Sunday, April 19, 2026
26.5 C
Bangladesh
শিরোনাম
তরুণ ইয়াবা সেবনকারী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসিভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব দিনমজুর পরিবার,মাথা গুজার ঠাই নেই কোথাওপূর্ব বাকখাইন জাগরণ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদানবৃষ্টির পানিতে তলিয়ে গেছে হাওরের ২ হাজার বিঘা জমির ধানপ্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ, যে আলোচনা হলোযেভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী এমপিরামাথাপিছু আয় ২ হাজার ৭৬৯ মার্কিন ডলারঈদগাঁওয়ে মাদকবিরোধী পোষ্ট দেয়ায় মা-বোনকে নির্যাতনবৃহত্তর ঈদগাহ জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের ঈদ পুনর্মিলনী সম্পন্নবাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়বাংলাদেশ জামায়াতে ইসলাম ঈদগাঁও উপজেলার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিতজাতীয় পত্রিকা “দৈনিক বাংলার সংবাদ” ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমানভিন্ন সাজে জাতীয় ঈদগাহযমুনায় উঠছেন না প্রধানমন্ত্রীঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাক্তণ ছাত্র পরিষদ ৯০ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিতঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরনযুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতঈদে ঢাকা ছাড়বে দেড়কোটি মানুষ : সড়ক পরিবহনমন্ত্রী

সংকটের মুহূর্তে দায়িত্বশীলতার পরিচয়ই আমাদের পথপ্রদর্শক

বেগম খালেদা জিয়া আজ ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যায়। একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, গণতন্ত্রের প্রতীক এবং কোটি মানুষের হৃদয়ের মানুষ হিসেবে তার শারীরিক অবস্থার প্রতি আমাদের স্বাভাবিক উদ্বেগ যেমন আছে, তেমনই আছে শ্রদ্ধা, প্রার্থনা ও আশা। দুঃখজনক হলেও সত্য—এই মানবিক পরিস্থিতিকেও কেউ কেউ রাজনীতির হাতিয়ার বানাতে দ্বিধা করছেন না। মুমূর্ষু ব্যক্তির শয্যাকে রাজনৈতিক বিষোদগারে রূপান্তরিত করার প্রবণতা কোনো সভ্য রাজনীতির লক্ষণ হতে পারে না। আমরা অতীতে লাশ নিয়ে রাজনীতি দেখেছি, তা ছিল দুঃখজনক ও অনভিপ্রেত। ৫ আগস্ট ২০২৪-এর গণঅভ্যুত্থান-পরবর্তী একটি পরিশীলিত ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি নির্মাণের যে প্রত্যাশা, তার সাথে এই নেতিবাচকতা সাংঘর্ষিক। অবশ্য যেসব দল ও নেতা আন্তরিকভাবে স্মৃতিচারণ করেছেন, গণসমাবেশে হাত তুলে দোয়া করেছেন— আমরা তাদের কাছে কৃতজ্ঞ।

সম্প্রতি কিছু রাজনৈতিক মহল বেগম খালেদা জিয়ার সন্তান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরার নসিহত করছেন— এমন ভাষায়, এমন ভঙ্গিতে, যা নসিহতের চেয়ে চরিত্রহননের অস্ত্র হয়ে উঠছে। বলা হচ্ছে, তিনি নাকি লন্ডনের আরাম ছেড়ে অসুস্থ মায়ের শয্যাপাশে আসছেন না। আমাদের লোককথায় আছে—‘মার চেয়ে যার দরদ বেশি, তাকে বলে ডাইনি।’ এমন কথার তীর ছুড়ে দেওয়া শুধু অনভিপ্রেত নয়, মানবিকতারও পরিপন্থি। একজন সন্তানের হৃদয়ে মায়ের জন্য যে বেদনা উপচে ওঠে— তা কি প্রমাণের অপেক্ষা রাখে? তারেক রহমান নিজেই তার আকুলতা, অসহায়তা ও মায়ের প্রতি সীমাহীন মমতার কথা প্রকাশ করেছেন। যে অশ্রু জনসমক্ষে ঝরে পড়েছে, তা কোনো রাজনৈতিক প্রপাগান্ডা নয়— এ এক সন্তানের মানবিক মুখ।

