
মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি
৫নং কালীপুর ইউনিয়নের পূর্ব কোকদন্ডী ৬নং ওয়ার্ডের রামদাস মুন্সীর বাজার সংলগ্ন কাজী পাড়ার বিশিষ্ট মুরুব্বী ও সমাজসেবক ইসহাক সওদাগরের জানাজার নামাজ আজ বিকাল ২টায় তাঁর নিজ এলাকার পশ্চিম পাশে রামদাস মুন্সির বাজারে অনুষ্ঠিত হয়েছে।
জানাজার নামাজে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় ব্যবসায়ী, চিকিৎসক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। জানাজায় উপস্থিত মুসল্লিরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এলাকাবাসীর কাছে ইসহাক সওদাগর একজন সৎ, পরোপকারী ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে


