Wednesday, April 22, 2026
32.9 C
Bangladesh
শিরোনাম
তরুণ ইয়াবা সেবনকারী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসিভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব দিনমজুর পরিবার,মাথা গুজার ঠাই নেই কোথাওপূর্ব বাকখাইন জাগরণ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদানবৃষ্টির পানিতে তলিয়ে গেছে হাওরের ২ হাজার বিঘা জমির ধানপ্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ, যে আলোচনা হলোযেভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী এমপিরামাথাপিছু আয় ২ হাজার ৭৬৯ মার্কিন ডলারঈদগাঁওয়ে মাদকবিরোধী পোষ্ট দেয়ায় মা-বোনকে নির্যাতনবৃহত্তর ঈদগাহ জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের ঈদ পুনর্মিলনী সম্পন্নবাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়বাংলাদেশ জামায়াতে ইসলাম ঈদগাঁও উপজেলার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিতজাতীয় পত্রিকা “দৈনিক বাংলার সংবাদ” ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমানভিন্ন সাজে জাতীয় ঈদগাহযমুনায় উঠছেন না প্রধানমন্ত্রীঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাক্তণ ছাত্র পরিষদ ৯০ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিতঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরনযুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতঈদে ঢাকা ছাড়বে দেড়কোটি মানুষ : সড়ক পরিবহনমন্ত্রী

মেহেদির রং না শুকাতেই নববধূ ইলমা বিধবা

মাত্র চার দিন আগে বিয়ে করেছেন আলাউদ্দিন ইসলাম টগর। নববধূ ইলমা খাতুনের হাতের মেহেদির রং এখনো শুকায়নি। কিন্তু দুহাতে আঁকা বিয়ের মেহেদির রং মুছে যাওয়ার আগেই সব স্বপ্ন-আশা যেন চুরমার হয়ে গেল ইলমা খাতুনের। হয়ে গেছেন বিধবা।

বিয়ের চার দিনের মাথায় ইলমার স্বামী টগরকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে হত্যা করেছে বাসচালকের সহকারী। তরতাজা এ যুবকের মৃত্যু মেনে নিতে পাড়ছেন না স্বজনরা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শেষ বিদায় বেলায় টগরের বাড়ির সামনে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। পরিবার, স্বজন এবং নতুন বউ—কেউই মানতে পারছেন না এত অল্প দিনের ব্যবধানে এমন চিরবিদায়।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে কুলপাড়া গ্রামে টগরের বাড়ির সামনে তার মরদেহ খাটিয়ায় শোয়ানো হলে চারপাশে কান্নায় ভারি হয়ে ওঠে বাতাস। স্বজনদের কাঁধ ধরে নববধূ ইলমা এগিয়ে আসেন শেষবারের মতো স্বামীকে দেখতে। তার সামনে দাঁড়িয়ে টগরের ভাই অসহায় কণ্ঠে বলেন, ‘তুমি টগরকে মাফ করে দাও… মাফ করে দিলা টগরকে?’ এ কথা শোনামাত্রই ইলমা আরও জোরে কান্নায় ভেঙে পড়েন। তাকে দেখে আশপাশের মানুষও অশ্রু সামলাতে পারেননি।

নিহত যাত্রী আলাউদ্দিন ইসলাম টগর (৩৫) রাজশাহীর পবা উপজেলার হরিপুরের কুলপাড়ার আবু সাইদের ছেলে। তিনি একজন কৃষক ছিলেন।

চার দিন আগেই রাজশাহীর দারুশার তেতলাডাঙ্গায় মেয়েকে দেখতে গিয়ে ইলমাকে পছন্দ করেন টগর। পছন্দ মিলতেই বিয়ের আয়োজন হয়। বিয়ের রাতেই নববধূকে নিয়ে ঘরে ফেরেন তিনি। আত্মীয়-স্বজনের হাসি-আনন্দে ভরে ওঠে বাড়ি। কেউ ভাবতেও পারেনি, এত দ্রুতই সেই আনন্দ ঘন কালো শোকে ঢেকে যাবে।

রোববার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহীর লিলিহল এলাকার বাঁশের আড্ডায় বোন রুমিকে বাসে তুলে দিতে যান টগর। বাসের হেলপার জানায়—সিট আছে। কিন্তু বাসে উঠে দেখা যায় সিট নেই। এ নিয়ে টগর ও বাসের স্টাফদের মধ্যে তর্ক হয়। স্বজনদের অভিযোগ, ওই তর্কের জের ধরে চলন্ত অবস্থায় টগরকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় হেলপার ও সুপারভাইজার। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও সোমবার (১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে তিনি মারা যান।

টগরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভিড় করা লোকজনের মধ্যে এক নারী জয়া বলেন, ‘ছেলেটার বিয়ের বয়স এক সপ্তাহও হয়নি। মেয়েটার হাতে মেহেদির রং এখনো শুকায়নি। এই বয়সেই বিধবা হয়ে গেল সে। মৃত্যু সত্যিই সবার নিজের মানুষকে পর করে দেয়।’

টগরের বন্ধু সাইদুর রহমান বলেন, ‘সে খুব ভালো মানুষ ছিল। বিয়ের রাতে বউ নিয়ে আসার পর আমরা দেখতে গিয়েছিলাম। ভাবতেও পারিনি এত অল্প সময়ের মধ্যেই তাকে হারাব।’

নিহতের চাচাতো ভাই আল আমীন ভুলু বলেন, ‘চার দিনের বৌ রেখে ছেলেটা চলে গেল। দুই পরিবারই শোকে ভেঙে পড়েছে।’

এ ঘটনায় নিহতের ভাই দুলাল হোসেন কাশিয়াডাঙ্গা থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ বাসটি জব্দ করলেও চালক ও হেলপার এখনো পলাতক। কাশিয়াডাঙ্গা থানার ওসি আজিজুল বারী বলেন, হত্যা মামলা হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।

গরম খবর

রুমিন ফারহানাকে বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয়...

পটিয়ায় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

বিপ্লব বিজয় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের পটিয়া উপজেলার ঠেগরপুনি স্বপ্নচূড়া...

বাল্যবিবাহ: এক অনবরত সামাজিক বিপর্যয়

জামাল উদ্দিন জাহেদ বাল্যবিবাহ আমাদের সমাজের দীর্ঘদিনের একটি সংকট, যার...

চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নতুন সাংগঠনিক সম্পাদক নাদিম মোঃ নুরুন্নবী..

চট্টগ্রাম চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের কার্যনির্বাহী কমিটির...

বাঁশখালীতে নির্বাচন করার ঘোষণা দিলেন বিএনপি নেতা লেয়াকত আলী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের...

তরুণ ইয়াবা সেবনকারী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অভিযান...

ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসি

মোঃ বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ...

ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব দিনমজুর পরিবার,মাথা গুজার ঠাই নেই কোথাও

‎‎মোঃ বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) ‎কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ...

পূর্ব বাকখাইন জাগরণ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

মোঃ ওয়াশিম (চট্টগ্রাম) চট্টগ্রাম: পটিয়া উপজেলা ৮ নং কাশিয়াইশ ইউনিয়ন...

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে হাওরের ২ হাজার বিঘা জমির ধান

হবিগঞ্জের বানিয়াচংয়ে কয়েকটি হাওরে বৃষ্টি ও নদীর পানিতে প্রায়...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ, যে আলোচনা হলো

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

যেভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী এমপিরা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২...

মাথাপিছু আয় ২ হাজার ৭৬৯ মার্কিন ডলার

২০২৪-২৫ অর্থবছরে দেশের মাথাপিছু আয় জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

Related Articles

Popular Categories