Sunday, August 2, 2026
32.5 C
Bangladesh
শিরোনাম
লোকশিল্প, লোক সাহিত্য চর্চা ও গবেষণা কেন্দ্রের আয়োজনে ‘লোক উৎসব ২৬’এ প্রাণের বন্যা- বাংলার লোক সম্পদ কখন হারিয়ে যাওয়ার বিষয় নয় প্রয়োজন চর্চা ও নিবিড় গবেষণাশেখেরখীল হাজী মোহাব্বত আলী পাড়া সোসাইটির উদ্যোগে “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” এর শুভ উদ্বোধনকক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতারসাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারপ্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বৈত সাফল্যঈদগাঁও বাজুসের নির্বাচন সম্পন্ন: সভাপতি আরিফুর, সম্পাদক বিজনবাঁশখালীতে গাঁজাসহ আটক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ।ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধনএম এ হায়দার চৌধুরী ফোরাম ফর হিউম্যানিটির উদ্যোগে দরিদ্র শ্রমজীবীদের মাঝে ত্রাণ বিতরণতরুণ ইয়াবা সেবনকারী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসিভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব দিনমজুর পরিবার,মাথা গুজার ঠাই নেই কোথাওপূর্ব বাকখাইন জাগরণ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদানবৃষ্টির পানিতে তলিয়ে গেছে হাওরের ২ হাজার বিঘা জমির ধানপ্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ, যে আলোচনা হলোযেভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী এমপিরামাথাপিছু আয় ২ হাজার ৭৬৯ মার্কিন ডলারঈদগাঁওয়ে মাদকবিরোধী পোষ্ট দেয়ায় মা-বোনকে নির্যাতনবৃহত্তর ঈদগাহ জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের ঈদ পুনর্মিলনী সম্পন্নবাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

স্বাধীন সাংবাদিকতাই সরকারকে বাস্তব সত্য জানাতে পারে : মাহফুজ আনাম

স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে এবং সত্যিকার অর্থে উদারপন্থি দৃষ্টিভঙ্গি থাকলে সরকারই সবচেয়ে বেশি উপকৃত হবে বলে মন্তব্য করেছেন ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম।

তিনি বলেন, সরকারকে সত্য কথা বলার মতো পরিবেশ সাধারণত থাকে না। দলীয় লোকজন ভয় থেকে সত্য বলেন না, আমলাতন্ত্রও বলে না, এমনকি গোয়েন্দা সংস্থাগুলোও অধিকাংশ সময় প্রশংসার বৃত্তের মধ্যেই সরকারকে আটকে রাখে। এ বাস্তবতায় স্বাধীন সাংবাদিকতাই একমাত্র প্রতিষ্ঠান, যা সরকারকে বাস্তব সত্য জানাতে পারে।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) মিলনায়তনে মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সংগঠিত হামলার প্রতিবাদ এবং স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে আয়োজিত ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’-এ এসব কথা বলেন তিনি। যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ও সম্পাদক পরিষদ।

সরকারি প্রকল্প ও বাজেট বাস্তবায়নে স্বচ্ছতার গুরুত্ব তুলে ধরে মাহফুজ আনাম বলেন, কোন প্রকল্প জনগণের জন্য উপযোগী হচ্ছে, কোথায় দুর্নীতি ঢুকে পড়ছে—এই প্রশ্নগুলো সরকারের সামনে তুলে ধরার কাজ স্বাধীন সাংবাদিকতাই করে।

তিনি বলেন, আপনি যে প্রকল্প বাস্তবায়ন করছেন, সেটি ঠিক পথে আছে কি না, জনগণ গ্রহণ করছে কি না, কিংবা দুর্নীতির ঝুঁকি তৈরি হচ্ছে কি না—এই সত্য কথা আপনাকে কে বলবে?

তিনি আরও বলেন, সরকারের হাতে থাকা বিপুল বাজেট কোনো ব্যক্তিগত সম্পদ নয়; এটি জনগণের করের টাকা। সেই অর্থ কোথায় এবং কীভাবে ব্যয় হচ্ছে, সে বিষয়ে গণমাধ্যমের নজরদারি থাকা জরুরি। সরকার জনগণের কল্যাণে নেওয়া উদ্যোগে সমর্থন পাবে, কিন্তু সেই প্রকল্প যদি দুর্নীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, সেটিও স্বাধীন সাংবাদিকতার মাধ্যমেই সামনে আসবে।

জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর নতুনভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে উল্লেখ করে ডেইলি স্টারের সম্পাদক আরও বলেন, এখন জবাবদিহিমূলক সমাজ গঠনের সময়। একই সঙ্গে সাংবাদিকতার ক্ষেত্রেও আরও গণতান্ত্রিক, বলিষ্ঠ, ন্যায়নিষ্ঠ ও নৈতিক ধারার চর্চা জোরদার করার আহ্বান জানান তিনি। জনগণের আস্থা বাড়াতে সবাইকে একসঙ্গে কাজ করার তাগিদ দেন।

তিনি বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি একটি সমাজসেবামূলক দায়িত্ব। গণতন্ত্র, মানবাধিকার, বৈষম্য দূরীকরণ এবং সব ধর্ম ও গোষ্ঠীর মানুষের সমান অধিকারের পক্ষে অবস্থান নেওয়াই সাংবাদিকতার মূল চেতনা।

গরম খবর

রুমিন ফারহানাকে বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয়...

পটিয়ায় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

বিপ্লব বিজয় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের পটিয়া উপজেলার ঠেগরপুনি স্বপ্নচূড়া...

বাল্যবিবাহ: এক অনবরত সামাজিক বিপর্যয়

জামাল উদ্দিন জাহেদ বাল্যবিবাহ আমাদের সমাজের দীর্ঘদিনের একটি সংকট, যার...

চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নতুন সাংগঠনিক সম্পাদক নাদিম মোঃ নুরুন্নবী..

চট্টগ্রাম চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের কার্যনির্বাহী কমিটির...

বাঁশখালীতে নির্বাচন করার ঘোষণা দিলেন বিএনপি নেতা লেয়াকত আলী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের...

শেখেরখীল হাজী মোহাব্বত আলী পাড়া সোসাইটির উদ্যোগে “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” এর শুভ উদ্বোধন

মোহাম্মদ জামাল উদ্দিন জাহেদ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ...

কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার

বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ অভিযান...

সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সাইফুল ইসলাম, চট্টগ্রাম চট্টগ্রামের সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আবদুল্লাহ...

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বৈত সাফল্য

মোহাম্মদ আমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার, বাঁশখালী। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় প্রাথমিক শিক্ষা...

ঈদগাঁও বাজুসের নির্বাচন সম্পন্ন: সভাপতি আরিফুর, সম্পাদক বিজন

মোঃ বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় অত্যন্ত...

বাঁশখালীতে গাঁজাসহ আটক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ।

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম। চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার রুহুল্লাহাট এলাকায় গাঁজাসহ মোঃ...

ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধন

আমিনুল ইসলাম,বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ...

Related Articles

Popular Categories