Saturday, June 13, 2026
26.7 C
Bangladesh
শিরোনাম
কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতারসাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারপ্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বৈত সাফল্যঈদগাঁও বাজুসের নির্বাচন সম্পন্ন: সভাপতি আরিফুর, সম্পাদক বিজনবাঁশখালীতে গাঁজাসহ আটক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ।ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধনএম এ হায়দার চৌধুরী ফোরাম ফর হিউম্যানিটির উদ্যোগে দরিদ্র শ্রমজীবীদের মাঝে ত্রাণ বিতরণতরুণ ইয়াবা সেবনকারী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসিভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব দিনমজুর পরিবার,মাথা গুজার ঠাই নেই কোথাওপূর্ব বাকখাইন জাগরণ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদানবৃষ্টির পানিতে তলিয়ে গেছে হাওরের ২ হাজার বিঘা জমির ধানপ্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ, যে আলোচনা হলোযেভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী এমপিরামাথাপিছু আয় ২ হাজার ৭৬৯ মার্কিন ডলারঈদগাঁওয়ে মাদকবিরোধী পোষ্ট দেয়ায় মা-বোনকে নির্যাতনবৃহত্তর ঈদগাহ জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের ঈদ পুনর্মিলনী সম্পন্নবাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়বাংলাদেশ জামায়াতে ইসলাম ঈদগাঁও উপজেলার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

থানা হেফাজতে তরুণীকে হেনস্তার অভিযোগ এসআইর বিরুদ্ধে

পঞ্চগড়ের আটোয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মঈনের বিরুদ্ধে থানা হেফাজতে রেখে এক তরুণীকে হেনস্তার অভিযোগ উঠেছে।

জানা গেছে, গত ৭ অক্টোবর রুহিয়া থানার রাজাগাও ইউনিয়নের এক তরুণের সঙ্গে আটোয়ারী উপজেলার ভুক্তভোগী তরুণীর বিয়ে হয়। উভয়ের পরিবারের অমতে বিয়ে করায় তরুণ-তরুণী দুজনে পালিয়ে যান। তরুণীর বাবা পেশায় একজন অটোরিকশা চালক। অন্যের অটোরিকশা ভাড়ায় চালাতেন তিনি।

পালিয়ে যাওয়ায় তরুণের বাবা তরুণীর বাবার নামের আটোয়ারী থানায় লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আটোয়ারী থানার এসআই মঈন ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে ২১ অক্টোবর তরুণীর বাড়িতে অভিযান চালায়। সেখানে ছেলে-মেয়েদের খোঁজ না পেয়ে তার বাবাকে থানায় এসে দেখা করতে বলা হয়।

২২ অক্টোবর তরুণীর বাবা থানায় এসআই মঈনের সঙ্গে দেখা করতে আসলে তার সঙ্গে খারাপ ব্যবহার ও অশালীন কথাবার্তা বলেন। এ সময় এসআই মঈন বলেন, আমরা ফোর্স নিয়ে তোমাদের বাসায় গিয়েছি, আমাদের তেল খরচ দাও। এক পর্যায়ে এসআই মঈন তরুণীর বাবার অটোরিকশার চাবি নিয়ে বলেন, তেল খরচ বাবদ তিন হাজার টাকা না দিলে চাবি দেব না। পরে তোড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনের সঙ্গে দেখা করে বিষয়টি জানান। তখন মনোয়ার হোসেন ও তরুণীর বাবাসহ থানায় এসে গাড়ি ফেরত চাইলেও রাজি হননি। পরে তিন হাজার টাকা দিয়ে গাড়িটি ছাড়িয়ে নেন।

এর কিছুদিন পর পালিয়ে থাকা তরুণ-তরুণীর সন্ধান পায় পুলিশ। ঠাকুরগাঁও থেকে তাদের আটক করে আটোয়ারী থানায় নেওয়া হয়। পথিমধ্যে তরুণকে ছেড়ে দিলেও তরুণীকে থানা হেফাজতে নেয় এসআই মঈন।

