Friday, July 31, 2026
25.8 C
Bangladesh
শিরোনাম
শেখেরখীল হাজী মোহাব্বত আলী পাড়া সোসাইটির উদ্যোগে “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” এর শুভ উদ্বোধনকক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতারসাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারপ্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বৈত সাফল্যঈদগাঁও বাজুসের নির্বাচন সম্পন্ন: সভাপতি আরিফুর, সম্পাদক বিজনবাঁশখালীতে গাঁজাসহ আটক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ।ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধনএম এ হায়দার চৌধুরী ফোরাম ফর হিউম্যানিটির উদ্যোগে দরিদ্র শ্রমজীবীদের মাঝে ত্রাণ বিতরণতরুণ ইয়াবা সেবনকারী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসিভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব দিনমজুর পরিবার,মাথা গুজার ঠাই নেই কোথাওপূর্ব বাকখাইন জাগরণ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদানবৃষ্টির পানিতে তলিয়ে গেছে হাওরের ২ হাজার বিঘা জমির ধানপ্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ, যে আলোচনা হলোযেভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী এমপিরামাথাপিছু আয় ২ হাজার ৭৬৯ মার্কিন ডলারঈদগাঁওয়ে মাদকবিরোধী পোষ্ট দেয়ায় মা-বোনকে নির্যাতনবৃহত্তর ঈদগাহ জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের ঈদ পুনর্মিলনী সম্পন্নবাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়

১ ফেব্রুয়ারির মধ্যে বাড়ি ভাড়া না করলে প্যাকেজ বাতিল

বাংলাদেশি হজযাত্রীদের জন্য মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া করার অগ্রগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব। নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী মক্কা ও মদিনায় আগামী ১ ফেব্রুয়ারির মধ্যেই হজযাত্রীদের জন্য বাড়ি ভাড়া সংক্রান্ত সব চুক্তি সম্পন্ন করতে হবে। কিন্তু বাংলাদেশি হজযাত্রীদের জন্য এজেন্সি থেকে মক্কা-মদিনায় বাড়ি ভাড়া করার অগ্রগতি খুবই হতাশাজনক—এমনটি উল্লেখ করে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশ সরকারকে সাফ জানিয়ে দিয়েছে যে, এ সময়সীমা কোনোভাবেই বাড়ানো হবে না।

নির্ধারিত সময়ের মধ্যে কোনো এজেন্সি বাড়ি ভাড়ার কাজ সম্পন্ন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট যতজন হজযাত্রীর আবাসন বাকি থাকবে, ততজনের তাঁবু বরাদ্দ ও সার্ভিস প্যাকেজ বাতিল হয়ে যাবে বলেও জানানো হয়েছে।

আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে মক্কা-মদিনায় বাড়ি ভাড়া চুক্তি সম্পন্নের নির্দেশনার কথা জানিয়ে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মহাপরিচালক বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছেন। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি সব লিড এজেন্সির স্বত্বাধিকারী, ব্যবস্থাপনা পরিচালক, অংশীদার ও মোনাজ্জেমদের কাছে চিঠি পাঠিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়েছে, ঘোষিত সৌদি টাইমলাইন অনুযায়ী ১ ফেব্রুয়ারির মধ্যে মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া চুক্তি সম্পন্ন করা বাধ্যতামূলক। গত ১৫ জানুয়ারি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মহাপরিচালক এক ভার্চুয়াল সভায় জানান, বাংলাদেশি হজযাত্রীদের জন্য আবাসন ভাড়া করার অগ্রগতি অত্যন্ত হতাশাজনক।

তিনি সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কোনো এজেন্সি বাড়ি ভাড়া সম্পন্ন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট যতজন হজযাত্রীর আবাসন বাকি থাকবে, ততজনের তাঁবু বরাদ্দ ও সার্ভিস প্যাকেজ বাতিল হয়ে যাবে।

নুসুক মাসার প্ল্যাটফর্মের প্রতিবেদনে দেখা গেছে, ৩০টি লিড এজেন্সির মধ্যে মক্কায় মাত্র ৭ দশমিক ২৬ শতাংশ এবং মদিনায় ১১ দশমিক ৩৫ শতাংশ বাড়ি ভাড়া চুক্তি সম্পন্ন হয়েছে। এ ছাড়া ১১টি লিড এজেন্সি এখনো মক্কা কিংবা মদিনায় কোনো জায়গায়ই বাড়ি ভাড়া কার্যক্রম শুরু করেনি।

এ অবস্থায় সৌদি নির্ধারিত সময়সীমার মধ্যে আবাসন ভাড়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সব লিড এজেন্সিকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে মক্কা-মদিনার বাড়ি ভাড়া, পরিবহন চুক্তি ও হজযাত্রীর কোরবানিসহ সৌদি পর্বের ব্যয় নির্বাহের জন্য এজেন্সিগুলোর সৌদি আরবের আইবিএএন হিসাবে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মক্কার হজ কাউন্সিলর মো. কামরুল ইসলাম কালবেলাকে বলেন, ‘২০২৬ সালের হজে বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জনের হজ পালনের কথা রয়েছে। তাদের মধ্যে যারা সরকারি ব্যবস্থাপনায় হজ করবেন তাদের বাড়ি ভাড়া ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে। বেসরকারি পর্যায়ে হাজিদের বাড়ি ভাড়ার কাজ চলমান রয়েছে।’ আগামী ১৮ এপ্রিল থেকে এ বছরের প্রথম হজ ফ্লাইট শুরু হবে বলেও জানান তিনি।

গরম খবর

রুমিন ফারহানাকে বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয়...

পটিয়ায় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

বিপ্লব বিজয় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের পটিয়া উপজেলার ঠেগরপুনি স্বপ্নচূড়া...

বাল্যবিবাহ: এক অনবরত সামাজিক বিপর্যয়

জামাল উদ্দিন জাহেদ বাল্যবিবাহ আমাদের সমাজের দীর্ঘদিনের একটি সংকট, যার...

চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নতুন সাংগঠনিক সম্পাদক নাদিম মোঃ নুরুন্নবী..

চট্টগ্রাম চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের কার্যনির্বাহী কমিটির...

বাঁশখালীতে নির্বাচন করার ঘোষণা দিলেন বিএনপি নেতা লেয়াকত আলী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের...

শেখেরখীল হাজী মোহাব্বত আলী পাড়া সোসাইটির উদ্যোগে “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” এর শুভ উদ্বোধন

মোহাম্মদ জামাল উদ্দিন জাহেদ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ...

কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার

বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ অভিযান...

সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সাইফুল ইসলাম, চট্টগ্রাম চট্টগ্রামের সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আবদুল্লাহ...

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বৈত সাফল্য

মোহাম্মদ আমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার, বাঁশখালী। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় প্রাথমিক শিক্ষা...

ঈদগাঁও বাজুসের নির্বাচন সম্পন্ন: সভাপতি আরিফুর, সম্পাদক বিজন

মোঃ বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় অত্যন্ত...

বাঁশখালীতে গাঁজাসহ আটক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ।

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম। চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার রুহুল্লাহাট এলাকায় গাঁজাসহ মোঃ...

ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধন

আমিনুল ইসলাম,বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ...

এম এ হায়দার চৌধুরী ফোরাম ফর হিউম্যানিটির উদ্যোগে দরিদ্র শ্রমজীবীদের মাঝে ত্রাণ বিতরণ

মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) উপলক্ষে চট্টগ্রাম নগরীতে...

Related Articles

Popular Categories