Thursday, July 30, 2026
25.8 C
Bangladesh
শিরোনাম
শেখেরখীল হাজী মোহাব্বত আলী পাড়া সোসাইটির উদ্যোগে “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” এর শুভ উদ্বোধনকক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতারসাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারপ্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বৈত সাফল্যঈদগাঁও বাজুসের নির্বাচন সম্পন্ন: সভাপতি আরিফুর, সম্পাদক বিজনবাঁশখালীতে গাঁজাসহ আটক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ।ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধনএম এ হায়দার চৌধুরী ফোরাম ফর হিউম্যানিটির উদ্যোগে দরিদ্র শ্রমজীবীদের মাঝে ত্রাণ বিতরণতরুণ ইয়াবা সেবনকারী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসিভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব দিনমজুর পরিবার,মাথা গুজার ঠাই নেই কোথাওপূর্ব বাকখাইন জাগরণ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদানবৃষ্টির পানিতে তলিয়ে গেছে হাওরের ২ হাজার বিঘা জমির ধানপ্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ, যে আলোচনা হলোযেভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী এমপিরামাথাপিছু আয় ২ হাজার ৭৬৯ মার্কিন ডলারঈদগাঁওয়ে মাদকবিরোধী পোষ্ট দেয়ায় মা-বোনকে নির্যাতনবৃহত্তর ঈদগাহ জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের ঈদ পুনর্মিলনী সম্পন্নবাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়

সান্তোসকে অবনমন থেকে বাঁচালেন নেইমার

ব্রাজিলিয়ান সিরি ‘এ’-তে অবনমন শঙ্কা কাটল নেইমারের ক্লাব সান্তোসের। মৌসুমের শেষ ম্যাচে ক্রুজেইরোর বিপক্ষে ৩-০ গোলের জয় দলটিকে নিশ্চিতভাবে রেলিগেশন জোনের বাইরে রাখে। এই গুরুত্বপূর্ণ জয়ে সরাসরি গোল না পেলেও দারুণ ভূমিকা রেখেছেন নেইমার জুনিয়র। ম্যাচ শেষে ৩৩ বছর বয়সী এই তারকা জানালেন, শিগগির বাম হাঁটুতে অস্ত্রোপচার করাতে যাচ্ছেন।

ভিলা বেলমিরোতে অনুষ্ঠিত ম্যাচে সান্তোসের জয়ের নায়ক ছিলেন থাসিয়ানো ও জোয়াও শ্মিট। থাসিয়ানো ২৬ ও ২৮ মিনিটে টানা দুই গোল করেন, আর ৬০ মিনিটে ব্যবধান বাড়ান শ্মিট। তবে পুরো ম্যাচজুড়েই আক্রমণ তৈরিতে প্রধান ভূমিকা পালন করেন নেইমার।

এই জয়ে ১২ নম্বরে থেকে লিগ শেষ করে সান্তোস। ৩৮ ম্যাচে তাদের সংগ্রহ ৪৭ পয়েন্ট। অবনমন হলে ক্লাব ইতিহাসে দ্বিতীয়বারের মতো সিরি ‘বি’-তে নামতে হতো তাদের। এর আগে ২০২৩ সালে প্রথমবারের মতো অবনমনের তিক্ত অভিজ্ঞতা হয়েছিল সান্তোসের।

দীর্ঘ ইনজুরি কাটিয়ে চলতি বছরের জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন নেইমার। যদিও পুরো মৌসুমে তাকে পাওয়া গেছে মাত্র ১৯ ম্যাচে। তবু শেষ তিন রাউন্ডে দলের বাঁচা-মরার লড়াইয়ে বড় ভূমিকা রাখেন তিনি। স্পোর্ট রেসিফের বিপক্ষে গোল, জুভেন্টুডের বিপক্ষে হ্যাটট্রিক—সব মিলিয়ে লিগে নেইমারের গোল আটটি।

ম্যাচ শেষে আবেগী কণ্ঠে নেইমার বলেন, ‘আমি এখানেই এজন্য এসেছিলাম—দলকে সাহায্য করতে। সাম্প্রতিক সপ্তাহগুলো আমার জন্য খুব কঠিন ছিল। হাঁটুর সমস্যার কারণে মানসিক ও শারীরিকভাবে লড়াই করতে হয়েছে। এখন বিশ্রাম দরকার, এরপর হাঁটুর সার্জারি করাতে হবে।’

অস্ত্রোপচার নিয়ে বিস্তারিত কিছু না জানালেও ২০২৬ বিশ্বকাপে খেলার স্বপ্ন এখনো ছাড়েননি নেইমার। ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তিও এর আগে জানিয়েছেন, পুরো ফিট থাকলে নেইমার দলে জায়গা পাবেন।

এদিকে লিগ শিরোপা নিশ্চিত করেছে ফ্ল্যামেঙ্গো। মৌসুম শেষ হওয়ার আগেই তাদের নবম ব্রাজিলিয়ান লিগ ট্রফি ঘরে তোলে রিওর ক্লাবটি।

গরম খবর

রুমিন ফারহানাকে বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয়...

পটিয়ায় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

বিপ্লব বিজয় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের পটিয়া উপজেলার ঠেগরপুনি স্বপ্নচূড়া...

বাল্যবিবাহ: এক অনবরত সামাজিক বিপর্যয়

জামাল উদ্দিন জাহেদ বাল্যবিবাহ আমাদের সমাজের দীর্ঘদিনের একটি সংকট, যার...

চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নতুন সাংগঠনিক সম্পাদক নাদিম মোঃ নুরুন্নবী..

চট্টগ্রাম চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের কার্যনির্বাহী কমিটির...

বাঁশখালীতে নির্বাচন করার ঘোষণা দিলেন বিএনপি নেতা লেয়াকত আলী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের...

শেখেরখীল হাজী মোহাব্বত আলী পাড়া সোসাইটির উদ্যোগে “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” এর শুভ উদ্বোধন

মোহাম্মদ জামাল উদ্দিন জাহেদ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ...

কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার

বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ অভিযান...

সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সাইফুল ইসলাম, চট্টগ্রাম চট্টগ্রামের সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আবদুল্লাহ...

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বৈত সাফল্য

মোহাম্মদ আমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার, বাঁশখালী। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় প্রাথমিক শিক্ষা...

ঈদগাঁও বাজুসের নির্বাচন সম্পন্ন: সভাপতি আরিফুর, সম্পাদক বিজন

মোঃ বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় অত্যন্ত...

বাঁশখালীতে গাঁজাসহ আটক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ।

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম। চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার রুহুল্লাহাট এলাকায় গাঁজাসহ মোঃ...

ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধন

আমিনুল ইসলাম,বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ...

এম এ হায়দার চৌধুরী ফোরাম ফর হিউম্যানিটির উদ্যোগে দরিদ্র শ্রমজীবীদের মাঝে ত্রাণ বিতরণ

মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) উপলক্ষে চট্টগ্রাম নগরীতে...

Related Articles

Popular Categories