
মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক তৃণমূল কর্মী সম্মেলন গত ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ আহমদ জিহাদির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মঈনুল ইসলাম ফরহাদ ও সম্মেলন প্রস্তুতি কমিটির সচিব সাহাব উদ্দিন এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মান্যবর প্রেসিডিয়াম সদস্য এডভোকেট এম আবু নাছের তালুকদার।
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রম ও কৃষি বিষয়ক সম্পাদক এম মহিউল আলম চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা ফেরদৌস আলম আলকাদেরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইউনুস তৈয়বি যুক্তিবাদী, চট্টগ্রাম দক্ষিণ জেলা নেতা পীর মুফতি নেছার উদ্দিন মুনিরী ও মাওলানা এরফানুর রহমান নঈমী।
সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাওলানা জাহাঙ্গীর আলম। এছাড়া বক্তব্য প্রদান করেন উপজেলা ফ্রন্ট নেতা মাওলানা আব্দুল মজিদ, মাস্টার এহসানুল হক, মাওলানা হাবিবুর রহমান, হুমায়ুন কবির জাহেদ, হাফেজ শওকত আলী, রাশেদুর রশিদ, নাছির উদ্দিন, সেনা নেতা খোরশেদ হাশেমী, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা বাঁশখালী উপজেলা উত্তর শাখার সভাপতি শহিদ রেজা, ইউনিয়ন ফ্রন্ট নেতা মাওলানা নূরুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একরামুল হক কায়সার, মাওলানা মনিরুল আলম আশরাফী, ইকরাম, মাওলানা আহমদ কবির, ফরিদ আহমদ, নজরুল ইসলাম, সেনা নেতা তারেক আজিজ আলামী, নূরুল মোস্তফা সাদাত, হাফেজ রফিক, তাওহিদ, সাইফুল আজিমসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে সংগঠনকে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


