
তানভীরের ৫ উইকেট
খুলনায় রাজশাহীর বিপক্ষে ৫ উইকেট নিয়েছেন বরিশালের অধিনায়ক তানভীর ইসলাম। বাংলাদেশ জাতীয় দলে খেলা এই বাঁহাতি স্পিনার ১০২ রানে নিয়েছেন ৫ উইকেট। প্রথম ইনিংসে ২৩৫ রানে অলআউট হওয়া রাজশাহী ২৩ রানের লিড পায়। দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ২২ রান তুলে দ্বিতীয় দিন শেষে ব্যবধানটাকে ১ রানে নামিয়ে এনেছে বরিশাল।
বিনা উইকেটে ৬ রান নিয়ে দিন শুরু করা রাজশাহী ৬৫ রানে হারিয়ে ফেলে ৫ উইকেট। ষষ্ঠ উইকেটে ৭৬ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন প্রিতম কুমার ও সানজামুল ইসলাম। সানজামুল ৩৮ রান ও প্রিতম করেছেন ৬৫ রান। ৮ রানের ব্যবধানে দুজনের বিদায়ে ১৪৯/৭ হয়ে যায় রাজশাহীর স্কোর। ১৫৯ রানে অষ্টম উইকেট পতনের পর প্রথমে নিহাদউজ্জামানকে (৩৫) নিয়ে ৩৫ ও পরে শফিকুল ইসলামকে (৩) নিয়ে ৩৬ রানের জুটি গড়েন রাজশাহীর ১০ নম্বর ব্যাটসম্যান আলী মোহাম্মদ ওয়ালিদ (৪৫*)।


