Saturday, August 1, 2026
32 C
Bangladesh
শিরোনাম
লোকশিল্প, লোক সাহিত্য চর্চা ও গবেষণা কেন্দ্রের আয়োজনে ‘লোক উৎসব ২৬’এ প্রাণের বন্যা- বাংলার লোক সম্পদ কখন হারিয়ে যাওয়ার বিষয় নয় প্রয়োজন চর্চা ও নিবিড় গবেষণাশেখেরখীল হাজী মোহাব্বত আলী পাড়া সোসাইটির উদ্যোগে “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” এর শুভ উদ্বোধনকক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতারসাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারপ্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বৈত সাফল্যঈদগাঁও বাজুসের নির্বাচন সম্পন্ন: সভাপতি আরিফুর, সম্পাদক বিজনবাঁশখালীতে গাঁজাসহ আটক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ।ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধনএম এ হায়দার চৌধুরী ফোরাম ফর হিউম্যানিটির উদ্যোগে দরিদ্র শ্রমজীবীদের মাঝে ত্রাণ বিতরণতরুণ ইয়াবা সেবনকারী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসিভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব দিনমজুর পরিবার,মাথা গুজার ঠাই নেই কোথাওপূর্ব বাকখাইন জাগরণ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদানবৃষ্টির পানিতে তলিয়ে গেছে হাওরের ২ হাজার বিঘা জমির ধানপ্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ, যে আলোচনা হলোযেভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী এমপিরামাথাপিছু আয় ২ হাজার ৭৬৯ মার্কিন ডলারঈদগাঁওয়ে মাদকবিরোধী পোষ্ট দেয়ায় মা-বোনকে নির্যাতনবৃহত্তর ঈদগাহ জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের ঈদ পুনর্মিলনী সম্পন্নবাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফেনীতে জলাতঙ্কের টিকার সংকট, ভোগান্তিতে রোগীরা

ফেনীতে জলাতঙ্কের টিকার সংকট দেখা দিয়েছে। বিনামূল্যের এ টিকা না থাকায় বাধ্য হয়েই ফার্মেসি থেকে কিনছেন রোগীরা। টিকার জন্য স্বাস্থ্য বিভাগে চাহিদাপত্র পাঠানো হলেও কবে নাগাদ এ সংকট কাটবে এ তথ্য জানা নেই সংশ্লিষ্টদের।

সরেজমিন ঘুরে জানা গেছে, জেলাবাসীর একমাত্র ভরসাস্থল ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে গত প্রায় তিন মাস ধরে জলাতঙ্ক টিকার সরবরাহ নেই। উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও একই চিত্র বিরাজ করছে। জেলায় পোষা প্রাণী ও কুকুরের আক্রমণে আক্রান্ত হওয়ার ঘটনা বেড়ে যাওয়ায় জলাতঙ্ক ভ্যাকসিনের চাহিদা বেড়েছে। চাহিদা অনুযায়ী ভ্যাকসিন না পাওয়ায় বিপাকে পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীরা।

হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, গত সেপ্টেম্বর মাসে সর্বশেষ ৫০০ টিকা পাওয়া যায়। এরপর টিকার সরবরাহ বন্ধ হয়ে যায়। শুধু নভেম্বর মাসে ৬৫৩ টিকা কিনে ২ হাজার ৬১২ ব্যক্তি শরীরে পুশ করা হয়েছে।

রোগীরা জানান, সদর হাসপাতালে ভ্যাকসিন সরবরাহ না থাকায় ফার্মেসি থেকে ৫০০ টাকায় কিনে হাসপাতালের টিকা কেন্দ্রে এসে পুশ করছেন তারা। প্রতিদিন শতাধিক রোগী এ সেবা নিতে এসে ভোগান্তি শিকার হচ্ছেন। জরুরি ও ব্যয়বহুল এ টিকাটি দ্রুত সরবরাহের দাবি জানান তারা।

