Saturday, August 1, 2026
32 C
Bangladesh
শিরোনাম
লোকশিল্প, লোক সাহিত্য চর্চা ও গবেষণা কেন্দ্রের আয়োজনে ‘লোক উৎসব ২৬’এ প্রাণের বন্যা- বাংলার লোক সম্পদ কখন হারিয়ে যাওয়ার বিষয় নয় প্রয়োজন চর্চা ও নিবিড় গবেষণাশেখেরখীল হাজী মোহাব্বত আলী পাড়া সোসাইটির উদ্যোগে “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” এর শুভ উদ্বোধনকক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতারসাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারপ্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বৈত সাফল্যঈদগাঁও বাজুসের নির্বাচন সম্পন্ন: সভাপতি আরিফুর, সম্পাদক বিজনবাঁশখালীতে গাঁজাসহ আটক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ।ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধনএম এ হায়দার চৌধুরী ফোরাম ফর হিউম্যানিটির উদ্যোগে দরিদ্র শ্রমজীবীদের মাঝে ত্রাণ বিতরণতরুণ ইয়াবা সেবনকারী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসিভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব দিনমজুর পরিবার,মাথা গুজার ঠাই নেই কোথাওপূর্ব বাকখাইন জাগরণ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদানবৃষ্টির পানিতে তলিয়ে গেছে হাওরের ২ হাজার বিঘা জমির ধানপ্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ, যে আলোচনা হলোযেভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী এমপিরামাথাপিছু আয় ২ হাজার ৭৬৯ মার্কিন ডলারঈদগাঁওয়ে মাদকবিরোধী পোষ্ট দেয়ায় মা-বোনকে নির্যাতনবৃহত্তর ঈদগাহ জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের ঈদ পুনর্মিলনী সম্পন্নবাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মানিকগঞ্জে শুরু হয়েছে খেঁজুরের রস আহরণের প্রস্তুতি

শীত মৌসুম আসতে না আসতেই মানিকগঞ্জের হরিরামপুরের বিভিন্ন অঞ্চলের গাছিরা খেঁজুরগাছ প্রস্তুত করতে ব্যস্ত হয়ে পড়েছেন। অনেকে আবার আগাম গাছ কেটে রস আহরণও শুরু করেছে। এ জেলার গুড়ের চাহিদা রয়েছে দেশব্যাপী। প্রসিদ্ধ লাভ করেছে বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা হাজারি গুড়।

‎‘লোকসংগীত আর হাজারি গুড়, মানিকগঞ্জের প্রাণের সুর’ এই প্রতিপাদ্য সামনে রেখেই ২০১৭ সালে মানিকগঞ্জে হাজারি গুড়কে ব্র্যান্ডিং করা হয়। ফলে প্রায় তিনশ বছরের ঐতিহ্য ঝিটকার হাজারি গুড়ের চাহিদা রয়েছে সমগ্র দেশজুড়ে। তাই শীতের আবির্ভাব ঘটতে না ঘটতেই মানুষ যেন মুখিয়ে থাকে হাজারি গুড়ের লোভনীয় স্বাদ আর গন্ধের অপেক্ষায়।

হেমন্তের শেষভাগে হরিরামপুরের বিভিন্ন অঞ্চলের গাছিরা রস আহরণের জন্যে খেঁজুরগাছ প্রস্তুতে ব্যস্ত হয়ে পড়েন। হাজারি গুড়ের পাশাপাশি তৈরি করা হয় লাল পাটালি, যা দেশের বিভিন্ন জেলায় রপ্তানি হয়।

‎জানা যায়, এ উপজেলা খেঁজুর গুড়ের জন্য বিখ্যাত বহুকাল আগে থেকেই। তবে প্রায় তিনশ বছর আগে উপজেলার বাল্লা ইউনিয়নের শিকদারপাড়া গ্রামে মোহাম্মদ হাজারি নামের জনৈক এক ব্যক্তির হাত দিয়েই বিশেষ প্রক্রিয়ায় প্রথম তৈরি হয় খেঁজুরের গুড়। স্বাদে গন্ধে আলাদা বিশেষত্ব থাকায় এক সময় সেই গুড়ের নাম ছড়িয়ে পড়ে এবং হাজারি গুড় নামেই তা পরিচিতি লাভ করে। এই গুড় আলাদাভাবে পরিচিতি লাভে ব্যবহার করা হয় ‘হাজারী’ নামের একটি সিলমোহর, যা বর্তমানে হাজারি গুড় নামে পরিচিত।

কালের বিবর্তনে বর্তমানে হাজারি পরিবারের উত্তরসূরিদের দু-একজন ব্যতীত আর কেউ এই গুড় তৈরি করেন না। তবে উপজেলার বিভিন্ন এলাকায় যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রায় ২৭ জন গাছি ‘হাজারী’ সিলমোহর ব্যবহার করে দেশের চাহিদা মেটাতে এই গুড় উৎপাদনের মধ্য দিয়ে টিকে আছে এই হাজারি গুড়ের ঐতিহ্য ও ইতিহাস।

‎২০২৩ সালের শেষ দিকে জেলা প্রশাসন থেকে এই শিকদারপাড়াকে হাজারি পল্লি হিসেবে ঘোষণা করা হয় এবং খেঁজুরগাছ সংকটের কারণে সরকারিভাবে এ উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ১০ লক্ষাধিক টাকার খেঁজুরগাছের চারাও রোপণ করা হয়।