কিন্তু আমাদের বুঝতে হবে— তারেক রহমান কেবল একজন ব্যক্তি নন; তিনি আজ বাংলাদেশের গণতন্ত্র, স্বাধিকার ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামের প্রতীক। তার প্রতিটি সিদ্ধান্তে ব্যক্তিগত আবেগের বাইরে জাতীয় নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্ন জড়িত। বর্তমান পরিস্থিতিতে তার দেশে ফেরা নিয়ে নিরাপত্তাজনিত আশঙ্কা সম্পূর্ণ অমূলক নয়, বরং বাস্তব। দেশের ভেতরে-বাইরে নানা কুটিল স্বার্থ ও ষড়যন্ত্র যে তাকে লক্ষ্যবস্তু করতে পারে— এই আশঙ্কা আমরা অবহেলা করতে পারি না। একজন দায়িত্বশীল নেতার প্রথম কাজ হলো দীর্ঘমেয়াদি লক্ষ্য রক্ষা করা— তা যতই ব্যক্তিগতভাবে কষ্টকর হোক। বেগম খালেদা জিয়াও আজীবন বলেছেন, “কারও প্রভুত্ব বাংলাদেশের মানুষ স্বীকার করবে না।” সেই অবস্থান থেকেই তো বোঝা যায়— তিনি সন্তানের এমন কোনো পদক্ষেপ চাননি বা চান না, যাতে দেশের সার্বভৌম সিদ্ধান্তগ্রহণের ওপর বাহ্যিক প্রভাব খাটানোর সুযোগ সৃষ্টি হয়।

কেউ কেউ প্রশ্ন তুলছেন—যিনি নাকি মায়ের পাশে দাঁড়ালেন না, তিনি সংকটে দেশের পাশে কীভাবে দাঁড়াবেন? এই প্রশ্ন যেমন অবিচারপূর্ণ, তেমনই ইতিহাস-বিমুখ। জিয়া পরিবার বারবারই নিজেদের ব্যক্তিগত সুবিধার চেয়ে দেশের কল্যাণকে বড় করে দেখেছে। বেগম খালেদা জিয়া দেশ ছাড়েননি; প্রতিকূলতা, মিথ্যাচার আর নিপীড়নের মুখেও তিনি বাংলাদেশের মাটিতে অবিচল থেকেছেন। তারেক রহমান কঠিন সময়েও দলের নেতৃত্বকে দৃঢ় ও সংগঠিত রেখেছেন, নতুন প্রজন্মকে রাজনীতির সঙ্গে যুক্ত করেছেন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের গণতন্ত্রের দাবিকে ধারাবাহিকভাবে উচ্চকিত করেছেন। নেতৃত্ব মানে যে আবেগকে শাসন করতে জানা—তিনি তার বাস্তব উদাহরণ।

আমরা লক্ষ্য করছি—কিছু মহল, বিশেষ করে বিএনপির প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের মধ্যে কেউ কেউ, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে জনমতকে বিভ্রান্ত করতে চাইছে। রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে; কিন্তু অসুস্থ মানুষের শয্যাকে কেন্দ্র করে আক্রমণ, বিদ্বেষ ও বিদ্রূপ—এগুলো কোনো সভ্য রাজনৈতিক সংস্কৃতির অংশ হতে পারে না। আমরা বিরোধীদের প্রতিপক্ষ, শত্রু নই। তাই আবেদন জানাই—চরিত্রহননের এই নোংরা প্রতিযোগিতা থামান। ভিন্নমত প্রকাশ করুন যুক্তি দিয়ে, তথ্য দিয়ে, ভদ্রতা দিয়ে।

এমন পরিস্থিতিতে একজন দায়িত্বশীল রাজনীতিবিদের করণীয় কী? প্রথমত, বেগম খালেদা জিয়ার চিকিৎসার সর্বোচ্চ মান নিশ্চিত করা—দেশে এবং প্রয়োজনে বিদেশে। এটিই বিএনপির অগ্রাধিকার এবং তারেক রহমানের নেতৃত্বে দল সে ব্যবস্থাই করছে। পুরো বিষয়টি তত্ত্বাবধান করছেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, যিনি নিজেও একজন স্বনামধন্য চিকিৎসক। চিকিৎসা বিজ্ঞানের পরামর্শ, বিশেষজ্ঞ মতামত এবং পরিবারের সম্মিলিত সিদ্ধান্ত—এই তিন স্তম্ভে দাঁড়িয়ে আমরা এগোচ্ছি।

একজন সুযোগ্য রাজনৈতিক নেতার আরেকটি করণীয় হলো সংগঠনকে শৃঙ্খলায় রাখা— উসকানি, বিভ্রান্তি ও আবেগতাড়িত পদক্ষেপ থেকে দূরে রেখে রাজনৈতিক প্রজ্ঞা, ধৈর্য ও দূরদর্শিতার চর্চা করা। নিজের আবেগকে নিয়ন্ত্রণে রেখে তারেক রহমান সেই কাজটিই করছেন। তিনি তার ব্যক্তিজীবনের এ চরম ক্রান্তিকালে ঠিক সেই মূল্যবোধেরই চর্চা করছেন, যা তার দল চিরকাল প্রচার করেছে, ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়’।

