Saturday, June 13, 2026
33.6 C
Bangladesh
শিরোনাম
কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতারসাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারপ্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বৈত সাফল্যঈদগাঁও বাজুসের নির্বাচন সম্পন্ন: সভাপতি আরিফুর, সম্পাদক বিজনবাঁশখালীতে গাঁজাসহ আটক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ।ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধনএম এ হায়দার চৌধুরী ফোরাম ফর হিউম্যানিটির উদ্যোগে দরিদ্র শ্রমজীবীদের মাঝে ত্রাণ বিতরণতরুণ ইয়াবা সেবনকারী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসিভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব দিনমজুর পরিবার,মাথা গুজার ঠাই নেই কোথাওপূর্ব বাকখাইন জাগরণ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদানবৃষ্টির পানিতে তলিয়ে গেছে হাওরের ২ হাজার বিঘা জমির ধানপ্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ, যে আলোচনা হলোযেভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী এমপিরামাথাপিছু আয় ২ হাজার ৭৬৯ মার্কিন ডলারঈদগাঁওয়ে মাদকবিরোধী পোষ্ট দেয়ায় মা-বোনকে নির্যাতনবৃহত্তর ঈদগাহ জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের ঈদ পুনর্মিলনী সম্পন্নবাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়বাংলাদেশ জামায়াতে ইসলাম ঈদগাঁও উপজেলার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মামলাজট হ্রাসে ভূমিকা রাখবে

জাতীয় আইনগত সহায়তা সংস্থা বিলুপ্ত করে আইনগত সহায়তা অধিদপ্তর প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার। এরই মধ্যে আইনগত সহায়তা প্রদান আইন দ্বিতীয় দফায় সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। চূড়ান্ত করা হয়েছে সংশোধিত অধ্যাদেশের খসড়া। আগামী সপ্তাহে আন্তঃমন্ত্রণালয়ের সচিব পর্যায়ের বৈঠকে চূড়ান্ত করা হবে খসড়া অধ্যাদেশটি। যেহেতু দেশের সব নাগরিক যেন আইনি সহায়তা থেকে বঞ্চিত না হন, এটাই এর চূড়ান্ত লক্ষ্য, ফলে আমরা উদ্যোগটির সফলতা কামনা করি।

এর আগে ২০০০ সালে আর্থিক সংকটের কারণে যেন নাগরিকরা আইনের আশ্রয় লাভের ক্ষেত্রে সমতার সুযোগ থেকে বঞ্চিত না হন, এজন্য ‘আইনগত সহায়তা প্রদান’ আইন করা হয়। ২০০৯ থেকে গত মার্চ পর্যন্ত এ সংস্থায় প্রায় ১২ লাখ অসচ্ছল বিচারপ্রার্থী বিনামূল্যে আইনি সেবা নেন। সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কলসেন্টারে (টোল ফ্রি-‘১৬৪৩০’) মাধ্যমে এ সেবা দেওয়া হয়। এ সময়ে ক্ষতিপূরণ হিসেবে আড়াইশ কোটি টাকার বেশি আদায় করে বিচারপ্রার্থীদের দিয়েছে জেলা লিগ্যাল অফিসগুলো। আইনের ২১ক ধারা অনুসারে, সারা দেশে লিগ্যাল এইড অফিসার বিকল্প পদ্ধতিতে প্রচলিত আদালতের বাইরে বিরোধ নিষ্পত্তি করেন। আইনি পরামর্শ প্রদান করেন আইনি সেবাপ্রত্যাশীদের। আইনের অধীনে থেকে পরিচালনা করেন লিগ্যাল এইড অফিসার ‘মধ্যস্থতা কার্যক্রম’। দুপক্ষের সম্মতি ও সমঝোতায় মধ্যস্থতা চুক্তি সম্পাদন করে থাকেন আইনি প্রক্রিয়ায়। এ প্রক্রিয়ায় বিরোধ নিষ্পত্তিতে মিলছে সুফল। সাশ্রয় হচ্ছে অর্থ-সময়। বর্তমানে লিগ্যাল এইডের মাধ্যমে যে পরিমাণ মামলা নিষ্পত্তি হচ্ছে, তা তিনগুণ বৃদ্ধির লক্ষ্যে গত ১ জুলাই আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করা হয়। এতে নয়টি আইনের (দেওয়ানি পাঁচটি ও ফৌজদারি চারটি) বিরোধ ও অভিযোগে প্রচলিত আদালতে মামলা দায়েরের আগেই মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ বাধ্যতামূলক করা হয়।

