Friday, July 31, 2026
25.7 C
Bangladesh
শিরোনাম
শেখেরখীল হাজী মোহাব্বত আলী পাড়া সোসাইটির উদ্যোগে “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” এর শুভ উদ্বোধনকক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতারসাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারপ্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বৈত সাফল্যঈদগাঁও বাজুসের নির্বাচন সম্পন্ন: সভাপতি আরিফুর, সম্পাদক বিজনবাঁশখালীতে গাঁজাসহ আটক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ।ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধনএম এ হায়দার চৌধুরী ফোরাম ফর হিউম্যানিটির উদ্যোগে দরিদ্র শ্রমজীবীদের মাঝে ত্রাণ বিতরণতরুণ ইয়াবা সেবনকারী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসিভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব দিনমজুর পরিবার,মাথা গুজার ঠাই নেই কোথাওপূর্ব বাকখাইন জাগরণ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদানবৃষ্টির পানিতে তলিয়ে গেছে হাওরের ২ হাজার বিঘা জমির ধানপ্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ, যে আলোচনা হলোযেভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী এমপিরামাথাপিছু আয় ২ হাজার ৭৬৯ মার্কিন ডলারঈদগাঁওয়ে মাদকবিরোধী পোষ্ট দেয়ায় মা-বোনকে নির্যাতনবৃহত্তর ঈদগাহ জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের ঈদ পুনর্মিলনী সম্পন্নবাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়

স্মিথের চোখের নিচে ‘কালো টেপ’, জানা গেল আসল কারণ

স্টিভেন স্মিথের চোখের নিচের কালো টেপ দেখে যে কারও প্রথমেই ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ণ চন্দরপলের কথা মনে পড়বে। খেলোয়াড়ি জীবনে চন্দরপল যখন খেলতেন তখন চোখের নিচে কালো টেপ নিয়ে খেলতেন। একইরকম দৃশ্য এবার দেখা গেল স্মিথের ক্ষেত্রে। সবকিছু ঠিক থাকলে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে চোখের নিচে কালো টেপ নিয়ে খেলবেন তিনি। কেন এমনটা করলেন তার পেছনেও রয়েছে ক্রিকেটীয় ব্যাখ্যা।

চোখের নিচের কালো টেপকে ক্রিকেটের ভাষায় বলা হয়ে থাকে ‘অ্যান্টি গ্লেয়ার স্ট্রিপস’ বা ‘আই ব্ল্যাকস’। আলোর প্রতিফলন কমাতে এই বিশেষ টেপ পরে নামেন ক্রিকেটাররা। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) শুরু হচ্ছে গ্যাবা টেস্ট। গোলাপি বলে হবে দিবারাত্রির এই টেস্ট। ফ্লাডলাইটের আলোতে যাতে বল দেখতে অসুবিধা না হয়, সে জন্য এই টেপ চোখের নিচে দিয়ে ব্যাট করতে নামার প্রস্তুতি নিচ্ছেন অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক।

ক্রিকেটে ‘অ্যান্টি গ্লেয়ার স্ট্রিপস’ খুব কম দেখা গেলেও ফুটবল, বেসবলের মতো আমেরিকান খেলায় বিষয়টি বেশ পরিচিত। ১৯৩০ এর দশকে বেসবল কিংবদন্তি বেব রুথ এবং পরবর্তী সময়ে এনএফএলে টম ব্রাডিকেও এই টেপ পরে খেলতে দেখা গেছে।

স্মিথের এই নতুন উদ্যোগ প্রসঙ্গে সতীর্থ ল্যাবুশেন বলেন, ‘অবশ্যই এর পেছনে কোনো কারণ আছে। আমি খুব গভীরে ভাবিনি, তবে ধারণা করছি এটি আলোর প্রতিফলন কমাতে সহায়তা করে। বল দেখতেও সহজ হয়। প্রমাণিত কি না জানি না। কিন্তু যদি স্মিথ এতে আত্মবিশ্বাস পায়, তাহলে আমি চাই ও চন্দরপলের মতোই বোলারদের ওপর মাঠে আধিপত্য দেখাক।’

দিন-রাতের টেস্টে স্মিথের রেকর্ড বরাবরই তুলনামূলকভাবে কম উজ্জ্বল। অস্ট্রেলিয়ার হয়ে ১৩টি গোলাপি বলের টেস্টে তার গড় ২৪ ইনিংসে ৩৭-এর সামান্য বেশি। লাল বলে যেখানে তার গড় ৬০-এর উপরে এবং শতরানের সংখ্যা ৩৫। এই পারফরম্যান্সের পার্থক্যই স্মিথকে বাড়তি প্রস্তুতির দিকে ঠেলে দিয়েছে।

গরম খবর

রুমিন ফারহানাকে বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয়...

পটিয়ায় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

বিপ্লব বিজয় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের পটিয়া উপজেলার ঠেগরপুনি স্বপ্নচূড়া...

বাল্যবিবাহ: এক অনবরত সামাজিক বিপর্যয়

জামাল উদ্দিন জাহেদ বাল্যবিবাহ আমাদের সমাজের দীর্ঘদিনের একটি সংকট, যার...

চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নতুন সাংগঠনিক সম্পাদক নাদিম মোঃ নুরুন্নবী..

চট্টগ্রাম চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের কার্যনির্বাহী কমিটির...

বাঁশখালীতে নির্বাচন করার ঘোষণা দিলেন বিএনপি নেতা লেয়াকত আলী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের...

শেখেরখীল হাজী মোহাব্বত আলী পাড়া সোসাইটির উদ্যোগে “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” এর শুভ উদ্বোধন

মোহাম্মদ জামাল উদ্দিন জাহেদ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ...

কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার

বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ অভিযান...

সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সাইফুল ইসলাম, চট্টগ্রাম চট্টগ্রামের সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আবদুল্লাহ...

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বৈত সাফল্য

মোহাম্মদ আমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার, বাঁশখালী। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় প্রাথমিক শিক্ষা...

ঈদগাঁও বাজুসের নির্বাচন সম্পন্ন: সভাপতি আরিফুর, সম্পাদক বিজন

মোঃ বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় অত্যন্ত...

বাঁশখালীতে গাঁজাসহ আটক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ।

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম। চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার রুহুল্লাহাট এলাকায় গাঁজাসহ মোঃ...

ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধন

আমিনুল ইসলাম,বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ...

এম এ হায়দার চৌধুরী ফোরাম ফর হিউম্যানিটির উদ্যোগে দরিদ্র শ্রমজীবীদের মাঝে ত্রাণ বিতরণ

মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) উপলক্ষে চট্টগ্রাম নগরীতে...

Related Articles

Popular Categories