
মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালায়ে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি মোঃ রুবেল হোসেন, পিতা- আফসার আলী গ্রাম-মাদাই থানা- কালাই জেলা- জয়পুরহাট কে বগুড়া হতে গ্রেফতার করা হয়েছে।
জয়পুরহাটের পুলিশ সুপার রিনা মাহমুদা মহোদয়ের দিকনির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার, পাঁচবিবি সার্কেলের সার্বিক তত্ত্বাবধানে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকস দল বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে এসআই (নিঃ) মো. শহিদুল ইসলামের টিম পরিচালনায় গ্রেফতার করেন গ্রেফতারকৃত ওই আসামি কালাই থানার জিআর মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন পলাতক আসামি ছিলেন।
গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫ খ্রি.) যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করার জন্য প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


