Friday, July 31, 2026
25.8 C
Bangladesh
শিরোনাম
শেখেরখীল হাজী মোহাব্বত আলী পাড়া সোসাইটির উদ্যোগে “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” এর শুভ উদ্বোধনকক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতারসাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারপ্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বৈত সাফল্যঈদগাঁও বাজুসের নির্বাচন সম্পন্ন: সভাপতি আরিফুর, সম্পাদক বিজনবাঁশখালীতে গাঁজাসহ আটক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ।ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধনএম এ হায়দার চৌধুরী ফোরাম ফর হিউম্যানিটির উদ্যোগে দরিদ্র শ্রমজীবীদের মাঝে ত্রাণ বিতরণতরুণ ইয়াবা সেবনকারী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসিভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব দিনমজুর পরিবার,মাথা গুজার ঠাই নেই কোথাওপূর্ব বাকখাইন জাগরণ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদানবৃষ্টির পানিতে তলিয়ে গেছে হাওরের ২ হাজার বিঘা জমির ধানপ্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ, যে আলোচনা হলোযেভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী এমপিরামাথাপিছু আয় ২ হাজার ৭৬৯ মার্কিন ডলারঈদগাঁওয়ে মাদকবিরোধী পোষ্ট দেয়ায় মা-বোনকে নির্যাতনবৃহত্তর ঈদগাহ জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের ঈদ পুনর্মিলনী সম্পন্নবাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়

কিছু কিছু দলের কথায় মনে হয়, তারাই সব করেছে: নজরুল ইসলাম খান

২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা বেশি শহীদ হয়েছেন বলে দাবি করেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, অথচ কিছু লোকের কথায় মনে হয় তারাই সব করেছে।

বিএনপির এই নেতা বলেন, ‘আন্দোলনে কারা বেশি অংশগ্রহণ করেছে, সে অনুযায়ী গুরুত্ব পাওয়া উচিত না? কিন্তু আমাদের কিছু কিছু সংগঠনের, কিছু লোকের কথায় মনে হয়, তারাই সব করেছে। কথার ভেতরে মনে হয় তারাই সব করেছে আরকি। ভাই ভেতরে ভেতরে করেছেন কিন্তু বাহিরে আসার সাহস পাননি কেন?’

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে স্বৈরাচার এরশাদবিরোধী গণ–আন্দোলনে শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় নজরুল ইসলাম খান এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে ’৯০–র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য।

জুলাই গণ–অভ্যুত্থানে অর্জিত বিজয়কে বিভিন্ন দিকে প্রবাহিত করার নানা অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন নজরুল ইসলাম খান বলেন, সে অপচেষ্টাকে মোকাবিলা করতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপিই একমাত্র দল, যাদের দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। জনগণের সমর্থন পেলে সেসব অভিজ্ঞতা জনকল্যাণে কাজে লাগানো হবে। একই সঙ্গে অতীতের ভুলগুলো থেকে পাওয়া শিক্ষা কাজে লাগানো হবে।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারক ফোরামের এ নেতা বলেন, ‘আমাদের লড়াইকে বিভ্রান্ত করার অনেক চেষ্টা হয়েছে, কিন্তু তা সফল হয়নি। একবার ভাবুন, এরশাদের বিরুদ্ধে আন্দোলন যখন অত্যন্ত শক্তিশালী, সেই সময়ে জাতির সঙ্গে বেইমানি করে দুটি রাজনৈতিক দল—আওয়ামী লীগ এবং জামায়াতে ইসলামী—এরশাদের সঙ্গে নির্বাচনে গিয়েছিল।’

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ডের প্রসঙ্গে তিনি বলেন, ‘প্লট বরাদ্দের মামলায় তাঁর (শেখ হাসিনার) ২১ বছরের সাজা হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে কারও আইন আদালতে কোনো হস্তক্ষেপের সুযোগ নেই। রাজনৈতিক দলগুলোর সেখানে প্রভাব বিস্তার করার কিছু নেই। হাসিনার গড়া আদালত, হাসিনার গড়া ট্রাইব্যুনালে তাঁর বিচার হয়েছে।’

সভায় সভাপতির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, নিরেপক্ষ সরকারের মাধ্যমে শেখ হাসিনা এবং তাঁর দোসরদের বিচার শুরু হয়েছে। এ রায় অবিলম্বে কার্যকর করতে হবে। এর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ স্বস্তি পাবে, শহীদ পরিবার স্বস্তি পাবে।

আলোচনা সভা সঞ্চালনা করেন বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন। এতে আরও বক্তব্য দেন ’৯০–এর সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা।

গরম খবর

রুমিন ফারহানাকে বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয়...

পটিয়ায় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

বিপ্লব বিজয় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের পটিয়া উপজেলার ঠেগরপুনি স্বপ্নচূড়া...

বাল্যবিবাহ: এক অনবরত সামাজিক বিপর্যয়

জামাল উদ্দিন জাহেদ বাল্যবিবাহ আমাদের সমাজের দীর্ঘদিনের একটি সংকট, যার...

চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নতুন সাংগঠনিক সম্পাদক নাদিম মোঃ নুরুন্নবী..

চট্টগ্রাম চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের কার্যনির্বাহী কমিটির...

বাঁশখালীতে নির্বাচন করার ঘোষণা দিলেন বিএনপি নেতা লেয়াকত আলী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের...

শেখেরখীল হাজী মোহাব্বত আলী পাড়া সোসাইটির উদ্যোগে “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” এর শুভ উদ্বোধন

মোহাম্মদ জামাল উদ্দিন জাহেদ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ...

কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার

বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ অভিযান...

সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সাইফুল ইসলাম, চট্টগ্রাম চট্টগ্রামের সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আবদুল্লাহ...

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বৈত সাফল্য

মোহাম্মদ আমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার, বাঁশখালী। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় প্রাথমিক শিক্ষা...

ঈদগাঁও বাজুসের নির্বাচন সম্পন্ন: সভাপতি আরিফুর, সম্পাদক বিজন

মোঃ বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় অত্যন্ত...

বাঁশখালীতে গাঁজাসহ আটক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ।

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম। চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার রুহুল্লাহাট এলাকায় গাঁজাসহ মোঃ...

ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধন

আমিনুল ইসলাম,বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ...

এম এ হায়দার চৌধুরী ফোরাম ফর হিউম্যানিটির উদ্যোগে দরিদ্র শ্রমজীবীদের মাঝে ত্রাণ বিতরণ

মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) উপলক্ষে চট্টগ্রাম নগরীতে...

Related Articles

Popular Categories