Saturday, June 13, 2026
27.2 C
Bangladesh
শিরোনাম
কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতারসাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারপ্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বৈত সাফল্যঈদগাঁও বাজুসের নির্বাচন সম্পন্ন: সভাপতি আরিফুর, সম্পাদক বিজনবাঁশখালীতে গাঁজাসহ আটক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ।ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধনএম এ হায়দার চৌধুরী ফোরাম ফর হিউম্যানিটির উদ্যোগে দরিদ্র শ্রমজীবীদের মাঝে ত্রাণ বিতরণতরুণ ইয়াবা সেবনকারী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসিভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব দিনমজুর পরিবার,মাথা গুজার ঠাই নেই কোথাওপূর্ব বাকখাইন জাগরণ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদানবৃষ্টির পানিতে তলিয়ে গেছে হাওরের ২ হাজার বিঘা জমির ধানপ্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ, যে আলোচনা হলোযেভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী এমপিরামাথাপিছু আয় ২ হাজার ৭৬৯ মার্কিন ডলারঈদগাঁওয়ে মাদকবিরোধী পোষ্ট দেয়ায় মা-বোনকে নির্যাতনবৃহত্তর ঈদগাহ জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের ঈদ পুনর্মিলনী সম্পন্নবাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়বাংলাদেশ জামায়াতে ইসলাম ঈদগাঁও উপজেলার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ঘন কুয়াশায় একের পর এক দুর্ঘটনা, ব্যাপক যানজট

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনায় পড়েছে একের পর এক গাড়ি। এর ফলে সড়কে ব্যাপক যানজট দেখা দিয়েছে। মূলত কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

রোববার (১৪ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের হরিয়ানায় রোববার ভোরে একাধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। বাস, ট্রাক ও গাড়িসহ বহু যানবাহন তিনটি পৃথক ঘটনায় একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। এর ফলে রাজ্যজুড়ে ব্যাপক যানজট ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

এনডিটিভি জানিয়েছে, সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটে রোহতকের মেহাম এলাকায়। ১৫২-ডি জাতীয় মহাসড়কের সংযোগস্থলে একটি ট্রাক ও একটি গাড়ির সংঘর্ষের পর চেইন রিঅ্যাকশনে প্রায় ৩৫ থেকে ৪০টি যানবাহন একে অপরের সঙ্গে ধাক্কা খায়। এতে বেশ কয়েকজন আহত হন। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, একটি ট্রাক মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে গেছে এবং স্থানীয় লোকজন উদ্ধার কাজে ছুটে আসছেন। এর আগে একই দিনে রাজ্যের আরও দুটি বড় সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যায়।

এদিন হিসারে সকাল ৮টার দিকে জাতীয় মহাসড়ক ৫২-এর ধিক্তানা মোড়ে একটি বাসের সঙ্গে একটি ডাম্পার ট্রাকের সংঘর্ষ হয়। এর পর পেছন থেকে আসা আরেকটি বাস ধাক্কা দেয়। এরপর একটি গাড়ি ও একটি মোটরসাইকেলও দুর্ঘটনায় জড়িয়ে পড়ে। সৌভাগ্যক্রমে, এই ঘটনায় শতাধিক মানুষ জড়িত থাকলেও কেবল মোটরসাইকেল আরোহী আহত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ছাড়া রেওয়ারিতে জাতীয় মহাসড়ক ৩৫২-এ ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় তিন থেকে চারটি বাসের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। এ ঘটনায় আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হরিয়ানায় গত কয়েক দিন ধরে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজ্যের অধিকাংশ জেলায় তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

এর আগে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) হরিয়ানার জন্য শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছিল। কুয়াশার কারণে সড়ক পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হতে পারে বলে সতর্ক করে আইএমডি যাত্রীদের কম গতিতে চলাচল, লো-বিম হেডলাইট ব্যবহার এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছে।

গরম খবর

রুমিন ফারহানাকে বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয়...

পটিয়ায় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

বিপ্লব বিজয় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের পটিয়া উপজেলার ঠেগরপুনি স্বপ্নচূড়া...

বাল্যবিবাহ: এক অনবরত সামাজিক বিপর্যয়

জামাল উদ্দিন জাহেদ বাল্যবিবাহ আমাদের সমাজের দীর্ঘদিনের একটি সংকট, যার...

চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নতুন সাংগঠনিক সম্পাদক নাদিম মোঃ নুরুন্নবী..

চট্টগ্রাম চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের কার্যনির্বাহী কমিটির...

বাঁশখালীতে নির্বাচন করার ঘোষণা দিলেন বিএনপি নেতা লেয়াকত আলী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের...

কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার

বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ অভিযান...

সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সাইফুল ইসলাম, চট্টগ্রাম চট্টগ্রামের সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আবদুল্লাহ...

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বৈত সাফল্য

মোহাম্মদ আমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার, বাঁশখালী। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় প্রাথমিক শিক্ষা...

ঈদগাঁও বাজুসের নির্বাচন সম্পন্ন: সভাপতি আরিফুর, সম্পাদক বিজন

মোঃ বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় অত্যন্ত...

বাঁশখালীতে গাঁজাসহ আটক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ।

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম। চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার রুহুল্লাহাট এলাকায় গাঁজাসহ মোঃ...

ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধন

আমিনুল ইসলাম,বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ...

এম এ হায়দার চৌধুরী ফোরাম ফর হিউম্যানিটির উদ্যোগে দরিদ্র শ্রমজীবীদের মাঝে ত্রাণ বিতরণ

মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) উপলক্ষে চট্টগ্রাম নগরীতে...

তরুণ ইয়াবা সেবনকারী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অভিযান...

Related Articles

Popular Categories