Monday, April 20, 2026
25.7 C
Bangladesh
শিরোনাম
তরুণ ইয়াবা সেবনকারী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসিভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব দিনমজুর পরিবার,মাথা গুজার ঠাই নেই কোথাওপূর্ব বাকখাইন জাগরণ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদানবৃষ্টির পানিতে তলিয়ে গেছে হাওরের ২ হাজার বিঘা জমির ধানপ্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ, যে আলোচনা হলোযেভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী এমপিরামাথাপিছু আয় ২ হাজার ৭৬৯ মার্কিন ডলারঈদগাঁওয়ে মাদকবিরোধী পোষ্ট দেয়ায় মা-বোনকে নির্যাতনবৃহত্তর ঈদগাহ জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের ঈদ পুনর্মিলনী সম্পন্নবাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়বাংলাদেশ জামায়াতে ইসলাম ঈদগাঁও উপজেলার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিতজাতীয় পত্রিকা “দৈনিক বাংলার সংবাদ” ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমানভিন্ন সাজে জাতীয় ঈদগাহযমুনায় উঠছেন না প্রধানমন্ত্রীঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাক্তণ ছাত্র পরিষদ ৯০ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিতঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরনযুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতঈদে ঢাকা ছাড়বে দেড়কোটি মানুষ : সড়ক পরিবহনমন্ত্রী

মেডিকেলে চান্স পেয়েও দুশ্চিন্তায় মাসুমার বাবা-মা

গাঁয়ের মেয়ে হয়েও মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন মাসুমা আক্তার নামের এক শিক্ষার্থী। ঈর্ষণীয় ফল পেলেও তার ভর্তি এবং ভর্তি পরবর্তী ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ওই শিক্ষার্থীর বাবা-মা। মেধাবী এই শিক্ষার্থীর পড়াশোনা চালিয়ে যেতে চাইছেন সবার সহযোগিতা ও দোয়া।

দারিদ্র্য নামক অভিশাপকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া গাঁয়ের মেধাবী এ শিক্ষার্থীর বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম শান্তিরামে এবং সে মহসিন আলী ও মরিয়ম বেগম দম্পতির তিন সন্তানের মধ্যে দ্বিতীয়।

মাসুমার শিক্ষাজীবন শুরু উপজেলা পরিষদ নিয়ন্ত্রিত ‘শিশু নিকেতনে’। সেখান থেকে ৫ম শ্রেণি পাসের পর মাঝখানে দুই বছর কাটে তার পার্বতীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। পরে অষ্টম শ্রেণিতে ভর্তির সুযোগ পান সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে। সেখান থেকেই ২০২৩ সালের এসএসসি এবং ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন অদম্য এ শিক্ষার্থী।

পরে গত ১২ ডিসেম্বর অনুষ্ঠিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ভর্তির সুযোগ পান ঢাকা মেডিকেল কলেজে। ভালো নম্বর ও পজিশন পেয়ে সেখানে তিনি চান্স পান।

সরেজমিনে দেখা যায়, মাসুমাদের বাড়িতে দুটো রুমের একটি সেমিপাকা ঘর থাকলেও তার ভেতর ও বাইরে দারিদ্র্যের ছাপ যেন অনেকটা স্পষ্ট। কিন্তু সেই দারিদ্র্য কিছুতেই পিছু হটাতে পারেনি মাসুমাকে। যখন সে ছোট, ঠিক তখন থেকেই বাবা-মার স্বপ্ন ছিল মেয়ে একদিন ডাক্তার হবে। বাবা-মার সেই কথা যেন প্রতিধ্বনিত হতো মাসুমার কানে। বাবা-মার সেই স্বপ্ন পূরণের প্রত্যয়ে এগিয়ে যায় সে। অবশেষে পেয়েছে কষ্টের সেই কাঙ্ক্ষিত ফল।

