Sunday, April 19, 2026
25.7 C
Bangladesh
শিরোনাম
তরুণ ইয়াবা সেবনকারী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসিভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব দিনমজুর পরিবার,মাথা গুজার ঠাই নেই কোথাওপূর্ব বাকখাইন জাগরণ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদানবৃষ্টির পানিতে তলিয়ে গেছে হাওরের ২ হাজার বিঘা জমির ধানপ্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ, যে আলোচনা হলোযেভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী এমপিরামাথাপিছু আয় ২ হাজার ৭৬৯ মার্কিন ডলারঈদগাঁওয়ে মাদকবিরোধী পোষ্ট দেয়ায় মা-বোনকে নির্যাতনবৃহত্তর ঈদগাহ জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের ঈদ পুনর্মিলনী সম্পন্নবাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়বাংলাদেশ জামায়াতে ইসলাম ঈদগাঁও উপজেলার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিতজাতীয় পত্রিকা “দৈনিক বাংলার সংবাদ” ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমানভিন্ন সাজে জাতীয় ঈদগাহযমুনায় উঠছেন না প্রধানমন্ত্রীঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাক্তণ ছাত্র পরিষদ ৯০ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিতঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরনযুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতঈদে ঢাকা ছাড়বে দেড়কোটি মানুষ : সড়ক পরিবহনমন্ত্রী

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের মহাসমাবেশ অনুষ্ঠিত

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারী দাবি ঐক্য পরিষদের উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।

মহাসমাবেশে প্রাণের উচ্ছ্বাস ও ন্যায্য দাবি তুলে ধরতে বাংলাদেশ ডাক বিভাগের হাজারো কর্মচারী ঢাকা জিপিও থেকে বর্ণাঢ্য মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন।

মিছিলে নেতৃত্ব দেন— বাংলাদেশ ডাক কর্মচারী সমন্বয় পরিষদের আহ্বায়ক মো. আমিনুর রহমান, যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব মো. সাদরুল আমিন, ঢাকা মেট্রোপলিটন সার্কেলের সভাপতি রোকন উদ্দিন, ডিজি অফিসের সিরাজুল ইসলাম ও মোহাম্মদ জাকির হোসেন, ডাক জীবন বীমার আব্দুল কুদ্দুস, ঢাকা জিপিওর রবিউল ইসলাম জোয়ারদার, ডাক অধিদপ্তরের জামাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের নেতারা।

ডাক বিভাগের প্রতিনিধিত্ব করে বক্তব্য দেন— বাংলাদেশ ডাক কর্মচারী সমন্বয় পরিষদের সম্মানিত আহ্বায়ক মো. আমিনুর রহমান, বারাকসবের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন চৌধুরী, সদস্য সচিব সাদরুল আমিন, ঢাকা মেট্রোপলিটন সার্কেলের সভাপতি রোকন উদ্দিন, ডাক অধিদপ্তরের চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জামাল হোসেন।

বাংলাদেশ ডাক কর্মচারী সমন্বয় পরিষদের আহ্বায়ক এবং সরকারি কর্মচারী বাস্তবায়ন ঐক্য পরিষদের সমন্বয়ক আমিনুর রহমান তার জোরালো বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মহাসমাবেশে উপস্থিত লাখো কর্মচারীর হৃদয়ের স্পন্দন যদি সরকার অনুভব করতে ব্যর্থ হয়, তার দায়ভার সরকারকেই নিতে হবে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ছিল বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক সোনার বাংলাদেশ গঠন। সেই চেতনাকে ধারণ করেই কর্মচারীদের দাবির প্রেক্ষিতে সরকার জাতীয় পে কমিশন ২০২৫ গঠন করে এবং বিভিন্ন স্টেকহোল্ডার ও কর্মচারী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে। ডাক বিভাগের প্রতিনিধিরাও কমিশনের সভায় লিখিত প্রস্তাবনা উপস্থাপন করেন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টার আকস্মিক নেতিবাচক মন্তব্যে— ১৮ লাখ সরকারি কর্মচারীর মনে গভীর হতাশা, ক্ষোভ ও আস্থাহানি সৃষ্টি হয়েছে।

তিনি স্পষ্ট ভাষায় বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে ১৮ লাখ কর্মচারী পরিবারকে ক্ষুধার্ত রেখে কোনো সংস্কার সফল হতে পারে না।

মূল দাবি

নবম পে স্কেল বাস্তবায়নই শহীদদের রক্তের প্রতি ইতিহাসের ঋণ পরিশোধ।

১৫ ডিসেম্বরের মধ্যে পে স্কেলের গেজেট প্রকাশ।

নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ না নিলে— কঠোর আন্দোলনের মাধ্যমে নবম পে স্কেল আদায়।

গরম খবর

রুমিন ফারহানাকে বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয়...

পটিয়ায় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

বিপ্লব বিজয় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের পটিয়া উপজেলার ঠেগরপুনি স্বপ্নচূড়া...

বাল্যবিবাহ: এক অনবরত সামাজিক বিপর্যয়

জামাল উদ্দিন জাহেদ বাল্যবিবাহ আমাদের সমাজের দীর্ঘদিনের একটি সংকট, যার...

চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নতুন সাংগঠনিক সম্পাদক নাদিম মোঃ নুরুন্নবী..

চট্টগ্রাম চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের কার্যনির্বাহী কমিটির...

বাঁশখালীতে নির্বাচন করার ঘোষণা দিলেন বিএনপি নেতা লেয়াকত আলী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের...

তরুণ ইয়াবা সেবনকারী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অভিযান...

ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসি

মোঃ বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ...

ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব দিনমজুর পরিবার,মাথা গুজার ঠাই নেই কোথাও

‎‎মোঃ বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) ‎কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ...

পূর্ব বাকখাইন জাগরণ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

মোঃ ওয়াশিম (চট্টগ্রাম) চট্টগ্রাম: পটিয়া উপজেলা ৮ নং কাশিয়াইশ ইউনিয়ন...

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে হাওরের ২ হাজার বিঘা জমির ধান

হবিগঞ্জের বানিয়াচংয়ে কয়েকটি হাওরে বৃষ্টি ও নদীর পানিতে প্রায়...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ, যে আলোচনা হলো

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

যেভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী এমপিরা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২...

মাথাপিছু আয় ২ হাজার ৭৬৯ মার্কিন ডলার

২০২৪-২৫ অর্থবছরে দেশের মাথাপিছু আয় জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

Related Articles

Popular Categories