Tuesday, April 21, 2026
28.9 C
Bangladesh
শিরোনাম
তরুণ ইয়াবা সেবনকারী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসিভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব দিনমজুর পরিবার,মাথা গুজার ঠাই নেই কোথাওপূর্ব বাকখাইন জাগরণ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদানবৃষ্টির পানিতে তলিয়ে গেছে হাওরের ২ হাজার বিঘা জমির ধানপ্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ, যে আলোচনা হলোযেভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী এমপিরামাথাপিছু আয় ২ হাজার ৭৬৯ মার্কিন ডলারঈদগাঁওয়ে মাদকবিরোধী পোষ্ট দেয়ায় মা-বোনকে নির্যাতনবৃহত্তর ঈদগাহ জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের ঈদ পুনর্মিলনী সম্পন্নবাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়বাংলাদেশ জামায়াতে ইসলাম ঈদগাঁও উপজেলার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিতজাতীয় পত্রিকা “দৈনিক বাংলার সংবাদ” ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমানভিন্ন সাজে জাতীয় ঈদগাহযমুনায় উঠছেন না প্রধানমন্ত্রীঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাক্তণ ছাত্র পরিষদ ৯০ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিতঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরনযুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতঈদে ঢাকা ছাড়বে দেড়কোটি মানুষ : সড়ক পরিবহনমন্ত্রী

বিএনপিতে যোগ দেওয়া সেলিমকে নিয়ে এলডিপি নেতাদের অভিযোগ

বাংলাদেশ এলডিপি বিলুপ্তির ক্ষমতা কারও নেই বলে জানিয়েছেন দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান এম এ বাশার। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর তোপখানা রোডে মেট্রো লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

গত ৮ ডিসেম্বর ‘বাংলাদেশ এলডিপি বিলুপ্তি‘ করে শাহাদাত হোসেন সেলিমের বিএনপিতে যোগদানের প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে লিখিত বক্তব্যে এম এ বাশার বলেন, বাংলাদেশ এলডিপির সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম দলের নেতাকর্মীদের সঙ্গে প্রতারণা করে বিএনপিতে যোগ দিয়েছেন।

তিনি বলেন, ২০১৯ সালের অক্টোবরে বালাদেশ এলডিপি প্রতিষ্ঠিত হয়েছিল একটি লক্ষ্য নিয়ে— এই দেশে বিশ্বাসঘাতকতা নয়, আদর্শ টিকিয়ে রাখার রাজনীতি ফিরিয়ে আনা। এই দেশে জাতীয়তাবাদের মশালকে আরও উঁচুতে তুলে ধরা। সেই পথ থেকে আমরা কখনো সরে যাইনি। শুরুতে শাহাদত হোসেন সেলিম মহাসচিব এবং আব্দুল করিম আব্বাসী কে চেয়ারম্যান করে আমাদের দলের যাত্রা শুরু হয়। তৎকালীন ২০ দলীয় জোটের সঙ্গে যুগপৎ আন্দোলনে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ শুরু করি। এরপর ২০২২ সালে ১২ দলীয় জোট গঠন করা হয়। এর প্রধান হন মোস্তফা জামান হায়দার, মুখপাত্র সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম (চেয়ারম্যান, কল্যাণ পার্টি), সমন্বয়ক হিসেবে এহসানুল হুদা (চেয়ারম্যান, জাতীয় দল) কাজ শুরু করেন। ১২ দলীয় জোট বিএনপির সঙ্গে রাজপথে শুরু থেকেই ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে।

তিনি বলেন, আপনারা দেখেছেন, ২০২৪-এর ডামি ইলেকশনে ১২ দল ছেড়ে চলে যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম। তারপর তাকে বহিষ্কার করা হয়। শাহাদত হোসেন সেলিমকে জোটের মুখপাত্র করা হয়।

বাশার বলেন, ২০২৪ সালেই আমাদের দলের চেয়ারম্যান আব্দুল করিম আব্বাসী বয়সজনিত কারণে দলের প্রধানের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় শাহাদত হোসেন সেলিমকে দলীয় প্রধান করা হয়। কিন্তু দুঃখজনকভাবে, দলের চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম কোনো আলোচনা ছাড়া, কোনো সভা ছাড়া, নিজের ব্যক্তিগত ইচ্ছায় গত ৮ ডিসেম্বর বিএনপিতে যোগ দিয়েছেন। পাশাপাশি তিনি এলডিপিকে বিলুপ্ত ঘোষণা করেছেন!

