
কুতুবুল আকতাব,শাহান শাহে বেলায়ত,হজরত শাহ সুফি আমানত খান (রহ:) দরগাহ শরিফ ও খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরিফের উদ্যোগে আওলাদেপাক ও শাজ্জাদানসীন সৈয়দ মোঃ হাবিব উল্লাহ খান মারুফ শাহ আল-আমানতীর সভাপতিত্বে আতায়ে রাসুল,সুলতানুল হিন্দ,গরিবে নেওয়াজ, হজরত খাজা মইনুদ্দিন চিশতী সান্জরী আজমেরী (রহ:) র পবিত্র ওরশ শরিফ উপলক্ষে আয়োজিত পবিত্র কোরআন শরিফ খতম, খতমে খাজেগান, মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

মাহফিলের প্রধান মেহমান আওলাদেপাক ও শাজ্জাদানসীন শাহজাদা ইজাজ উদ্দিন মোঃ আজীম খান মুজাদ্দেদী সহ বক্তাগণ বলেন,গরীবে নেওয়াজ, সুলতানুল হিন্দ,হজরত খাজা মইনুদ্দিন চিশতী সান্জরী আজমেরী (রহ.) ছিলেন পাক ভারত উপমহাদেশের অন্যতম প্রধান সুফি সাধক ও ইসলামের এক নিবেদিতপ্রাণ। তাঁর প্রচারিত চিশতিয়া তরিকা শুধু ভারতবর্ষেই নয়, সমগ্র বিশ্বের সুফি চিন্তাধারায় গভীর প্রভাব ফেলেছে। মানবপ্রেম, সহনশীলতা ও পরোপকারিতার মাধ্যমে তিনি অসংখ্য মানুষকে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় দিয়েছেন।
তাঁর আধ্যাত্মিক শক্তি ও অসামান্য নৈতিকতার কারণে তিনি গরিবে নেওয়াজ’ (গরিবদের বন্ধু) উপাধিতে ভূষিত হন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ আবুল মনসুর, ব্যাংকার আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন, দরগাহ শরিফ জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ তবারক আলী,সমাজ সেবক মোঃ মিহির সরফুদ্দীন, মোঃ শামসুল আলম শামসুসহ আশেকান, ভক্ত মুসল্লিগণ। মাহফিলে দেশ-জাতীর উন্নতি চেয়ে মুনাজাত পরিচালনা করেন আওলাদেপাক, শাজ্জাদানশীন শাহজাদা ইজাজ উদ্দিন আজীম খান।
শেষে ভক্ত মুসল্লিগণদের বাদে জুমা খাওয়ানো এবং তবারক বিতরণ করা হয়।।