তার সাফল্যের গল্প শুনতে চাইলে মাসুমা কালবেলাকে বলেন, ছোটোবেলা থেকেই বাবা-মা এবং আত্মীয়-স্বজনদের কাছে শুনে আসছি, মেয়েকে একদিন ডাক্তার বানাবো, ডাক্তার বানাবো। তাদের সেই স্বপ্নটাই আমি লালন করেছি।

মাসুমা আরও বলেন, আমি যেভাবে অনেকের সহযোগিতায় এত দূর এগিয়েছি, একজন ডাক্তার হয়ে আমিও সেভাবে মানুষের পাশে দাঁড়াতে চাই।

এদিকে, মেয়ের এমন কৃতিত্বেও হতাশায় ভুগছেন তার মা মরিয়ম বেগম। তিনি বলেন, খুব কষ্ট করে অপর দুই সন্তানসহ মেয়েকে পড়াশোনা করিয়েছেন। আর্থিক সংকট থাকায় এখন তার ভর্তি ও ভর্তি পরবর্তী খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।

মেডিকেল ভর্তি পরীক্ষায় মেয়ে ৮৫তম হলেও খরচের বিষয়টি যেন বিরাট বাধা হয়ে দাঁড়িয়েছে মাসুমার বাবা মহসিন আলীর। তিনি বলেন, আর্থিক অসচ্ছলতার মধ্যেও তিন সন্তানকে পড়াশোনা করাতে গিয়ে এখন অনেকটাই অসহায়। এজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তিনি।

অশীত কুমার বেনু নামের স্থানীয় এক সিনিয়র শিক্ষক বলেন, মেয়েটির এমন সাফল্যে আমরা সবাই খুশি। আমার বাসায় ছোট একটা ব্যবসা করলেও সময়মতো সেই ভাড়াও দিতে পারেন না মহসিন। মেয়েটির পড়াশোনার বিষয়ে আমি আগেও সহযোগিতা করেছি। সবার সহযোগিতা পেলে মেয়েটি হয়তো এ এলাকার মুখ উজ্জ্বল করবে।

২০১৭ সালের সমাপনী পরীক্ষায় মাসুমা আক্তার ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল জানিয়ে উপজেলা পরিষদ শিশু নিকেতনের প্রধান শিক্ষক বলেন, আর্থিক সংকটে ভোগা এ শিক্ষার্থীকে যদি সহযোগিতা করা যায় তাহলে তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে।

গরম খবর

রুমিন ফারহানাকে বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয়...

পটিয়ায় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

বিপ্লব বিজয় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের পটিয়া উপজেলার ঠেগরপুনি স্বপ্নচূড়া...

বাল্যবিবাহ: এক অনবরত সামাজিক বিপর্যয়

জামাল উদ্দিন জাহেদ বাল্যবিবাহ আমাদের সমাজের দীর্ঘদিনের একটি সংকট, যার...

চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নতুন সাংগঠনিক সম্পাদক নাদিম মোঃ নুরুন্নবী..

চট্টগ্রাম চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের কার্যনির্বাহী কমিটির...

বাঁশখালীতে নির্বাচন করার ঘোষণা দিলেন বিএনপি নেতা লেয়াকত আলী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের...

তরুণ ইয়াবা সেবনকারী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অভিযান...

ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসি

মোঃ বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ...

ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব দিনমজুর পরিবার,মাথা গুজার ঠাই নেই কোথাও

‎‎মোঃ বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) ‎কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ...

পূর্ব বাকখাইন জাগরণ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

মোঃ ওয়াশিম (চট্টগ্রাম) চট্টগ্রাম: পটিয়া উপজেলা ৮ নং কাশিয়াইশ ইউনিয়ন...

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে হাওরের ২ হাজার বিঘা জমির ধান

হবিগঞ্জের বানিয়াচংয়ে কয়েকটি হাওরে বৃষ্টি ও নদীর পানিতে প্রায়...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ, যে আলোচনা হলো

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

যেভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী এমপিরা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২...

মাথাপিছু আয় ২ হাজার ৭৬৯ মার্কিন ডলার

২০২৪-২৫ অর্থবছরে দেশের মাথাপিছু আয় জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

Related Articles

Popular Categories