জনস্বাস্থ্য সংশ্লিষ্টদের মতে, জলাতঙ্ক প্রতিরোধে দুই ধরনের টিকা দেওয়া হয়। কুকুর, বিড়াল, শেয়াল বা বেজি কিংবা পোষ্য প্রাণীর কামড়ে গভীর ক্ষত হলে ও রক্ত গড়িয়ে পড়লে এআরভি (অ্যান্টির‍্যাবিক্স ভ্যাকসিন) ও আরআইজি (র‍্যাবিক্স ইমুনো গুবুলিন) টিকা দিতে হয়। এছাড়া লেহন, আঁচড় বা ঘর্ষণের জন্য শুধু এআরভি দিলেই হয়।

দাগনভূঞা উপজেলা থেকে আসা নুর করিম আজিম কালবেলাকে বলেন, আমাকে বিড়াল কামড় দিয়েছে। ক্ষতস্থান দিয়ে রক্ত পড়ায় আমি জলাতঙ্কের টিকার নিতে এসেছি। এখানে এসে শুনি টিকা নাই। পরে বাধ্য হয়ে ফার্মেসি থেকে কিনে এনে পুশ করেছি।

ফেনী সদর হাসপাতালের টিকাদানকারী জাহিদ হোসেন কালবেলাকে বলেন, টিকার সরবরাহ না থাকায় জলাতঙ্ক রোগীদের দেওয়া যাচ্ছে না। তবে কেউ ফার্মেসি থেকে কিনে এনে দিলে তিনি তা পুশ করে দিচ্ছেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মহী উদ্দিন আহমেদ কালবেলাকে বলেন, জলাতঙ্কের ভ্যাকসিন সরবরাহ বন্ধ রয়েছে। চাহিদাপত্র পাঠিয়েও ভ্যাকসিন মিলছে না। আশা করি শিগগির ভ্যাকসিন এসে পৌঁছাবে। আগে রোগ নিয়ন্ত্রণ শাখা ভ্যাকসিন সরবরাহ করলেও বর্তমানে ওনারা সরবরাহ না করায় সংকট দেখা দিয়েছে।

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম কালবেলাকে বলেন, পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্থগিত থাকায় কেন্দ্রীয়ভাবে টিকাগুলো ক্রয় বিলম্বিত হচ্ছে। বর্তমানে আমরা স্থানীয়ভাবে টিকা ক্রয় করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছি।

গরম খবর

রুমিন ফারহানাকে বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয়...

পটিয়ায় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

বিপ্লব বিজয় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের পটিয়া উপজেলার ঠেগরপুনি স্বপ্নচূড়া...

বাল্যবিবাহ: এক অনবরত সামাজিক বিপর্যয়

জামাল উদ্দিন জাহেদ বাল্যবিবাহ আমাদের সমাজের দীর্ঘদিনের একটি সংকট, যার...

চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নতুন সাংগঠনিক সম্পাদক নাদিম মোঃ নুরুন্নবী..

চট্টগ্রাম চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের কার্যনির্বাহী কমিটির...

বাঁশখালীতে নির্বাচন করার ঘোষণা দিলেন বিএনপি নেতা লেয়াকত আলী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের...

শেখেরখীল হাজী মোহাব্বত আলী পাড়া সোসাইটির উদ্যোগে “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” এর শুভ উদ্বোধন

মোহাম্মদ জামাল উদ্দিন জাহেদ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ...

কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার

বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ অভিযান...

সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সাইফুল ইসলাম, চট্টগ্রাম চট্টগ্রামের সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আবদুল্লাহ...

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বৈত সাফল্য

মোহাম্মদ আমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার, বাঁশখালী। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় প্রাথমিক শিক্ষা...

ঈদগাঁও বাজুসের নির্বাচন সম্পন্ন: সভাপতি আরিফুর, সম্পাদক বিজন

মোঃ বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় অত্যন্ত...

বাঁশখালীতে গাঁজাসহ আটক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ।

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম। চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার রুহুল্লাহাট এলাকায় গাঁজাসহ মোঃ...

ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধন

আমিনুল ইসলাম,বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ...

Related Articles

Popular Categories