Saturday, August 1, 2026
33 C
Bangladesh
শিরোনাম
লোকশিল্প, লোক সাহিত্য চর্চা ও গবেষণা কেন্দ্রের আয়োজনে ‘লোক উৎসব ২৬’এ প্রাণের বন্যা- বাংলার লোক সম্পদ কখন হারিয়ে যাওয়ার বিষয় নয় প্রয়োজন চর্চা ও নিবিড় গবেষণাশেখেরখীল হাজী মোহাব্বত আলী পাড়া সোসাইটির উদ্যোগে “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” এর শুভ উদ্বোধনকক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতারসাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারপ্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বৈত সাফল্যঈদগাঁও বাজুসের নির্বাচন সম্পন্ন: সভাপতি আরিফুর, সম্পাদক বিজনবাঁশখালীতে গাঁজাসহ আটক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ।ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধনএম এ হায়দার চৌধুরী ফোরাম ফর হিউম্যানিটির উদ্যোগে দরিদ্র শ্রমজীবীদের মাঝে ত্রাণ বিতরণতরুণ ইয়াবা সেবনকারী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসিভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব দিনমজুর পরিবার,মাথা গুজার ঠাই নেই কোথাওপূর্ব বাকখাইন জাগরণ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদানবৃষ্টির পানিতে তলিয়ে গেছে হাওরের ২ হাজার বিঘা জমির ধানপ্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ, যে আলোচনা হলোযেভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী এমপিরামাথাপিছু আয় ২ হাজার ৭৬৯ মার্কিন ডলারঈদগাঁওয়ে মাদকবিরোধী পোষ্ট দেয়ায় মা-বোনকে নির্যাতনবৃহত্তর ঈদগাহ জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের ঈদ পুনর্মিলনী সম্পন্নবাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মুক্তিপণ আদায়ে ফেসবুকে বন্ধুত্ব, ব্যর্থ হয়ে হত্যার ঘটনায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে এক ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব হয় নোয়াখালী আমির হোসেনের (২৫)। ঢাকায় আসেন বন্ধুর সঙ্গে দেখা করতে। একপর্যায়ে কৌশলে তাঁকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। মুক্তিপণ চাওয়া হয় পরিবারের কাছে। মুক্তিপণের টাকা না পেয়ে হত্যা করা হয় আমিরকে।

এ হত্যাকাণ্ডের ঘটনায় ভুক্তভোগীর ফেসবুক বন্ধুসহ দুজনকে মৃতুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন তারেক ওরফে তারেক আহম্মেদ ও হৃদয় আলী। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে রাসেল সরদারকে। একই সঙ্গে তিনজনকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আজ রোববার এ রায় দেন। এ ছাড়া অপহরণের দায়ে এই তিন আসামিকে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনকে আদালতে হাজির করা হয়। তাঁদের উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেন। অপর আসামি পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা ঘোষণা করা হয়েছে।

জানা গেছে, ২০২২ সালের ২৩ ডিসেম্বর ঢাকার আশকোনা এলাকা থেকে নিখোঁজ হন আমির হোসেন। এরপর কয়েক মাস বিভিন্ন স্থানে তাঁর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পায়নি। পরের বছরের ১৩ এপ্রিল তাঁর বড় ভাই বেল্লাল হোসেন দক্ষিণখান থানায় একটি অপহরণ মামলা করেন। এরপর অপহরণকারীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুরের শ্রীপুর পৌরসভার একটি বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে আমির হোসেনের বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী আমিরের সঙ্গে তারেকের ফেসবুকে পরিচয় হয়। ২২ সালের ২৩ ডিসেম্বর ভুক্তভোগী উত্তরায় আসার কথা তারেককে জানান। বিকেলের দিকে তারেক গাজীপুরের চৌরাস্তায় গিয়ে দেখা করেন এবং সন্ধ্যায় খাওয়াদাওয়া করেন। খাওয়া শেষে কোমল পানীয়র সঙ্গে অনেকগুলো ঘুমের ওষুধ মেশান। রিকশায় করে বাসায় যেতে যেতে সেটা ভুক্তভোগীকে খাওয়ান। আমির বাসায় গিয়ে ঘুমিয়ে পড়েন। দুই থেকে তিন দিনেও তাঁর ঘুম না ভাঙায় এ সুযোগে তাঁর পরিবারের কাছে মুক্তিপণ চাওয়ার কৌশল নেন তারেক। কিন্তু ভুক্তভোগীর পরিবার টাকা না দেওয়ায় ৫০ কেজি ওজনের আটার বস্তার সঙ্গে ফাঁস দিয়ে আমিরকে হত্যা করেন।

অভিযোগপত্র থেকে জানা যায়, তারেক একটি সমকামী গ্রুপের সদস্য বলে জিজ্ঞাসাবাদে আসামি রাসেল সরদার জানান। তাঁরা দীর্ঘদিন কৌশলে বিভিন্ন এলাকা থেকে ছেলেদের এনে মুক্তিপণ দাবি করতেন।

গরম খবর

রুমিন ফারহানাকে বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয়...

পটিয়ায় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

বিপ্লব বিজয় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের পটিয়া উপজেলার ঠেগরপুনি স্বপ্নচূড়া...

বাল্যবিবাহ: এক অনবরত সামাজিক বিপর্যয়

জামাল উদ্দিন জাহেদ বাল্যবিবাহ আমাদের সমাজের দীর্ঘদিনের একটি সংকট, যার...

চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নতুন সাংগঠনিক সম্পাদক নাদিম মোঃ নুরুন্নবী..

চট্টগ্রাম চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের কার্যনির্বাহী কমিটির...

বাঁশখালীতে নির্বাচন করার ঘোষণা দিলেন বিএনপি নেতা লেয়াকত আলী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের...

শেখেরখীল হাজী মোহাব্বত আলী পাড়া সোসাইটির উদ্যোগে “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” এর শুভ উদ্বোধন

মোহাম্মদ জামাল উদ্দিন জাহেদ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ...

কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার

বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ অভিযান...

সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সাইফুল ইসলাম, চট্টগ্রাম চট্টগ্রামের সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আবদুল্লাহ...

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বৈত সাফল্য

মোহাম্মদ আমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার, বাঁশখালী। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় প্রাথমিক শিক্ষা...

ঈদগাঁও বাজুসের নির্বাচন সম্পন্ন: সভাপতি আরিফুর, সম্পাদক বিজন

মোঃ বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় অত্যন্ত...

বাঁশখালীতে গাঁজাসহ আটক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ।

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম। চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার রুহুল্লাহাট এলাকায় গাঁজাসহ মোঃ...

ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধন

আমিনুল ইসলাম,বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ...

Related Articles

Popular Categories