্বাচন সম্পন্ন: সভাপতি আরিফুর, সম্পাদক বিজনবাঁশখালীতে গাঁজাসহ আটক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ।ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধনএম এ হায়দার চৌধুরী ফোরাম ফর হিউম্যানিটির উদ্যোগে দরিদ্র শ্রমজীবীদের মাঝে ত্রাণ বিতরণতরুণ ইয়াবা সেবনকারী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসিভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব দিনমজুর পরিবার,মাথা গুজার ঠাই নেই কোথাওপূর্ব বাকখাইন জাগরণ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদানবৃষ্টির পানিতে তলিয়ে গেছে হাওরের ২ হাজার বিঘা জমির ধানপ্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ, যে আলোচনা হলোযেভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী এমপিরামাথাপিছু আয় ২ হাজার ৭৬৯ মার্কিন ডলারঈদগাঁওয়ে মাদকবিরোধী পোষ্ট দেয়ায় মা-বোনকে নির্যাতনবৃহত্তর ঈদগাহ জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের ঈদ পুনর্মিলনী সম্পন্নবাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়বাংলাদেশ জামায়াতে ইসলাম ঈদগাঁও উপজেলার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সন্তানকে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়া কি জায়েজ? যা বলছে ইসলাম

বিয়ে মানুষকে শালীন, পবিত্র ও পরিপূর্ণ জীবনযাপনের পথে নিয়ে যায়। মানব ইতিহাসের শুরু থেকেই বিয়ের বিধান চলে আসছে। ইসলামে বিয়েকে খুবই গুরুত্বপূর্ণ ও বরকতময় একটি ইবাদত হিসেবে বলা হয়েছে। যে ব্যক্তি প্রাপ্তবয়স্ক হয়েছে এবং বিয়ের সামর্থ্য রাখে, তার জন্য দেরি না করে বিয়ে করা ইমানি দায়িত্ব।

নবী করিম (সা.) বলেছেন, ‘হে যুবসমাজ, তোমাদের মধ্যে যার বিয়ের সামর্থ্য আছে, তার বিয়ে করা উচিত। কেননা বিয়ে চোখকে নিচু রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। আর যার সামর্থ্য নেই, সে যেন রোজা রাখে। কেননা রোজা যৌবনের খায়েশ কমিয়ে দেয়।’(বোখারি : ৫০৬৫, মুসলিম : ১৪০০)

এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, বিয়ে করার জন্য নির্দিষ্ট কোনো তারিখ, দিন বা মাস ঠিক করে দেওয়া হয়নি; বরং সামর্থ্য হলে দেরি না করে বিয়ে করে নেওয়াই উত্তম।

তবে, বিয়ের ক্ষেত্রে ইসলামের কিছু শর্ত ও নীতিমালা রয়েছে, যা মানা অত্যন্ত জরুরি। আমাদের সমাজে অনেক অভিভাবক ছেলেমেয়ের অনুমতি ছাড়াই জোরপূর্বক তাদের বিয়ে দিয়ে দেন। অথচ বিয়ের ক্ষেত্রে পাত্র-পাত্রীর মতামত বা সম্মতি একটি গুরুত্বপূর্ণ বিধান।

চলুন, জেনে নিই সন্তানকে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়া জায়েজ কি না—

শরিয়তের ভাষ্য

ইসলামে বিয়ে সম্পন্ন হওয়ার জন্য উল্লেখযোগ্য শর্ত হলো, পাত্র ও পাত্রী উভয়ের প্রস্তাব (ইজাব) এবং গ্রহণ (কবুল) প্রকাশ করা। যদি পাত্র বা পাত্রী মন থেকে বিয়ে করতে রাজি না থাকেন, কিন্তু বাহ্যিকভাবে ইজাব-কবুল প্রকাশ করেন, তাহলে সেটি বিয়ের বৈধতা প্রদান করে। ইসলামে বিধান প্রযোজ্য হয় বাহ্যিক অবস্থার ওপর। সুতরাং, বিয়ের মজলিসে সমস্ত শর্ত পূরণ করে ইজাব-কবুল হলে বিয়ে বৈধ বলে গণ্য হবে। এমন অবস্থায় যৌক্তিক কারণ ছাড়া বিবাহ বিচ্ছেদ বা তালাক প্রদানকে ইসলাম নিরুৎসাহিত করে। তবে ইসলামে স্পষ্টভাবে বলা হয়েছে, নারীর মতামত ছাড়া তাকে বিয়ে দেওয়া বৈধ নয়। এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ নীতিমালা। যে নারীকে বিয়ে দেওয়া হবে, সে কুমারী হোক বা তালাকপ্রাপ্তা বা বিধবা, তার মতামত নেওয়া অবশ্যই জরুরি। অভিভাবক বা পরিবারের কেউ নারীর মতামত ছাড়া তাকে জোরপূর্বক বিয়ে দিতে পারে না। কারণ, নবীজি (সা.) এটি কঠিনভাবে নিষেধ করেছেন।

