Tuesday, July 28, 2026
26.1 C
Bangladesh
শিরোনাম
শেখেরখীল হাজী মোহাব্বত আলী পাড়া সোসাইটির উদ্যোগে “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” এর শুভ উদ্বোধনকক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতারসাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারপ্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বৈত সাফল্যঈদগাঁও বাজুসের নির্বাচন সম্পন্ন: সভাপতি আরিফুর, সম্পাদক বিজনবাঁশখালীতে গাঁজাসহ আটক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ।ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধনএম এ হায়দার চৌধুরী ফোরাম ফর হিউম্যানিটির উদ্যোগে দরিদ্র শ্রমজীবীদের মাঝে ত্রাণ বিতরণতরুণ ইয়াবা সেবনকারী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসিভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব দিনমজুর পরিবার,মাথা গুজার ঠাই নেই কোথাওপূর্ব বাকখাইন জাগরণ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদানবৃষ্টির পানিতে তলিয়ে গেছে হাওরের ২ হাজার বিঘা জমির ধানপ্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ, যে আলোচনা হলোযেভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী এমপিরামাথাপিছু আয় ২ হাজার ৭৬৯ মার্কিন ডলারঈদগাঁওয়ে মাদকবিরোধী পোষ্ট দেয়ায় মা-বোনকে নির্যাতনবৃহত্তর ঈদগাহ জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের ঈদ পুনর্মিলনী সম্পন্নবাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়

ও ভেই যেই বেক্কুনে মিলি জুম কাবা যেই’

বাংলাদেশের এক অনন্য বৈচিত্র্যময় ও মনোরম প্রাকৃতিক ভূখণ্ড পার্বত্য চট্টগ্রাম। সবুজে মোড়ানো উঁচু-নিচু পাহাড়, আঁকাবাঁকা পাহাড়ি নদী, হ্রদ, ঝর্ণা ও জলপ্রপাত— সব মিলিয়ে এ জনপদ যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস। ছয় ঋতুর আবর্তনে পাহাড়ি প্রকৃতি বারবার রূপ বদলায়।

কখনো কুয়াশায় ঢাকা পাহাড়ের চূড়ায় থমকে থাকে নীল আকাশ, কখনো বর্ষার মেঘ নেমে আসে পাহাড় ছুঁয়ে। বর্ষায় নদী কলকল ধ্বনিতে বয়ে চলে, ঝর্ণা প্রাণ ফিরে পায়, আর সবুজ পাহাড় জলে-আকাশে নিজের ছায়া আঁকে। এই প্রকৃতির বুকে গড়ে উঠেছে পাহাড়ি মানুষের জীবন, আর সেই জীবনের কেন্দ্রবিন্দুতে রয়েছে জুম চাষ।

পার্বত্য চট্টগ্রামের বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটির পাহাড়ি অঞ্চলে মারমা, চাকমা, ত্রিপুরা, বম, খুমি ও তঞ্চঙ্গাসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের বসবাস। অরণ্যের সবুজে মাচা বেঁধে গড়ে ওঠা তাদের ঘরবাড়ি, পাহাড়ের ঢালে ছড়িয়ে থাকা বসতি আর প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক পাহাড়ি জীবনকে দিয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য।

শত শত বছর ধরে এই জনগোষ্ঠীগুলো প্রজন্ম থেকে প্রজন্মে জুম চাষ করে আসছে। জুম চাষ তাদের কাছে শুধু খাদ্যের জোগান নয়, বরং এটি সংস্কৃতি, সামাজিক বন্ধন ও জীবনযাপনের অবিচ্ছেদ্য অংশ। পার্বত্য চট্টগ্রামের প্রায় ৯০ শতাংশ পাহাড়ি মানুষ কোনো না কোনোভাবে জুম চাষের সঙ্গে জড়িত।

জুম চাষকে ঘিরে পাহাড়ি জীবনে গড়ে উঠেছে সমৃদ্ধ লোকসংস্কৃতি। কবিতা, গান, ছড়া ও প্রবাদ-প্রবচনে উঠে এসেছে জুম ও পাহাড়ি জীবনের কথা। চাকমা ভাষার একটি কবিতায় বলা হয়— “ও ভেই যেই বেক্কুনে মিলি জুম কাবা যেই, পূব ছড়া থুমত বর রিজেভ টুগুনোত। পুরান রাঙ্গা ভূঁইয়ানি এবার বলি উত্যে হোই চেগার, সে জুমোনি এ বঝরত মিলিমুলি খেই।” অর্থাৎ, ও আমার ভাই বন্ধুরা চল সবাই মিলে জুম কাটতে যাই, বড় বড় পাহাড়ের চূড়ায় দূরের পূর্ব ছড়ার শেষ সীমানায়। আগে জুম করা ভূমি আবার উর্বর হয়েছে, এ বছর মিলে-মিশে সেগুলো চাষ করে খাবো। এই কবিতার মধ্যেই ফুটে ওঠে পাহাড়ি মানুষের সম্মিলিত জীবনবোধ ও প্রকৃতির সঙ্গে তাদের সম্পর্ক।

