Sunday, June 14, 2026
30.8 C
Bangladesh
শিরোনাম
কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতারসাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারপ্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বৈত সাফল্যঈদগাঁও বাজুসের নির্বাচন সম্পন্ন: সভাপতি আরিফুর, সম্পাদক বিজনবাঁশখালীতে গাঁজাসহ আটক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ।ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধনএম এ হায়দার চৌধুরী ফোরাম ফর হিউম্যানিটির উদ্যোগে দরিদ্র শ্রমজীবীদের মাঝে ত্রাণ বিতরণতরুণ ইয়াবা সেবনকারী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসিভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব দিনমজুর পরিবার,মাথা গুজার ঠাই নেই কোথাওপূর্ব বাকখাইন জাগরণ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদানবৃষ্টির পানিতে তলিয়ে গেছে হাওরের ২ হাজার বিঘা জমির ধানপ্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ, যে আলোচনা হলোযেভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী এমপিরামাথাপিছু আয় ২ হাজার ৭৬৯ মার্কিন ডলারঈদগাঁওয়ে মাদকবিরোধী পোষ্ট দেয়ায় মা-বোনকে নির্যাতনবৃহত্তর ঈদগাহ জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের ঈদ পুনর্মিলনী সম্পন্নবাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়বাংলাদেশ জামায়াতে ইসলাম ঈদগাঁও উপজেলার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন থেকে মুফতি হাবিবুরকে স্থায়ীভাবে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পটুয়াখালী-১ আসনের হাতপাখা প্রতীকের মনোনীত প্রার্থী মুফতি হাবিবুর রহমান হাওলাদারকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বাতিল করা হয়েছে তার প্রার্থিতাও।

সোমবার (৮ ডিসেম্বর) রাতে পটুয়াখালী পৌরসভাস্থ জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন জেলা সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)-এর নির্দেশনা এবং ৮ ডিসেম্বর অনুষ্ঠিত জেলা আমেলার জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী মুফতি হাবিবুর রহমানকে দলীয় পদ ও প্রার্থিতা থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

একই সঙ্গে তার স্থলে পটুয়াখালী জেলা শাখার সক্রিয় সদস্য আলহাজ মাওলানা আবুল হাসান বোখারীকে পটুয়াখালী-১ আসনের নতুন সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে জেলা সভাপতি বলেন, ইসলামী আন্দোলন সবসময়ই সৎ, যোগ্য ও আমানতদার নেতৃত্ব প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। দলের ভাবমূর্তি রক্ষায় যে কোনো অনিয়মের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি।

এর আগে, সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় কলাপাড়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুফতি হাবিবুর রহমান মনোনয়ন প্রত্যাহার করে পটুয়াখালী-৪ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

তবে পটুয়াখালী-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইতোমধ্যে সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমানকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করায় দলীয়ভাবে সেখানে প্রার্থী হওয়ার সুযোগ পাচ্ছেন না মুফতি হাবিবুর রহমান। ফলে তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে এ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। কিন্তু তিনি কোনো রাজনৈতিক দল বা প্ল্যাটফর্ম থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন—সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

সংবাদ সম্মেলনে দেওয়া লিখিত বক্তব্যে তিনি দলীয় সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ ও ব্যক্তিগত সংকটের কথা তুলে ধরেন। তার দাবি, অনিচ্ছাকৃতভাবে অন্য আসনে মনোনয়ন পাওয়ার ঘটনায় মানসিক ও শারীরিক চাপের কারণে তিনি সম্প্রতি স্ট্রোকে করেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের বিশ্লেষণে, এই বক্তব্য কেবল ব্যক্তিগত আবেগের প্রকাশ নয়; বরং দলীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, কেন্দ্রীয় চাপ এবং স্থানীয় নেতারা মধ্যে বিরাজমান টানাপড়েনের ইঙ্গিত বহন করে।

সংবাদ সম্মেলনে কলাপাড়া উপজেলা ইসলামী আন্দোলনের অব্যাহতি পাওয়া তিন নেতার প্রকাশ্য উপস্থিতি রাজনৈতিকভাবে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। এতে দলীয় অভ্যন্তরীণ বিভাজন ও পুনর্বিন্যাসের সম্ভাবনার ইঙ্গিত মিলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

গরম খবর

রুমিন ফারহানাকে বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয়...

পটিয়ায় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

বিপ্লব বিজয় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের পটিয়া উপজেলার ঠেগরপুনি স্বপ্নচূড়া...

বাল্যবিবাহ: এক অনবরত সামাজিক বিপর্যয়

জামাল উদ্দিন জাহেদ বাল্যবিবাহ আমাদের সমাজের দীর্ঘদিনের একটি সংকট, যার...

চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নতুন সাংগঠনিক সম্পাদক নাদিম মোঃ নুরুন্নবী..

চট্টগ্রাম চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের কার্যনির্বাহী কমিটির...

বাঁশখালীতে নির্বাচন করার ঘোষণা দিলেন বিএনপি নেতা লেয়াকত আলী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের...

কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার

বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ অভিযান...

সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সাইফুল ইসলাম, চট্টগ্রাম চট্টগ্রামের সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আবদুল্লাহ...

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বৈত সাফল্য

মোহাম্মদ আমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার, বাঁশখালী। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় প্রাথমিক শিক্ষা...

ঈদগাঁও বাজুসের নির্বাচন সম্পন্ন: সভাপতি আরিফুর, সম্পাদক বিজন

মোঃ বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় অত্যন্ত...

বাঁশখালীতে গাঁজাসহ আটক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ।

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম। চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার রুহুল্লাহাট এলাকায় গাঁজাসহ মোঃ...

ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধন

আমিনুল ইসলাম,বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ...

এম এ হায়দার চৌধুরী ফোরাম ফর হিউম্যানিটির উদ্যোগে দরিদ্র শ্রমজীবীদের মাঝে ত্রাণ বিতরণ

মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) উপলক্ষে চট্টগ্রাম নগরীতে...

তরুণ ইয়াবা সেবনকারী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অভিযান...

Related Articles

Popular Categories