Saturday, June 13, 2026
35.4 C
Bangladesh
শিরোনাম
কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতারসাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারপ্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বৈত সাফল্যঈদগাঁও বাজুসের নির্বাচন সম্পন্ন: সভাপতি আরিফুর, সম্পাদক বিজনবাঁশখালীতে গাঁজাসহ আটক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ।ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধনএম এ হায়দার চৌধুরী ফোরাম ফর হিউম্যানিটির উদ্যোগে দরিদ্র শ্রমজীবীদের মাঝে ত্রাণ বিতরণতরুণ ইয়াবা সেবনকারী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসিভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব দিনমজুর পরিবার,মাথা গুজার ঠাই নেই কোথাওপূর্ব বাকখাইন জাগরণ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদানবৃষ্টির পানিতে তলিয়ে গেছে হাওরের ২ হাজার বিঘা জমির ধানপ্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ, যে আলোচনা হলোযেভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী এমপিরামাথাপিছু আয় ২ হাজার ৭৬৯ মার্কিন ডলারঈদগাঁওয়ে মাদকবিরোধী পোষ্ট দেয়ায় মা-বোনকে নির্যাতনবৃহত্তর ঈদগাহ জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের ঈদ পুনর্মিলনী সম্পন্নবাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়বাংলাদেশ জামায়াতে ইসলাম ঈদগাঁও উপজেলার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ওসমান হাদিকে হত্যার নির্দেশদাতা কে এই বাপ্পি?

তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়। এমন তথ্য প্রকাশের পর থেকে বাপ্পিকে নিয়ে চলছে নানা সমালোচনা। হাদি হত্যার নির্দেশদাতা কে এই বাপ্পি, এ নিয়েও চলছে নানা গুঞ্জন।

পরিবহনে চাঁদাবাজি থেকে শুরু করে গার্মেন্টের ঝুট কাপড়, ডিশ, ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণ, ফুটপাত-সড়কে অস্থায়ী বাজার ও দোকান বসিয়ে চাঁদা আদায় করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। চলাফেরা করেন বিলাসবহুল গাড়িতে। সামনে পেছনে মোটরসাইকেল, প্রাইভেটকারের বহরও থাকত কোনো এক সময়। প্রভাব-প্রতিপত্তিতে পল্লবীর সমসাময়িক সবাইকে ছাড়িয়ে যাওয়া এই ব্যক্তি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এক সময় এলাকায় পরিচিত ছিলেন ঝুট বাপ্পি নামে। তবে এখন ‘পল্লবীর জমিদার’ নামে ডাকা হয় তাকে।

ঢাকার কর অঞ্চল-৩-এর সার্কেল ৪৯-এর নিবন্ধিত করদাতা বাপ্পি। ২০২০ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের হলফনামার তথ্য বলছে, সিটি করপোরেশন নির্বাচনের সময় মিল্ক ভিটা রোডে ৭০০ বর্গফুটের সেমিপাকা টিনশেড বাড়ির মালিক ছিলেন বাপ্পি। সাড়ে ৯ কাঠার আবাসিক প্লটের ওপর নির্মিত সেই টিনশেড বাড়িটি এখন আর নেই। সেখানে দাঁড়িয়ে আছে তিনতলা ভবন, নাম ‘চৌধুরী ভিলা’। হলফনামা দেওয়ার সময় কোনো গাড়ি না থাকলেও এখন ব্যবহার করেন হ্যারিয়ার জিপ। এ ছাড়া আরও তিনটি গাড়ি আছে তার। এগুলো ব্যবহার করেন পরিবারের সদস্যরা।

স্মার্ট ফ্যাশন নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানেরও মালিক তিনি। এ ছাড়া ৫০ বিঘা জমির ওপর বাগেরহাটের মোরেলগঞ্জে মেসার্স চৌধুরী অ্যান্ড খান ব্রিকস নামে অটো ব্রিকফিল্ড করেছেন। রাজধানী ও মোরেলগঞ্জে আছে বিস্তর সম্পদ। সবশেষ আয়কর নথিতে এসব উল্লেখ না থাকলেও ‘কালবেলা’র অনুসন্ধানে ২০২৩ সালে উঠে আসে তার সম্পদের এসব তথ্য।