হাদিসের ভাষ্য

হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, নবীজি (সা.) বলেছেন, আগে বিয়ে হয়েছে এমন নারীর মতামত ছাড়া তার বিয়ে দেওয়া যাবে না। আর কুমারী নারীর অনুমতি ব্যতীতও তাকে বিয়ে দেওয়া যাবে না। সাহাবারা প্রশ্ন করলেন, কুমারীর অনুমতি কীভাবে বোঝা যাবে? রাসুলুল্লাহ (সা.) উত্তর দিলেন, তার নীরবতাই তার অনুমতির প্রকাশ। (বোখারি : ৫১৩৬)

ফুক্বাহায়ে কেরামে ভাষ্য

যদি কোনো নারীকে তার মতামত বা সম্মতি ছাড়াই বিয়ে দেওয়া হয়, তবে সে নারী চাইলেই বিয়ের আকদ বা চুক্তি বাতিল করার অধিকার রাখেন। ইসলামে এ বিষয়ে নারীদের এই অধিকার স্পষ্টভাবে নিশ্চিত করা হয়েছে। নারীর ইচ্ছা ও অধিকারকে মর্যাদা দেওয়া ইসলামের এক অনন্য বৈশিষ্ট্য।

শায়খ আহমাদুল্লাহর ভাষ্য

প্রখ্যাত ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ বলেন, ছেলে বা মেয়ের সম্মতি ছাড়া জোরপূর্বক তাদের বিয়ে দেওয়ার কোনো সুযোগ ইসলাম দেয়নি। অবশ্যই তাদের মতামত নিতে হবে।

পাত্র-পাত্রীর উদ্দেশে তিনি বলেন, আপনি যদি মনে করেন আপনার বাবা-মা পয়সা দেখে লোভী হচ্ছেন, তারা দ্বীনদার বুঝে না—তাহলে সে ক্ষেত্রে আপনি খুঁটি ধরতে পারেন যে, আব্বা-আম্মা আপনারা যাকে চাচ্ছেন আমি তার সঙ্গে বিয়ে করতে রাজি নই। এই অধিকার আপনাকে ইসলাম দিয়েছে। কিন্তু বাবা-মায়ের সঙ্গে বেয়াদবি করা যাবে না।

গরম খবর

রুমিন ফারহানাকে বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয়...

পটিয়ায় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

বিপ্লব বিজয় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের পটিয়া উপজেলার ঠেগরপুনি স্বপ্নচূড়া...

বাল্যবিবাহ: এক অনবরত সামাজিক বিপর্যয়

জামাল উদ্দিন জাহেদ বাল্যবিবাহ আমাদের সমাজের দীর্ঘদিনের একটি সংকট, যার...

চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নতুন সাংগঠনিক সম্পাদক নাদিম মোঃ নুরুন্নবী..

চট্টগ্রাম চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের কার্যনির্বাহী কমিটির...

বাঁশখালীতে নির্বাচন করার ঘোষণা দিলেন বিএনপি নেতা লেয়াকত আলী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের...

কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার

বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ অভিযান...

সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সাইফুল ইসলাম, চট্টগ্রাম চট্টগ্রামের সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আবদুল্লাহ...

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বৈত সাফল্য

মোহাম্মদ আমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার, বাঁশখালী। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় প্রাথমিক শিক্ষা...

ঈদগাঁও বাজুসের নির্বাচন সম্পন্ন: সভাপতি আরিফুর, সম্পাদক বিজন

মোঃ বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় অত্যন্ত...

বাঁশখালীতে গাঁজাসহ আটক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ।

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম। চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার রুহুল্লাহাট এলাকায় গাঁজাসহ মোঃ...

ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধন

আমিনুল ইসলাম,বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ...

এম এ হায়দার চৌধুরী ফোরাম ফর হিউম্যানিটির উদ্যোগে দরিদ্র শ্রমজীবীদের মাঝে ত্রাণ বিতরণ

মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) উপলক্ষে চট্টগ্রাম নগরীতে...

তরুণ ইয়াবা সেবনকারী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অভিযান...

Related Articles

Popular Categories