
মোহাম্মদ ইমরান | নিজস্ব প্রতিবেদক
দৈনিক সাঙ্গু পত্রিকার ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে জনপ্রিয় তরুণ কথাসাহিত্যিক শাম্মী তুলতুলকে দৈনিক সাঙ্গু সম্মাননা ২০২৬ প্রদান করা হয়েছে।
দৈনিক সাঙ্গু পত্রিকার ২৫ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২৬ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত সাতদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ২৬ জানুয়ারি ২০২৬, প্রথম দিনে সাঙ্গু কার্যালয়ে আয়োজন করা হয় লেখকদের সঙ্গে মতবিনিময় সভা ও লেখক সম্মাননা প্রদান অনুষ্ঠান।
অনুষ্ঠানে কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও কলামিস্ট হিসেবে অবদানের জন্য শাম্মী তুলতুলের হাতে সম্মাননা তুলে দেন দৈনিক সাঙ্গুর সম্পাদক কবির হোসেন সিদ্দিকী। এ বছর মোট ১০ জন লেখককে এই সম্মাননায় ভূষিত করা হয়।
শাম্মী তুলতুল একাধারে একজন লেখক, কবি, ঔপন্যাসিক, গল্পকার, শিশুসাহিত্যিক ও কলামিস্ট। এছাড়াও তিনি নজরুল অনুরাগী, রেডিও অনুষ্ঠান পরিচালক, খবর পাঠিকা, ভয়েস প্রেজেন্টার ও দাবা খেলোয়াড় হিসেবেও পরিচিত। তিনি বেগম রোকেয়া চরিত্রের মডেল হিসেবেও পরিচিতি লাভ করেছেন।
ছোটবেলা থেকেই তিনি বাংলাদেশের জনপ্রিয় জাতীয় দৈনিক ও গণমাধ্যমে নিয়মিত লিখে আসছেন। এর মধ্যে রয়েছে—কালের কণ্ঠ, প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, ইত্তেফাক, খোলা কাগজ, প্রতিদিনের সংবাদ, এনটিভি অনলাইন, মানবকণ্ঠ, আজাদী, পূর্বকোণ, পূর্বদেশ, দৈনিক সাঙ্গু, শিশু, নবারুণসহ আরও অনেক পত্রিকা।
এছাড়া এপার বাংলা ও ওপার বাংলায় সমানভাবে লেখালেখি করে তিনি দুই বাংলার জনপ্রিয় কথাসাহিত্যিক হিসেবে পরিচিতি পেয়েছেন। জার্মানি, সিঙ্গাপুর, নিউইয়র্ক, অস্ট্রেলিয়া ও প্যারিসের বাংলা পত্রিকাতেও তার লেখা নিয়মিত প্রকাশিত হচ্ছে।
একটি সাহিত্য, সাংস্কৃতিক, রাজনৈতিক ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান শাম্মী তুলতুলের প্রকাশিত বইয়ের সংখ্যা ভারত ও বাংলাদেশ মিলিয়ে ১৬টি। তিনি ইতোমধ্যে বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত হয়েছেন।
সম্মাননা প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে শাম্মী তুলতুল বলেন,
“দৈনিক সাঙ্গু প্রতিবারই তাদের নিজস্ব লেখকদের যথাযথ মূল্যায়ন করে। এবারও তার ব্যতিক্রম হয়নি। এই সম্মাননায় ভূষিত হতে পেরে এবং সাঙ্গুর একজন লেখক হতে পেরে আমি সত্যিই গর্বিত।


