
বিএনপি মনোনীত চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) সংসদীয় আসনের প্রার্থী আসলাম চৌধুরীর সমর্থনে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোঃ মনজুর আলমের উদ্যোগে ৩০ জানুয়ারি ২০২৬ শুক্রবার সকালে নিউ মুনসুরাবাদ হাই স্কুল মাঠে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ মনজুর আলম।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মনজুরুল আলম মঞ্জু। সভাটি ৯ ও ১০ নম্বর ওয়ার্ড এলাকার সর্বস্তরের জনগণকে নিয়ে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ মনজুর আলম বলেন, সংকটকালে দেশ ও জাতির একমাত্র ভরসা বিএনপি। তিনি বলেন, দেশের কল্যাণ ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্য সামনে রেখে বিএনপি জাতির সামনে ৩১ দফা উপস্থাপন করেছে। ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করা হলে এই ৩১ দফা বাস্তবায়ন হবে। এর ফলে দেশ ও জনগণ উপকৃত হবে।
তিনি সীতাকুণ্ড-৪ আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
সভায় সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মনজুরুল আলম মঞ্জু বলেন, ধানের শীষ বিজয়ী হলে দেশে স্থিতিশীলতা ফিরে আসবে। তিনি দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য দেন মহানগর বিএনপির সদস্য জাফর আহমদ, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রফিক আহমেদ চৌধুরী, সদস্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন, মহিলা নেত্রী জোহরা বেগম, আকবর শাহ থানা বিএনপির মাইনুদ্দিন চৌধুরী মাইন, আইয়ুব খান, বিএনপি নেতা আলাউদ্দিন, মোহাম্মদ গিয়াস উদ্দিন টুনু, আব্দুল ওহাব বাবুল, নুরুল আলম ভুট্টো, আলম রনি, মোহাম্মদ জাবের আলম পারভেজ, আনোয়ার হোসেন, কামরুদ্দিন রিপন, নূর আহমদ তুহিন, আলী আজগর আরজু, আব্দুল্লাহ আল নাদেন, মনির হোসেন, রফিকুল ইসলামসহ অন্যান্যরা।