বর্ষা শেষে পাহাড়ের ঢালে জুম চাষের প্রস্তুতি শুরু হয়। জঙ্গল পরিষ্কার করে গাছপালা কেটে শুকিয়ে আগুনে পুড়িয়ে নেওয়া হয় জমি। এরপর ছোট দা বা লাঠির সাহায্যে মাটিতে ছোট ছোট গর্ত করে একসঙ্গে নানা ধরনের ফসলের বীজ বপন করা হয়। ধান, ভুট্টা, তিল, মিষ্টি কুমড়া, আদা, হলুদসহ বিভিন্ন ফসল একই জমিতে পাশাপাশি বেড়ে ওঠে। পাহাড়ি নারী-পুরুষ, শিশু-কিশোর—সবাই মিলেই এই চাষাবাদে অংশ নেয়। জুম চাষ তাই কেবল কৃষিকাজ নয়, এটি এক ধরনের সামষ্টিক শ্রম ও সামাজিক বন্ধনের প্রতিফলন।

জুমের ফসল পরিচর্যার জন্য পাহাড়ের ঢালে জুমিয়ারা গড়ে তোলেন অস্থায়ী মাচাং ঘর, যা চাকমা ভাষায় ‘মোনঘর’ নামে পরিচিত। চাষাবাদের পুরো মৌসুমে তারা এই মোনঘরেই অবস্থান করেন। এখান থেকেই ফসলের দেখভাল করা হয় এবং বুনো শুকরসহ বিভিন্ন জীব-জন্তু ও পাখি যেন ফসলের ক্ষতি করতে না পারে, সেদিকে নজর রাখা হয়। জুমের জমির চারপাশে ‘কাবুক’সহ নানা ধরনের ফাঁদ পাতা হয়, যেখানে তঞ্চঙ্গা জুমিয়াদের দক্ষতা বিশেষভাবে পরিচিত।

জুম চাষকে ঘিরে পাহাড়ি জীবনে আনন্দ, পরিশ্রম ও উৎসব একসূত্রে বাঁধা। ফসল ঘরে তোলার সময় পাহাড়ি গ্রামগুলোতে উৎসবের আমেজ ফিরে আসে। গান, নাচ আর সম্মিলিত ভোজের মধ্য দিয়ে উদযাপিত হয় প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা। আধুনিক কৃষি ব্যবস্থার তুলনায় জুম চাষ নিয়ে নানা বিতর্ক থাকলেও পাহাড়ি মানুষের কাছে এটি শুধুই কৃষিপদ্ধতি নয়; এটি তাদের পরিচয়, ঐতিহ্য ও অস্তিত্বের অংশ। শতাব্দীর পরী ধরে প্রকৃতির সঙ্গে সহাবস্থানে গড়ে ওঠা এই জীবনব্যবস্থা পাহাড়ি সংস্কৃতির এক জীবন্ত দলিল।

গরম খবর

রুমিন ফারহানাকে বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয়...

পটিয়ায় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

বিপ্লব বিজয় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের পটিয়া উপজেলার ঠেগরপুনি স্বপ্নচূড়া...

বাল্যবিবাহ: এক অনবরত সামাজিক বিপর্যয়

জামাল উদ্দিন জাহেদ বাল্যবিবাহ আমাদের সমাজের দীর্ঘদিনের একটি সংকট, যার...

চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নতুন সাংগঠনিক সম্পাদক নাদিম মোঃ নুরুন্নবী..

চট্টগ্রাম চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের কার্যনির্বাহী কমিটির...

বাঁশখালীতে নির্বাচন করার ঘোষণা দিলেন বিএনপি নেতা লেয়াকত আলী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের...

শেখেরখীল হাজী মোহাব্বত আলী পাড়া সোসাইটির উদ্যোগে “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” এর শুভ উদ্বোধন

মোহাম্মদ জামাল উদ্দিন জাহেদ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ...

কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার

বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ অভিযান...

সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সাইফুল ইসলাম, চট্টগ্রাম চট্টগ্রামের সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আবদুল্লাহ...

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বৈত সাফল্য

মোহাম্মদ আমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার, বাঁশখালী। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় প্রাথমিক শিক্ষা...

ঈদগাঁও বাজুসের নির্বাচন সম্পন্ন: সভাপতি আরিফুর, সম্পাদক বিজন

মোঃ বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় অত্যন্ত...

বাঁশখালীতে গাঁজাসহ আটক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ।

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম। চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার রুহুল্লাহাট এলাকায় গাঁজাসহ মোঃ...

ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধন

আমিনুল ইসলাম,বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ...

এম এ হায়দার চৌধুরী ফোরাম ফর হিউম্যানিটির উদ্যোগে দরিদ্র শ্রমজীবীদের মাঝে ত্রাণ বিতরণ

মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) উপলক্ষে চট্টগ্রাম নগরীতে...

Related Articles

Popular Categories