Sunday, April 19, 2026
26.5 C
Bangladesh
শিরোনাম
তরুণ ইয়াবা সেবনকারী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসিভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব দিনমজুর পরিবার,মাথা গুজার ঠাই নেই কোথাওপূর্ব বাকখাইন জাগরণ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদানবৃষ্টির পানিতে তলিয়ে গেছে হাওরের ২ হাজার বিঘা জমির ধানপ্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ, যে আলোচনা হলোযেভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী এমপিরামাথাপিছু আয় ২ হাজার ৭৬৯ মার্কিন ডলারঈদগাঁওয়ে মাদকবিরোধী পোষ্ট দেয়ায় মা-বোনকে নির্যাতনবৃহত্তর ঈদগাহ জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের ঈদ পুনর্মিলনী সম্পন্নবাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়বাংলাদেশ জামায়াতে ইসলাম ঈদগাঁও উপজেলার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিতজাতীয় পত্রিকা “দৈনিক বাংলার সংবাদ” ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমানভিন্ন সাজে জাতীয় ঈদগাহযমুনায় উঠছেন না প্রধানমন্ত্রীঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাক্তণ ছাত্র পরিষদ ৯০ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিতঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরনযুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতঈদে ঢাকা ছাড়বে দেড়কোটি মানুষ : সড়ক পরিবহনমন্ত্রী

রাজনৈতিক মিম-সংস্কৃতি, জনমতের যুদ্ধক্ষেত্র

গণমাধ্যমে দেখলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম অনলাইনে ‘অপপ্রচার’ ও নারী নেত্রীদের সাইবার বুলিংয়ের অভিযোগে কয়েকটি ফেসবুক পেজ ও ব্যক্তিগত আইডির বিরুদ্ধে মামলা করেছেন। গত ১ ডিসেম্বর বিকেলে তিনি রাজধানীর শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজহারে যেসব পেজের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, সেগুলোর মধ্যে ব্যক্তিগত অ্যাকাউন্টের পাশাপাশি কয়েকটি মিম ও ট্রল পেজও রয়েছে।

প্রশ্ন উঠেছে—মিম ও ট্রল পেজের বিরুদ্ধে কেন এমন ব্যবস্থা নেওয়ার প্রয়োজন দেখা দিল? কারণ সাধারণত ব্যবহারকারীরা জানেন যে, এসব পেজের কনটেন্ট ব্যঙ্গাত্মক ও হাস্যরসভিত্তিক। তা সত্ত্বেও এসব পেজকে মামলার আওতায় আনার ঘটনা অনলাইনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ছাত্রদল এক বিবৃতিতে জানিয়েছে, সাদিক কায়েম সাইবার মামলা করে অনলাইনে মতপ্রকাশের স্বাধীনতা হরণ করেছে।

চলুন জেনে নিই রাজনৈতিক মিম কী? মিম মূলত এমন ভিজ্যুয়াল বা টেক্সটনির্ভর অনলাইন কনটেন্ট, যা হাস্যরস, ব্যঙ্গ, বিদ্রূপ বা সাংকেতিক ভাষার মাধ্যমে রাজনৈতিক নেতা, নীতি, নির্বাচন বা সাম্প্রতিক সামাজিক ঘটনাবলি নিয়ে মন্তব্য প্রকাশ করে। অনেকেই এটিকে নিছক হাস্যরস বা বিনোদনের উপাদান বলে মনে করেন। কিন্তু বাস্তবে রাজনৈতিক মিম এখন বাংলাদেশের জনমত গঠন, প্রচারণা এবং রাজনৈতিক ক্যাম্পেইনের অন্যতম কার্যকর হাতিয়ার।

বাংলাদেশের ডিজিটাল জনপরিসরে আজ যে সবচেয়ে উচ্ছ্বসিত, দ্রুত-প্রসারিত এবং প্রভাবশালী রাজনৈতিক ভাষাটির বিকাশ ঘটছে, তা হলো—রাজনৈতিক মিম। গত ১৫ বছরের স্বৈরচারী রাজনৈতিক পরিবেশে যেখানে সরাসরি সমালোচনা করা অনেক সময় ঝুঁকিপূর্ণ ছিল, সেখানে মিম একটি ‘সেফার স্পেস’ তৈরি করেছে। ব্যঙ্গ, রসিকতা ও সাংকেতিক ভাষায় কঠোরতম সমালোচনাও প্রকাশ করা যায়—এবং তাতে সেন্সরের হাত অনেক সময় পৌঁছায় না। তাই মিম হয়ে উঠেছে জন-অসন্তোষ ও রাজনৈতিক বার্তা প্রকাশের বিকল্প মাধ্যম।

