
রতন বড়ুয়া, চট্টগ্রাম
চট্টগ্রাম মহানগরীর সিআরবি তাসপিয়া রেস্টুরেন্টে পরিবেশবাদী সংগঠন এ্যাড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে কর্ণফুলি নদী রক্ষাসহ যাবতীয় পরিবেশ বিধ্বংসী কার্যক্রমের প্রতিবাদ বিষয়ক আলোচনা সভা ও কম্বল বিতরণ মঙ্গলবার ২৩ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যায় অনুষ্ঠিত হয় । সংগঠনের প্রতিষ্ঠাতা সংগীত শিল্পী মাসুদ রানার সঞ্চালনায় জেলা কমিটির সভাপতি নাছির বাঙ্গালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী ফাউন্ডেশন এর চেয়ারম্যান গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশবন রেস্টুরেন্ট বহদ্দারহাট চট্টগ্রাম শাখার চেয়ারম্যান সামশুদ্দিন খন্দকার , বীমা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী, অবসর প্রাপ্ত সরকারী কর্মকর্তা মোহাম্মদ হোসেন, রাউজান প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও পরিবেশ সংগঠক সাংবাদিক রতন বড়ুয়া, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এম নুরুল হুদা চৌধুরী ।
বক্তব্য রাখেন সংগটনের অর্থ সমাপাদক লিটন কান্তি বড়ুয়া, বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব সেলিম নুর , লায়ন মাহতাব উদ্দিন , সংগঠনের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আবদুল আলিম, সমাজ সেবক শফিকুল আজম, পটিয়া ব্যাবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক প্রফুল্ল রঞ্জন সুশিল ও সাংবাদিক মোহাম্মদ রাজু প্রমুখ ।