দেশে মামলা জটের চরম অবস্থার কথা সবারই জানা। জানা যায়, বর্তমানে সারা দেশে ৪৫ লাখ মামলা বিচারাধীন। বিদ্যমান মামলার সঙ্গে প্রতিনিয়ত নতুন দায়েরকৃত মামলা যুক্ত হচ্ছে। অন্যদিকে মামলার সংখ্যানুপাতে বিচারকের সংখ্যাও অপ্রতুল। এ অবস্থায় যেসব বিরোধ আপসযোগ্য অথবা সমঝোতায় দ্রুত এবং সহজে নিষ্পত্তি করা সম্ভব, সেসব বিরোধ বা অভিযোগ চিহ্নিতক্রমে মামলার আগেই মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তি করা গেলে বিচারপ্রার্থীরা উপকৃত হবেন। পাশাপাশি ব্যয় হ্রাস পাবে রাষ্ট্রের।

আমরা মনে করি, প্রত্যেক নাগরিকের অধিকার রয়েছে রাষ্ট্রের কাছ থেকে যে কোনো ধরনের সেবা সহজ ও সাশ্রয়ে প্রাপ্তির। আমাদের মতো দেশে সেটা যদি হয় সরকারি উদ্যোগে আইনি সহায়তার মতো সেবা, তা নিঃসন্দেহে জনকল্যাণকর। কেননা, দেশের বিচার ব্যবস্থায় দীর্ঘ সময়ের যে বাস্তবতা অদ্যাবধি বিরাজমান, তা আজও পুরোপুরি জনবান্ধব হয়ে ওঠেনি। মামলা, বিচার-আচারের কথা এলেই আমাদের মনে এক ধরনের অনিশ্চয়তা, ভোগান্তি, বিচারের দীর্ঘসূত্রতাসহ নানা শঙ্কার চিত্র ভেসে ওঠে। এর পেছনে অবশ্য এ বিভাগের নানা রকমের বাস্তবিক দিকও রয়েছে। সে যাই হোক, উল্লিখিত বিকল্প উদ্যোগের মাধ্যমে যদি দেশের সর্বস্তরের মানুষের আইনি সেবাপ্রাপ্তির বিষয়টি আরও বিস্তৃতভাবে নিশ্চিত করা যায়, সেটাই হবে পদক্ষেপটির সার্থকতা। আমাদের প্রত্যাশা, এর মধ্য দিয়ে জনমুখী বিচারব্যবস্থা প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাবে দেশ।

গরম খবর

রুমিন ফারহানাকে বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয়...

পটিয়ায় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

বিপ্লব বিজয় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের পটিয়া উপজেলার ঠেগরপুনি স্বপ্নচূড়া...

বাল্যবিবাহ: এক অনবরত সামাজিক বিপর্যয়

জামাল উদ্দিন জাহেদ বাল্যবিবাহ আমাদের সমাজের দীর্ঘদিনের একটি সংকট, যার...

চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নতুন সাংগঠনিক সম্পাদক নাদিম মোঃ নুরুন্নবী..

চট্টগ্রাম চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের কার্যনির্বাহী কমিটির...

বাঁশখালীতে নির্বাচন করার ঘোষণা দিলেন বিএনপি নেতা লেয়াকত আলী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের...

কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার

বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ অভিযান...

সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সাইফুল ইসলাম, চট্টগ্রাম চট্টগ্রামের সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আবদুল্লাহ...

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বৈত সাফল্য

মোহাম্মদ আমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার, বাঁশখালী। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় প্রাথমিক শিক্ষা...

ঈদগাঁও বাজুসের নির্বাচন সম্পন্ন: সভাপতি আরিফুর, সম্পাদক বিজন

মোঃ বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় অত্যন্ত...

বাঁশখালীতে গাঁজাসহ আটক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ।

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম। চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার রুহুল্লাহাট এলাকায় গাঁজাসহ মোঃ...

ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধন

আমিনুল ইসলাম,বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ...

এম এ হায়দার চৌধুরী ফোরাম ফর হিউম্যানিটির উদ্যোগে দরিদ্র শ্রমজীবীদের মাঝে ত্রাণ বিতরণ

মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) উপলক্ষে চট্টগ্রাম নগরীতে...

তরুণ ইয়াবা সেবনকারী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অভিযান...

Related Articles

Popular Categories