সামাজিক যোগাযোগমাধ্যম আসার আগে শুধু সংবাদ মাধ্যমই তথ্য প্রকাশ করতে পারতো। এজন্য সাংবাদিকদের প্রভাব-প্রতিপত্তিও ছিল বেশি। তারা তথ্যের গেইটকিপিং করত। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যম আসাতে তথ্য প্রকাশ অনেক সহজ হয়। সবার হাতের কাছে চলে আসে তথ্য প্রকাশ করার অবারিত সুযোগ। তা সত্ত্বেও বিভিন্ন স্বৈরতান্ত্রিক দেশে মত প্রকাশ করা কঠিন হয়ে পড়ে। বাংলাদেশেও ডিজিটাল সিকিউরিটি আইনসহ নানা কালাকানুন করে মতপ্রকাশের অধিকারকে খর্ব করেছিল আওয়ামী লীগ সরকার। ফলে, বাংলাদেশে রাজনৈতিক মিমের প্রচার প্রসার বাড়তে থাকে।

শুধু বাংলাদেশ নয় বিশ্বের বিভিন্ন দেশেও ব্যবহৃত হচ্ছে রাজনৈতিক মিম। এর ব্যবহার প্রথম ব্যাপক মনোযোগ পায় ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে। ‘Bernie vs. Hillary’, ‘Pepe the Frog’, এবং ডোনাল্ড ট্রাম্পকে কেন্দ্র করে অসংখ্য মিম নির্বাচনী ন্যারেটিভকে প্রভাবিত করে। রক্ষণশীল ও উদারপন্থি উভয় শিবিরই মিমকে প্রোপাগান্ডা, বিরোধী শিবিরকে আক্রমণ ও নিজ দলের পক্ষে সমর্থন জোগাড়ের কৌশল হিসেবে ব্যবহার করে। তবে অনেক গবেষণা বলছে, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক মিম কখনো কখনো ভোটারদের ভুল তথ্য প্রদান, বিভাজন ও রাজনৈতিক মেরুকরণ বাড়িয়েছে। ফিলিপাইনের রাজনৈতিক সংস্কৃতি দীর্ঘদিন ধরেই সোশ্যাল মিডিয়া নির্ভর। রদ্রিগো দুতার্তে বা জুনিয়র মার্কোসের মতো নেতাদের সমর্থকরা দীর্ঘ সময় ধরে মিমকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন।

ফিলিপাইনে মূলত নেতার ভাবমূর্তি জোরদার, প্রতিপক্ষকে তুচ্ছ করা, জনমতকে বিভাজিত করার কাজে মিম ব্যবহার করতে দেখা যায়। থাইল্যান্ডে যেখানে রাজতন্ত্র নিয়ে সরাসরি সমালোচনা দণ্ডনীয়, সেখানে তরুণরা ‘মিম’ ব্যবহার করে রাজনৈতিক প্রতিবাদকে সাংকেতিক রূপ দিয়েছে। হংকং, থাইল্যান্ড ও তাইওয়ানের জোট ‘মিল্ক টি অ্যালায়েন্স’-এর মিম এশিয়ার ডিজিটাল অ্যাক্টিভিজমের নতুন রূপ তৈরি করেছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে রাজনৈতিক মিম সামাজিক যোগাযোগমাধ্যমে এক ধরনের সাংস্কৃতিক শক্তিতে পরিণত হয়েছে। বিজেপি সমর্থিত অনলাইন টিম ও কংগ্রেসপন্থি তরুণরা মিমের মাধ্যমে রাজনৈতিক লড়াইকে আরও উত্তপ্ত করে তুলেছে। ভারতের রাজনৈতিক মিমে প্রায়ই দেখা যায়, জাতীয়তাবাদের উত্থান, রাজনৈতিক ও ধর্মীয় বিরোধীদের ব্যঙ্গ, এবং রাজনৈতিক ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া। ভারতে রাজনৈতিক মিম রাজনৈতিক ব্র্যান্ডিং, আবেগ তৈরির কাজ এবং বড় ইস্যুতে দ্রুত জনমত নিয়ন্ত্রণে ভূমিকা রাখছে।

বাংলাদেশেও রাজনৈতিক মিম দ্রুত জনপ্রিয় হয়েছে, বিশেষ করে তরুণ সমাজের মধ্যে। রাজনৈতিক ব্যঙ্গ, নেতাদের ব্যক্তিগত আচরণের সমালোচনা, সামাজিক আন্দোলনের সমর্থন—সবই মিমে উঠে আসে। ২০২৪ সালের কোটা-বিরোধী আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন কিংবা রাজনৈতিক প্রচারণা—সবক্ষেত্রেই মিম জনমত গঠনে কার্যকর ভূমিকা রেখেছে, রাখছে। মিম অনেক সময় ব্যক্তিগত সমালোচনার জন্য তিরস্কৃত হলেও, একে তরুণদের রাজনৈতিক অংশগ্রহণের নতুন ভাষা বলা যায়।