২০১২ সালের জুলাইয়ে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হন বাপ্পি। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে পল্লবী থানা যুবলীগের সভাপতির পদটি বাগিয়ে নেন। আর এখন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। জনপ্রতিনিধি হওয়ার পাশাপাশি দলীয় পদবি বাপ্পিকে বেপরোয়া করে তুলেছে, সরেজমিন এমন তথ্যই মিলেছে।

২০১৯ সালের সেপ্টেম্বরে দেশব্যাপী ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হলে বাপ্পির নামও আলোচনায় আসে। ওই বছরের ১৮ নভেম্বর বাপ্পির সম্পদের হিসাব তলব করে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে অবশ্য এ নিয়ে আর এগোয়নি তারা। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে ডিএনসিসির ৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন পান রূপনগর থানা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক সালাউদ্দিন রবীন। তবে বিদ্রোহী প্রার্থী হয়ে বিজয়ী হন বাপ্পি। দলীয় সিদ্ধান্ত না মেনে কাউন্সিলর প্রার্থী হলেও তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। নানা কর্মকাণ্ডের জন্য বিতর্কিত এই কাউন্সিলর শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় ২০২১ সালের ৯ ডিসেম্বর যুবলীগ থেকে বহিষ্কৃতও হয়েছিলেন। পরে অবশ্য বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

এদিকে মঙ্গলবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, যুবলীগ নেতা ও মিরপুরের ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়।

এর আগে হাদি হত্যা মামলার অভিযোগপত্র আদালতে জমা দেন শফিকুল ইসলাম।

পুলিশ জানিয়েছে, আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলায় হাদিকে হত্যা করা হয়। এই হত্যা মামলায় পলাতক ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে। এর মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে এসে দুই যুবক শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। এরপর তাকে পরিবারের সিদ্ধান্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসাধীন ছিলেন উসমান হাদি।

পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

গরম খবর

রুমিন ফারহানাকে বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয়...

পটিয়ায় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

বিপ্লব বিজয় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের পটিয়া উপজেলার ঠেগরপুনি স্বপ্নচূড়া...

বাল্যবিবাহ: এক অনবরত সামাজিক বিপর্যয়

জামাল উদ্দিন জাহেদ বাল্যবিবাহ আমাদের সমাজের দীর্ঘদিনের একটি সংকট, যার...

চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নতুন সাংগঠনিক সম্পাদক নাদিম মোঃ নুরুন্নবী..

চট্টগ্রাম চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের কার্যনির্বাহী কমিটির...

বাঁশখালীতে নির্বাচন করার ঘোষণা দিলেন বিএনপি নেতা লেয়াকত আলী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের...

কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার

বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ অভিযান...

সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সাইফুল ইসলাম, চট্টগ্রাম চট্টগ্রামের সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আবদুল্লাহ...

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বৈত সাফল্য

মোহাম্মদ আমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার, বাঁশখালী। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় প্রাথমিক শিক্ষা...

ঈদগাঁও বাজুসের নির্বাচন সম্পন্ন: সভাপতি আরিফুর, সম্পাদক বিজন

মোঃ বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় অত্যন্ত...

বাঁশখালীতে গাঁজাসহ আটক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ।

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম। চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার রুহুল্লাহাট এলাকায় গাঁজাসহ মোঃ...

ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধন

আমিনুল ইসলাম,বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ...

এম এ হায়দার চৌধুরী ফোরাম ফর হিউম্যানিটির উদ্যোগে দরিদ্র শ্রমজীবীদের মাঝে ত্রাণ বিতরণ

মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) উপলক্ষে চট্টগ্রাম নগরীতে...

তরুণ ইয়াবা সেবনকারী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অভিযান...

Related Articles

Popular Categories