আজ রিকশাচালক রাস্তার ধারে বসে হাত তুলে দোয়া করছেন, সাধারণ গৃহিণী চোখের জলে কোরআনখানি করে দোয়ায় মগ্ন; শিক্ষার্থী, শ্রমিক, পেশাজীবী—দল-মত-নির্বিশেষে মানুষ প্রার্থনা করছেন বেগম খালেদা জিয়ার আরোগ্যের জন্য। তিনি আজ কেবল একটি দলের নেত্রী নন—তিনি আজ গোটা দেশের নেত্রী। তার জন্য দলমত নির্বিশেষে মানুষের এই কায়মন প্রার্থনা জাতির আবেগ, সম্মান ও স্মৃতির বহিঃপ্রকাশ। এই ভালোবাসাই প্রমাণ করে—তিনি কত বড় নেতা, তিনি গণমানুষের কতটা প্রিয়।

আমরা সবাই চাই— গণতন্ত্রের মা, বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠুন। তাই আহ্বান জানাই—এই ক্রান্তিলগ্নে কাদা ছোড়াছুড়ি বন্ধ হোক। আসুন, আমরা মানবিকতা দিয়ে রাজনীতিকে শুদ্ধ করি। আমাদের মতভেদ থাক—কিন্তু অসুস্থতা নিয়ে বিদ্রুপ না করি, কারও সন্তানের হৃদয়ের শোককে রাজনৈতিক মঞ্চে টেনে না আনি। দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্রের ধারাবাহিকতা ও মানুষের মর্যাদা—এই তিনটি মূল্যবোধকে সামনে রেখে এগোলে আমরা সবাই লাভবান হব।

শেষ কথা—তারেক রহমান আজ যে আত্মসংযম, দূরদৃষ্টি ও দায়িত্ববোধের পরিচয় দিচ্ছেন, তা রাজনৈতিক প্রজ্ঞারই বহিঃপ্রকাশ। ব্যক্তিগত বেদনার চেয়ে জাতীয় স্বার্থকে বড় করে দেখা সহজ নয়, তবু নেতার প্রকৃত পরীক্ষা সেখানেই। আমাদের বিশ্বাস, বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সর্বোত্তম ব্যবস্থা নিশ্চিত করা, সংগঠনকে সুসংহত রাখা এবং দেশকে বৃহত্তর ঝুঁকি থেকে নিরাপদ রাখা—এই ত্রিবিধ দায়িত্ব তিনি পালন করে চলেছেন। বাকিটা সৃষ্টিকর্তার হাতে—আসুন, আমরা সবাই তার কাছে প্রার্থনা করি: গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য হোক, দেশ সুস্থ হোক, রাজনীতি হোক শিষ্টাচার ও প্রজ্ঞায় পরিপূর্ণ।

লেখক: অধ্যাপক মোর্শেদ হাসান খান।

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]

গরম খবর

রুমিন ফারহানাকে বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয়...

পটিয়ায় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

বিপ্লব বিজয় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের পটিয়া উপজেলার ঠেগরপুনি স্বপ্নচূড়া...

বাল্যবিবাহ: এক অনবরত সামাজিক বিপর্যয়

জামাল উদ্দিন জাহেদ বাল্যবিবাহ আমাদের সমাজের দীর্ঘদিনের একটি সংকট, যার...

চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নতুন সাংগঠনিক সম্পাদক নাদিম মোঃ নুরুন্নবী..

চট্টগ্রাম চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের কার্যনির্বাহী কমিটির...

বাঁশখালীতে নির্বাচন করার ঘোষণা দিলেন বিএনপি নেতা লেয়াকত আলী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের...

তরুণ ইয়াবা সেবনকারী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অভিযান...

ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসি

মোঃ বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ...

ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব দিনমজুর পরিবার,মাথা গুজার ঠাই নেই কোথাও

‎‎মোঃ বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) ‎কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ...

পূর্ব বাকখাইন জাগরণ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

মোঃ ওয়াশিম (চট্টগ্রাম) চট্টগ্রাম: পটিয়া উপজেলা ৮ নং কাশিয়াইশ ইউনিয়ন...

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে হাওরের ২ হাজার বিঘা জমির ধান

হবিগঞ্জের বানিয়াচংয়ে কয়েকটি হাওরে বৃষ্টি ও নদীর পানিতে প্রায়...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ, যে আলোচনা হলো

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

যেভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী এমপিরা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২...

মাথাপিছু আয় ২ হাজার ৭৬৯ মার্কিন ডলার

২০২৪-২৫ অর্থবছরে দেশের মাথাপিছু আয় জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

Related Articles

Popular Categories