‎সরেজমিনে গাছিদের সঙ্গে আলাপ করে জানা যায়, বর্তমানে খেঁজুরগাছ সংকটের কারণে অতীতের চেয়ে গুড় উৎপাদন অনেকটাই কম। আগে গ্রামাঞ্চলে প্রতিটি বাড়িতেই খেঁজুরগাছ দেখা যেত এবং অনেক বাড়িতেই গুড় তৈরি হতো। তখন দামও ছিল হাতের নাগালে। খেঁজুরগাছ সংকটে এখন গুড়ের উৎপাদন যেমন কম তেমনি দামের পরিমাণ অনেক বেশি। এক কেজি লাল গুড় বিক্রি হয় ৫০০ থেকে ৬০০ টাকা কেজি। আর হাজারি বিক্রি হয় ১৫শ থেকে ২ হাজার টাকা কেজি।

‎ঝিটকা উজানপাড়া এলাকার করিম গাছি জানান, আমাদের এখানে আগে প্রতিটি বাড়িতে খেঁজুরগাছ ছিল। ফলে অনেক রস হতো গুড়ও বানানো যেত অনেক। কিন্তু বর্তমান খেঁজুরগাছ সংকট। আমরা উপজেলার বিভিন্ন এলাকা থেকে বছর চুক্তিতে গাছ কিনে তারপর গুড় তৈরি করি। এতে গাছ কিনতে অনেক টাকা খরচ লাগে। আমার ৪ জন কামলা খাটে পুরো মৌসুমজুড়ে। স বমিলিয়ে খরচের পরিমাণ অনেক। এর ফলে দেখা গেছে, এক কেজি ফ্রেশ লাল গুড় প্রায় ১ হাজার টাকা এবং হাজারি গুড় ১৮শ থেকে ২ হাজার টাকা কেজি বিক্রি করতে হয়। তবে বাপ-দাদার ঐতিহ্য রক্ষায় এ পেশা রাখতে হয়। অনেকই বাদ দিয়েছে। এখন গাছির সংখ্যা খুবই কম।

‎একই গ্রামের রমজান গাছি জানান, এখন তো খেঁজুর গাছ খুবই কম। যাদের আছে তারা গুড় তৈরি করেন না। আমরা যারা গুড় বানাই ওই গাছ বছর চুক্তিতে কিনে রস আহরণ করি। প্রায় ৩০ বছর ধরে গুড় তৈরি করছি।

‎হাজারি পরিবারের এ প্রজন্মের উত্তরসূরি শফিকুল ইসলাম হাজারি শামীম জানান, এই হাজারি গুড় আমাদের প্রায় ৩০০ বছরের ইতিহাস এবং ঐতিহ্য বহন করছে। এই গুড়ের গুণগত মান রক্ষায় এবং ঐতিহ্য টিকিয়ে রাখতে কিছু নিয়মাবলির মাধ্যমে মানুষের হাতে এই গুড় পৌঁছে দেওয়া হচ্ছে। এই গুড়ের যে চাহিদা তাতে উৎপাদন খুবই সীমিত। তাই চাহিদা মেটাতে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আমাদের পরিবার থেকেই এলাকার বিভিন্ন গ্রামের গাছিদের যাচাই-বাছাইয়ের মাধ্যমে তাদের দিয়ে গুড় তৈরি করে চাহিদা পূরণের পাশাপাশি এই ঐতিহ্য এখন পর্যন্ত টিকিয়ে রাখা হয়েছে।

‎তবে শীত এলেই বাজারে ভেজাল গুড়েরও আমদানি হয়। প্রতি বছর ভ্রাম্যমাণ আদালতের অভিযানেও রোধ হচ্ছে না ভেজাল গুড় তৈরি।

‎এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার জানান, ভেজাল গুড় রোধে আমরা বরাবরই অভিযান পরিচালনা করে থাকি। এ বছরও অভিযোগ পেলেই দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। আমাদের ফুড ইন্সপেক্টর আছেন। তিনি সবই সময়ই বাজার মনিটরিংয়ে থাকবেন। আমাদের অভিযানও চলমান থাকবে।

গরম খবর

রুমিন ফারহানাকে বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয়...

পটিয়ায় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

বিপ্লব বিজয় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের পটিয়া উপজেলার ঠেগরপুনি স্বপ্নচূড়া...

বাল্যবিবাহ: এক অনবরত সামাজিক বিপর্যয়

জামাল উদ্দিন জাহেদ বাল্যবিবাহ আমাদের সমাজের দীর্ঘদিনের একটি সংকট, যার...

চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নতুন সাংগঠনিক সম্পাদক নাদিম মোঃ নুরুন্নবী..

চট্টগ্রাম চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের কার্যনির্বাহী কমিটির...

বাঁশখালীতে নির্বাচন করার ঘোষণা দিলেন বিএনপি নেতা লেয়াকত আলী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের...

শেখেরখীল হাজী মোহাব্বত আলী পাড়া সোসাইটির উদ্যোগে “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” এর শুভ উদ্বোধন

মোহাম্মদ জামাল উদ্দিন জাহেদ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ...

কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার

বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ অভিযান...

সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সাইফুল ইসলাম, চট্টগ্রাম চট্টগ্রামের সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আবদুল্লাহ...

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বৈত সাফল্য

মোহাম্মদ আমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার, বাঁশখালী। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় প্রাথমিক শিক্ষা...

ঈদগাঁও বাজুসের নির্বাচন সম্পন্ন: সভাপতি আরিফুর, সম্পাদক বিজন

মোঃ বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় অত্যন্ত...

বাঁশখালীতে গাঁজাসহ আটক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ।

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম। চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার রুহুল্লাহাট এলাকায় গাঁজাসহ মোঃ...

ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধন

আমিনুল ইসলাম,বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ...

Related Articles

Popular Categories