তিনি আরও বলেন, আমি স্পষ্ট ভাষায় বলছি— দল বিলুপ্ত করার ক্ষমতা কোনো ব্যক্তির নেই। যে দলে শত শত নেতাকর্মী আছে, যারা প্রাণ দিয়ে আদর্শ ধরে রেখেছে— সেই দলকে একজন মানুষ বিলুপ্ত করার ক্ষমতা রাখেন না। আমরা তার নিজের রাজনৈতিক সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। তিনি যে চিন্তা-চেতনা থেকে বিএনপিতে যোগ দিয়েছেন, সেটার জন্য তার প্রতি আমাদের সহানুভূতি থাকবে। ভবিষ্যতে তিনি আরও ভালো করুন, সেই শুভকামনা তার প্রতি রেখে আমরা জানাচ্ছি দল বিলুপ্ত করা কোনোভাবেই আদর্শিক নয়। এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল তার। বাংলাদেশ এলডিপি তার জায়গাতেই আছে বাংলাদেশ এলডিপি ততদিন থাকবে— যত দিন এই দেশে জাতীয়তাবাদের একজন মানুষও বেঁচে থাকবে। আমি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে ঘোষণা করছি— ব্যক্তি নয়, আদর্শই আমাদের পরিচয়।

এম এ বাশার বলেন, আমাদের নেতা তারেক রহমানের প্রতি শ্রদ্ধা রেখে আমি আজ একটি কথাই পরিষ্কার করতে চাই, বাংলাদেশ এলডিপি বিলুপ্ত হয়নি, হবে না, হতে পারে না। ব্যক্তি পাল্টাবে কিন্তু আদর্শ কখনো বদলায় না। আমরা জাতীয়তাবাদের শক্তির অংশ ছিলাম, আছি এবং থাকব।

তিনি আরও বলেন, যত বাধাই আসুক, যত প্রলোভনই আসুক। আজ যারা চলে গিয়েছেন, তারা চলে যাক। কিন্তু বাংলাদেশ এলডিপি থেকে একজন প্রকৃত কর্মীকেও সরানো যাবে না। আমরা আমাদের আদর্শ নিয়ে সামনে এগিয়ে যাব— আরও শক্তি নিয়ে, আরও দৃঢ় প্রত্যয়ে। আর এই আদর্শ আমরা পেয়েছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া থেকে।

আমরা যেখানেই থাকি, আমরা জাতীয়তাবাদী শক্তির সাথেই থাকব। কোনো বিশেষ সুবিধার জন্য নিজের গোষ্ঠীর সঙ্গে প্রতারণা করব না। আজ যদি আমরা কোনো প্রতারণা করি, তাহলে পরে এই আমরাই বৃহৎ স্বার্থের জন্য নিজ দেশের সঙ্গেও প্রতারণা করতে এক বিন্দু পিছপা হব না। এটাই বাস্তব।

এম এ বাশার বলেন, আমি আবার বলছি, আমরা ছিলাম, আছি এবং থাকব— বাংলাদেশি জাতীয়তাবাদের শক্তির সঙ্গেই। বাংলাদেশ এলডিপি অটুট— অদম্য— অপরাজেয়।

গরম খবর

রুমিন ফারহানাকে বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয়...

পটিয়ায় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

বিপ্লব বিজয় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের পটিয়া উপজেলার ঠেগরপুনি স্বপ্নচূড়া...

বাল্যবিবাহ: এক অনবরত সামাজিক বিপর্যয়

জামাল উদ্দিন জাহেদ বাল্যবিবাহ আমাদের সমাজের দীর্ঘদিনের একটি সংকট, যার...

চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নতুন সাংগঠনিক সম্পাদক নাদিম মোঃ নুরুন্নবী..

চট্টগ্রাম চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের কার্যনির্বাহী কমিটির...

বাঁশখালীতে নির্বাচন করার ঘোষণা দিলেন বিএনপি নেতা লেয়াকত আলী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের...

তরুণ ইয়াবা সেবনকারী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অভিযান...

ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসি

মোঃ বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ...

ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব দিনমজুর পরিবার,মাথা গুজার ঠাই নেই কোথাও

‎‎মোঃ বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) ‎কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ...

পূর্ব বাকখাইন জাগরণ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

মোঃ ওয়াশিম (চট্টগ্রাম) চট্টগ্রাম: পটিয়া উপজেলা ৮ নং কাশিয়াইশ ইউনিয়ন...

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে হাওরের ২ হাজার বিঘা জমির ধান

হবিগঞ্জের বানিয়াচংয়ে কয়েকটি হাওরে বৃষ্টি ও নদীর পানিতে প্রায়...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ, যে আলোচনা হলো

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

যেভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী এমপিরা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২...

মাথাপিছু আয় ২ হাজার ৭৬৯ মার্কিন ডলার

২০২৪-২৫ অর্থবছরে দেশের মাথাপিছু আয় জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

Related Articles

Popular Categories