
হাসিবুর রহমান,ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি ১( রাজাপুর – কাঁঠালিয়া) আসেন আপিল শুনানি শেষে দুই স্বতন্ত্র প্রার্থী সহ প্রার্থীতা ফিরে পেয়েছেন চারজন।
আপিল শুনানি শেষে প্রার্থীতা ফিরে পাওয়া ব্যক্তিরা হলো স্বতন্ত্র প্রার্থী গোলাম আজম সৈকত,স্বতন্ত্র প্রার্থী ব্যরিষ্টার মঈন আলম ফিরোজী,লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান,গন অধিকার পরিষদের শাহাদাৎ হোসেন।
এর আগে প্রার্থীতা বাছাইয়ের দিনে ঝালকাঠি জেলা রিটারনিং কর্মকর্তা
লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরানের (মনোনয়নপত্রে স্বাক্ষর না করায়), স্বতন্ত্র প্রার্থী গোলাম আজম সৈকতের (১% ভোটারের স্বাক্ষরে গড়মিল), স্বতন্ত্র প্রার্থী মঈন আলম ফিরোজীর (মৃত ব্যক্তির স্বাক্ষর) ও গণঅধিকার পরিষদের শাহাদাত হোসেনের (শিক্ষাগত সনদ না দেয়ায়), মনোনয়ন বাতিল করেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার এ রায়ে সংক্ষুদ্য হয়ে প্রার্থীারা তারা নির্বাচন কমিশনে আপিল করেন এবং আপিলে প্রার্থীতা ফিরে পান।
প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয় তাদের সাথে কথা বল্লে স্বতন্ত্র প্রার্থী গোলাম আজম সৈকত বলেন, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এবংআমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ষড়যন্ত্র ভোটারদের সমর্থনের স্বাক্ষরে গড় মিল এর মিথ্যা অভিযোগ করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে সকল শ্রেনী পেশার মানুষ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।আরেক স্বতন্ত্র প্রার্থী মঈন আলম ফিরোজী বলেন,আলহামদুলিল্লাহ আমি প্রার্থীতা ফিরে পেয়েছি। আমি জয়ের প্রতি শতভাগ আশাবাদী। লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন,আমি ন্যায় বিচার পেয়েছি। তাই মহান আল্লাহ রব্বুল আলামীনের সুকরিয়া আদায় করছি। আমি ঝালকাঠি-১ রাজাপুর কাঁঠালিয়ার সর্বস্তরের জনসাধারণের কাছে দোয়া, আনারস মার্কায় ভোট ও সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি।গন অধিকার পরিষদের শাহাদাৎ হোসেন বলেন,আলহামদুলিল্লাহ আমি প্রার্থীতা ফিরে পেয়েছি রাজাপুর কাঁঠালিয়ার জনগণ আমাকে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ।