ভুক্তভোগী তরুণী জানান, গাড়িতে করে ঠাকুরগাঁও থেকে আমাদের নিয়ে আসে। আসার সময় পথিমধ্যে স্বামীকে ছেড়ে দেয় এসআই মঈন। তাকে ছেড়ে দেওয়ার পর এসআই মঈন আমার সঙ্গে খুব খারাপ ভাষায় কথা বলা শুরু করে। বিভিন্ন অশ্রাব্য ভাষায় আমাকে গালিগালাজ করেন তিনি। এক পর্যায়ে এসআই মঈন অন্য পুলিশদের বলে, এই তোমরা এখান থেকে সবাই চলে যাও…।

তিনি আরও জানান, থানায় নিয়ে এসে এক রাত একদিন হাজতে রাখা হয়। হাজতে থাকা অবস্থায় বাইরে থেকে বিভিন্ন সময় আমাকে খারাপ ভাষায় গালিগালাজ করতেন তিনি। আমি অসহায় ছিলাম বলে সবকিছু নীরবে সহ্য করেছি।

ভুক্তভোগী তরুণীর বাবা বলেন, মেয়েকে থানা থেকে ছাড়িয়ে নিতে আমাকে ফোন করে থানায় যেতে বলা হয়। এরপর মেয়েকে ছাড়িয়ে নিতে ৩০ হাজার টাকা দাবি করেন এসআই মঈন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের থানায় বসিয়ে রাখা হয়। আমরা অনেক অনুরোধ করেছি, কিন্তু কোনোভাবেই টাকা ছাড়া মেয়েকে ছেড়ে দেবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। তারপর আমার পরিচিত সাংবাদিক কামরুজ্জামান সাঈদকে বিষয়টি অবগত করি। তিনি এসে এসআই মঈনকে অনেক অনুরোধ করেন। তারপর সন্ধ্যার সময় আমাদেরসহ মেয়েকে ছেড়ে দেওয়া হয়।

জানতে চাইলে আটোয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মঈন বলেন, আমার বিরুদ্ধে যেসব কথা বলছেন সেগুলোর কি কোনো প্রমাণ আছে? আমি এসব ধরনের কোনো কাজ বা কথাবার্তা বলিনি।

পঞ্চগড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন বলেন, আমরা ইতোমধ্যে বিষয়টি অবগত হয়েছি। সঠিক তদন্তপূর্বক তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

গরম খবর

রুমিন ফারহানাকে বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয়...

পটিয়ায় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

বিপ্লব বিজয় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের পটিয়া উপজেলার ঠেগরপুনি স্বপ্নচূড়া...

বাল্যবিবাহ: এক অনবরত সামাজিক বিপর্যয়

জামাল উদ্দিন জাহেদ বাল্যবিবাহ আমাদের সমাজের দীর্ঘদিনের একটি সংকট, যার...

চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নতুন সাংগঠনিক সম্পাদক নাদিম মোঃ নুরুন্নবী..

চট্টগ্রাম চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের কার্যনির্বাহী কমিটির...

বাঁশখালীতে নির্বাচন করার ঘোষণা দিলেন বিএনপি নেতা লেয়াকত আলী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের...

কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার

বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ অভিযান...

সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সাইফুল ইসলাম, চট্টগ্রাম চট্টগ্রামের সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আবদুল্লাহ...

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বৈত সাফল্য

মোহাম্মদ আমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার, বাঁশখালী। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় প্রাথমিক শিক্ষা...

ঈদগাঁও বাজুসের নির্বাচন সম্পন্ন: সভাপতি আরিফুর, সম্পাদক বিজন

মোঃ বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় অত্যন্ত...

বাঁশখালীতে গাঁজাসহ আটক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ।

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম। চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার রুহুল্লাহাট এলাকায় গাঁজাসহ মোঃ...

ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধন

আমিনুল ইসলাম,বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ...

এম এ হায়দার চৌধুরী ফোরাম ফর হিউম্যানিটির উদ্যোগে দরিদ্র শ্রমজীবীদের মাঝে ত্রাণ বিতরণ

মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) উপলক্ষে চট্টগ্রাম নগরীতে...

তরুণ ইয়াবা সেবনকারী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অভিযান...

Related Articles

Popular Categories