Wednesday, July 29, 2026
27.2 C
Bangladesh
শিরোনাম
শেখেরখীল হাজী মোহাব্বত আলী পাড়া সোসাইটির উদ্যোগে “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” এর শুভ উদ্বোধনকক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতারসাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারপ্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বৈত সাফল্যঈদগাঁও বাজুসের নির্বাচন সম্পন্ন: সভাপতি আরিফুর, সম্পাদক বিজনবাঁশখালীতে গাঁজাসহ আটক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ।ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধনএম এ হায়দার চৌধুরী ফোরাম ফর হিউম্যানিটির উদ্যোগে দরিদ্র শ্রমজীবীদের মাঝে ত্রাণ বিতরণতরুণ ইয়াবা সেবনকারী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসিভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব দিনমজুর পরিবার,মাথা গুজার ঠাই নেই কোথাওপূর্ব বাকখাইন জাগরণ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদানবৃষ্টির পানিতে তলিয়ে গেছে হাওরের ২ হাজার বিঘা জমির ধানপ্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ, যে আলোচনা হলোযেভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী এমপিরামাথাপিছু আয় ২ হাজার ৭৬৯ মার্কিন ডলারঈদগাঁওয়ে মাদকবিরোধী পোষ্ট দেয়ায় মা-বোনকে নির্যাতনবৃহত্তর ঈদগাহ জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের ঈদ পুনর্মিলনী সম্পন্নবাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়

যুক্তরাষ্ট্রে দেড় হাজারের বেশি ফ্লাইট বাতিল

শীতকালীন ঝড় ‘ডেভিন’-এর আঘাতে যুক্তরাষ্ট্রজুড়ে বড় ধরনের ভ্রমণ বিপর্যয় দেখা দিয়েছে। ছুটির মৌসুমে ঝড়ের কারণে দেড় হাজারের বেশি ফ্লাইট বাতিল এবং হাজার হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে। খবর আল জাজিরা।

ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার জানায়, শুক্রবার বিকেল পর্যন্ত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে মোট ১ হাজার ৫৮১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া প্রায় ৬ হাজার ৯০০ ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে চলেছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ সতর্ক করে জানিয়েছে, ঝড় ‘ডেভিন’-এর কারণে মধ্য-পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় ভারী তুষারপাত হচ্ছে। দেশজুড়ে ৪ কোটিরও বেশি মানুষ শীতকালীন ঝড়ের সতর্কতা বা আবহাওয়া পরামর্শের আওতায় রয়েছে।

নিউইয়র্ক সিটিতে রাতভর প্রায় ১০ ইঞ্চি (২৫ সেন্টিমিটার) পর্যন্ত তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে, যা গত চার বছরের মধ্যে সবচেয়ে বেশি হতে পারে। এ কারণে জন এফ কেনেডি, নিউয়ার্ক লিবার্টি ও লাগার্ডিয়া বিমানবন্দর যাত্রীদের সম্ভাব্য বিলম্ব ও বাতিলের বিষয়ে সতর্ক করেছে। বাতিল ও বিলম্বিত ফ্লাইটের অর্ধেকের বেশি এই তিন বিমানবন্দরেই হয়েছে।

এয়ারলাইনগুলোর মধ্যে সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল করেছে জেটব্লু এয়ারওয়েজ। একদিনেই তারা ২২৫টি ফ্লাইট বাতিল করে। ডেল্টা এয়ারলাইন্স বাতিল করেছে ২১২টি, আমেরিকান এয়ারলাইন্স ১৪৬টি এবং ইউনাইটেড এয়ারলাইন্স ৯৭টি ফ্লাইট।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ক্যালিফোর্নিয়ায় প্রবল বৃষ্টিপাতে বন্যা ও ভূমিধসের ঝুঁকি দেখা দিয়েছে। লস অ্যাঞ্জেলেস এলাকায় উদ্ধারকর্মীরা শতাধিক মানুষকে উদ্ধার করেছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝড়ের প্রভাব এ সপ্তাহ পর্যন্ত থাকতে পারে। কানাডা থেকে আসা তীব্র শৈত্যপ্রবাহ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলতে পারে।

গরম খবর

রুমিন ফারহানাকে বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয়...

পটিয়ায় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

বিপ্লব বিজয় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের পটিয়া উপজেলার ঠেগরপুনি স্বপ্নচূড়া...

বাল্যবিবাহ: এক অনবরত সামাজিক বিপর্যয়

জামাল উদ্দিন জাহেদ বাল্যবিবাহ আমাদের সমাজের দীর্ঘদিনের একটি সংকট, যার...

চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নতুন সাংগঠনিক সম্পাদক নাদিম মোঃ নুরুন্নবী..

চট্টগ্রাম চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের কার্যনির্বাহী কমিটির...

বাঁশখালীতে নির্বাচন করার ঘোষণা দিলেন বিএনপি নেতা লেয়াকত আলী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের...

শেখেরখীল হাজী মোহাব্বত আলী পাড়া সোসাইটির উদ্যোগে “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” এর শুভ উদ্বোধন

মোহাম্মদ জামাল উদ্দিন জাহেদ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ...

কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার

বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ অভিযান...

সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সাইফুল ইসলাম, চট্টগ্রাম চট্টগ্রামের সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আবদুল্লাহ...

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বৈত সাফল্য

মোহাম্মদ আমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার, বাঁশখালী। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় প্রাথমিক শিক্ষা...

ঈদগাঁও বাজুসের নির্বাচন সম্পন্ন: সভাপতি আরিফুর, সম্পাদক বিজন

মোঃ বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় অত্যন্ত...

বাঁশখালীতে গাঁজাসহ আটক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ।

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম। চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার রুহুল্লাহাট এলাকায় গাঁজাসহ মোঃ...

ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধন

আমিনুল ইসলাম,বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ...

এম এ হায়দার চৌধুরী ফোরাম ফর হিউম্যানিটির উদ্যোগে দরিদ্র শ্রমজীবীদের মাঝে ত্রাণ বিতরণ

মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) উপলক্ষে চট্টগ্রাম নগরীতে...

Related Articles

Popular Categories