Saturday, June 6, 2026
36.1 C
Bangladesh
শিরোনাম
কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতারসাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারপ্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বৈত সাফল্যঈদগাঁও বাজুসের নির্বাচন সম্পন্ন: সভাপতি আরিফুর, সম্পাদক বিজনবাঁশখালীতে গাঁজাসহ আটক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ।ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধনএম এ হায়দার চৌধুরী ফোরাম ফর হিউম্যানিটির উদ্যোগে দরিদ্র শ্রমজীবীদের মাঝে ত্রাণ বিতরণতরুণ ইয়াবা সেবনকারী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসিভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব দিনমজুর পরিবার,মাথা গুজার ঠাই নেই কোথাওপূর্ব বাকখাইন জাগরণ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদানবৃষ্টির পানিতে তলিয়ে গেছে হাওরের ২ হাজার বিঘা জমির ধানপ্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ, যে আলোচনা হলোযেভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী এমপিরামাথাপিছু আয় ২ হাজার ৭৬৯ মার্কিন ডলারঈদগাঁওয়ে মাদকবিরোধী পোষ্ট দেয়ায় মা-বোনকে নির্যাতনবৃহত্তর ঈদগাহ জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের ঈদ পুনর্মিলনী সম্পন্নবাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়বাংলাদেশ জামায়াতে ইসলাম ঈদগাঁও উপজেলার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বাঁশখালী প্রবাসী ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান বাঁশখালী প্রবাসী ফাউন্ডেশনের ৬ষ্ঠ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার বাঁশখালীর নুরজাহান কনভেনশন হলে আয়োজিত এই অনুষ্ঠানে ফাউন্ডেশনের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইব্রাহিম সিআইপি’র সভাপতিত্বে এবং মহাসচিব মাওলানা মোহাম্মদ বেলাল উদ্দিনের সঞ্চালনায় বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা, সমাজসেবক, প্রবাসী প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত ও বহুল প্রচারিত দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক জনাব এম. এ. মালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বাঁশখালীর সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম, বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ লিয়াকত আলী, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল মালেক আশরাফী, ইসলামী ঐক্যজোটের সংসদ সদস্য প্রার্থী শায়খুল হাদিস মাওলানা মোহাম্মদ মূসা বিন ইজহার, ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোহাম্মদ রুহুল্লাহ তালুকদার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ কামরুল ইসলাম হোসাইনী, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের নেতা মহিউল আলম চৌধুরী, ৫নং কালিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী, কাথরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান চৌধুরী, গন্ডামারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আরিফুল্লাহ, বাহারছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ লোকমান, বৈলছড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম খলিল।

এছাড়া চট্টগ্রাম প্রবাসী ক্লাবের চেয়ারম্যান সিআইপি এম. এ. হেলাল উদ্দিন, মহাসচিব আব্দুল মান্নান, চট্টগ্রাম প্রবাসী উলামা সোসাইটির চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মোহাম্মদ বুরহান উদ্দিন রাজী, অধ্যক্ষ মাওলানা আবু তৈয়ব ফারুকী, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন তৈয়বী, হাফেজ মুহাম্মদ নেজাম উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল নকিব, মোহাম্মদ কপিল উদ্দিন, রেজাউল করিম তালুকদার, মীর মোহাম্মদ জিল্লুল করিম, হেফাজ উদ্দিন, মোহাম্মদ রাশেদুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ নাছির উদ্দিন, মোহাম্মদ আলী আকবরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বাঁশখালী প্রবাসী ফাউন্ডেশনের সমাজসেবা, শিক্ষা সহায়তা, মানবিক ও দাতব্য কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও প্রবাসীদের ঐক্যবদ্ধ করে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানের এক পর্যায়ে সমাজসেবা, শিক্ষা ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় বিভিন্ন গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়। পরে মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে।

সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও বাঁশখালীর সার্বিক উন্নয়ন এবং প্রবাসীদের কল্যাণে বাঁশখালী প্রবাসী ফাউন্ডেশন ধারাবাহিকভাবে কাজ করে যাবে।

গরম খবর

রুমিন ফারহানাকে বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয়...

পটিয়ায় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

বিপ্লব বিজয় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের পটিয়া উপজেলার ঠেগরপুনি স্বপ্নচূড়া...

বাল্যবিবাহ: এক অনবরত সামাজিক বিপর্যয়

জামাল উদ্দিন জাহেদ বাল্যবিবাহ আমাদের সমাজের দীর্ঘদিনের একটি সংকট, যার...

চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নতুন সাংগঠনিক সম্পাদক নাদিম মোঃ নুরুন্নবী..

চট্টগ্রাম চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের কার্যনির্বাহী কমিটির...

বাঁশখালীতে নির্বাচন করার ঘোষণা দিলেন বিএনপি নেতা লেয়াকত আলী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের...

কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার

বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ অভিযান...

সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সাইফুল ইসলাম, চট্টগ্রাম চট্টগ্রামের সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আবদুল্লাহ...

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বৈত সাফল্য

মোহাম্মদ আমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার, বাঁশখালী। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় প্রাথমিক শিক্ষা...

ঈদগাঁও বাজুসের নির্বাচন সম্পন্ন: সভাপতি আরিফুর, সম্পাদক বিজন

মোঃ বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় অত্যন্ত...

বাঁশখালীতে গাঁজাসহ আটক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ।

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম। চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার রুহুল্লাহাট এলাকায় গাঁজাসহ মোঃ...

ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধন

আমিনুল ইসলাম,বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ...

এম এ হায়দার চৌধুরী ফোরাম ফর হিউম্যানিটির উদ্যোগে দরিদ্র শ্রমজীবীদের মাঝে ত্রাণ বিতরণ

মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) উপলক্ষে চট্টগ্রাম নগরীতে...

তরুণ ইয়াবা সেবনকারী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অভিযান...

Related Articles

Popular Categories