
মোহাম্মদ ইমরান,
আজ ০২/০১/২৬ পুলিশের বিশেষ অভিযানে দস্যূতার সঙ্গে জড়িত দুইজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন শীলকূপ ৯ নং ওয়ার্ড আদর্শ গ্রামের বাসিন্দা মৃত কবির আহমদের পুত্র মোঃ কামাল (৩০) এবং একই এলাকার বাসিন্দা মোঃ মনজুর আলমের পুত্র মোঃ আরিফ (২৪)
গত ২৬ ডিসেম্বর ২০২৫ দুপুর আনুমানিক ১২টার দিকে বাঁশখালী থানাধীন শীলকূপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডস্থ বাঁশখালী ইকোপার্কে ঘুরতে যান রুমা (২২) ও তার সহযোগী সৈকত,
এসময় দুপুর ১টা ১৫ মিনিটের দিকে ইকোপার্কের ভেতরে ঝুলন্ত ব্রিজের উত্তর পাশে উল্লেখিত আসামীরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে এলোপাতাড়ি মারধর করে।
ভুক্তভোগীদের শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফোলা জখম সৃষ্টি করে দস্যুরা তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার টাকা ছিনিয়ে নেয়,
এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বাঁশখালী থানায় মামলা নম্বর ২২, তারিখ ২৬ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, পেনাল কোডের ৩৯৪ ধারায় মামলা রুজু করা হয়। যার জিআর নম্বর ৩৯৬/২৫।
বাঁশখালী থানা পুলিশ জানায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে,