দেশে দেশে মিমের এই জনপ্রিয়তা একটি বড় প্রশ্নও সামনে নিয়ে আসছে—মিমের ভেতরের তথ্য কি সত্য, নাকি ভুল, বিভ্রান্তি ও প্রোপাগান্ডাকে আরও দ্রুত ছড়িয়ে দিচ্ছে? মিমের চ্যালেঞ্জ হলো, এগুলো সাধারণত ফ্যাক্টচেকিংয়ের আওতার বাইরে থাকে। সংবাদ প্রতিবেদন বা রাজনৈতিক বক্তব্যের মতো স্পষ্ট দাবি না থাকায়, মিমকে সর্বদা ‘হাস্যরস’ বা ‘মতামত’ হিসেবে দেখানো যায়। এর সুযোগ নিয়ে অনেক রাজনৈতিক শিবির ইচ্ছাকৃতভাবে বিকৃত ছবি, ভুল প্রেক্ষাপট বা অতিরঞ্জিত ক্যাপশন তৈরি করে। ফলে একটি মিথ্যা দাবি সত্য সংবাদ থেকেও বেশি দ্রুত ছড়িয়ে পড়ে।

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটেও মিমের এই অপব্যবহার দেখা যায়। মিমের আড়ালে ব্যক্তিগত মর্যাদাহানি, লিঙ্গবিদ্বেষ বা রাজনৈতিক চরিত্রহনন সহজেই করা হয়, অথচ আইনি বা নৈতিক জবাবদিহি তুলনামূলক দুর্বল। আবার অন্যদিকে, রাজনৈতিক দমন বা কঠোর আইনের যুগে মিম ছিল ভয়ের ভেতরেও মতপ্রকাশের নিরাপদ ভাষা—এটিও সত্য। অর্থাৎ, মিম একইসঙ্গে স্বাধীনতা ও অপব্যবহারের দুটি দিকই বহন করে। এখন ব্যবহারকারীকে ঠিক করতে হবে মিমকে কীভাবে দেখবেন।

বাংলাদেশে রাজনৈতিক মিম আর তুচ্ছ নয়; এটি নতুন প্রজন্মের রাজনৈতিক অংশগ্রহণের মাধ্যম, নতুন ধরনের প্রতিরোধের ভাষা, এবং রাজনৈতিক প্রচারণার গেম-চেঞ্জার। যারা বাংলাদেশের রাজনীতি বোঝার চেষ্টা করছেন, তাদের এখন মিম-সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করতেই হবে। কারণ আজকের মিমই কখনো কখনো আগামী দিনের জনমত গঠনের চালিকাশক্তি হয়ে উঠছে।

লেখক : ড. জাহেদ আরমান, রাজনৈতিক ক্যাম্পেইন বিশেষজ্ঞ

গরম খবর

রুমিন ফারহানাকে বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয়...

পটিয়ায় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

বিপ্লব বিজয় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের পটিয়া উপজেলার ঠেগরপুনি স্বপ্নচূড়া...

বাল্যবিবাহ: এক অনবরত সামাজিক বিপর্যয়

জামাল উদ্দিন জাহেদ বাল্যবিবাহ আমাদের সমাজের দীর্ঘদিনের একটি সংকট, যার...

চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নতুন সাংগঠনিক সম্পাদক নাদিম মোঃ নুরুন্নবী..

চট্টগ্রাম চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের কার্যনির্বাহী কমিটির...

বাঁশখালীতে নির্বাচন করার ঘোষণা দিলেন বিএনপি নেতা লেয়াকত আলী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের...

তরুণ ইয়াবা সেবনকারী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অভিযান...

ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসি

মোঃ বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ...

ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব দিনমজুর পরিবার,মাথা গুজার ঠাই নেই কোথাও

‎‎মোঃ বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) ‎কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ...

পূর্ব বাকখাইন জাগরণ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

মোঃ ওয়াশিম (চট্টগ্রাম) চট্টগ্রাম: পটিয়া উপজেলা ৮ নং কাশিয়াইশ ইউনিয়ন...

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে হাওরের ২ হাজার বিঘা জমির ধান

হবিগঞ্জের বানিয়াচংয়ে কয়েকটি হাওরে বৃষ্টি ও নদীর পানিতে প্রায়...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ, যে আলোচনা হলো

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

যেভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী এমপিরা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২...

মাথাপিছু আয় ২ হাজার ৭৬৯ মার্কিন ডলার

২০২৪-২৫ অর্থবছরে দেশের মাথাপিছু আয় জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

Related Articles

Popular Categories