Sunday, June 14, 2026
26.7 C
Bangladesh
শিরোনাম
কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতারসাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারপ্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বৈত সাফল্যঈদগাঁও বাজুসের নির্বাচন সম্পন্ন: সভাপতি আরিফুর, সম্পাদক বিজনবাঁশখালীতে গাঁজাসহ আটক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ।ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধনএম এ হায়দার চৌধুরী ফোরাম ফর হিউম্যানিটির উদ্যোগে দরিদ্র শ্রমজীবীদের মাঝে ত্রাণ বিতরণতরুণ ইয়াবা সেবনকারী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসিভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব দিনমজুর পরিবার,মাথা গুজার ঠাই নেই কোথাওপূর্ব বাকখাইন জাগরণ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদানবৃষ্টির পানিতে তলিয়ে গেছে হাওরের ২ হাজার বিঘা জমির ধানপ্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ, যে আলোচনা হলোযেভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী এমপিরামাথাপিছু আয় ২ হাজার ৭৬৯ মার্কিন ডলারঈদগাঁওয়ে মাদকবিরোধী পোষ্ট দেয়ায় মা-বোনকে নির্যাতনবৃহত্তর ঈদগাহ জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের ঈদ পুনর্মিলনী সম্পন্নবাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়বাংলাদেশ জামায়াতে ইসলাম ঈদগাঁও উপজেলার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কড়াইলের কান্না কে শোনে

রাজধানী ঢাকার কড়াইল বস্তিতে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। গত মঙ্গলবার পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট পাঁচ ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে ১০টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে প্রায় দেড় হাজার ঘর পুড়ে হয়েছে ছাই। এ সম্পাদকীয় লেখার সময় পর্যন্ত হতাহতের কথা নিশ্চিত হওয়া না গেলেও কড়াইলের বাতাস ছিল ভারী। শেষ সম্বল মাথা গোঁজার ঠাঁই হারিয়ে সর্বস্বান্ত বস্তিবাসীর আহাজারি তখনো থামেনি। নিঃশেষ হয়নি ছাইপোড়া গন্ধ।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কড়াইল বস্তিতে আগুন লাগার কথা জানানো হয়। জানা যায়, বউবাজারের কুমিল্লাপট্টি, বরিশালপট্টি ও ‘ক’ ব্লক এলাকায় আগুন লাগে। ওই অংশে হাজারখানেক ঘর ছিল। আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন লাগার অধিকাংশ ঘটনার মতোই এ ঘটনায়ও ভুক্তভোগীরা ফায়ার সার্ভিসের দেরি করে পৌঁছানো এবং আগুন নেভানোর ক্ষেত্রে অসন্তোষ প্রকাশ করেন। ফায়ার সার্ভিস থেকে বলা হয়, তীব্র বাতাস, সরু রাস্তা মাড়িয়ে গাড়ি পৌঁছাতে না পারা ও পানির অভাবে আগুন ছড়িয়ে পড়ছিল। তাই নিয়ন্ত্রণে নিতে সময় লাগে।

বলা বাহুল্য, ঢাকার বাস্তবতায় যেসব জায়গায় আগুন লাগে সেসব স্থানে ফায়ার সার্ভিসের সদস্যদের পৌঁছাতে বেগ পাওয়ার ঘটনা নতুন নয়। প্রায় প্রত্যেক ঘটনায় দুঃখজনক এমন পরিস্থিতির সৃষ্টি হতে দেখা যায়। এসবই অপরিকল্পিত নগরীর সাক্ষ্য বহন করে। পাশাপাশি আগুন নেভানোর জন্য আরেকটি অন্তরায় বা ঘাটতি দেখা যায় কাছাকাছি পানির সহজপ্রাপ্যতা। অবশ্য কড়াইল বস্তির পাশে পানির আধার থাকা সত্ত্বেও তা ঠিকমতো কাজে লাগানো যায়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। এর বাইরেও উৎসুক কিংবা উদ্ধারের মানসিকতা নিয়ে আসা জনতাও এসব ঘটনায় ফায়ার সার্ভিসের কার্যক্রম বাধাহীন করতে প্রতিবন্ধক হতে দেখা যায়।

কড়াইল বস্তির একপাশে গুলশান। অন্যপাশে বনানীর মতো অভিজাত এলাকা। প্রায় ৯০ একর জায়গার ওপর গড়ে ওঠা এ বস্তিতে অন্তত ১০ হাজার ঘর। দেখা যায়, মাঝেমধ্যেই এখানে আগুন লাগে। চলতি বছর ২১ ফেব্রুয়ারি, গত বছর ১৮ ডিসেম্বর ও ২৪ মার্চ পুড়ে যায় বেশ কিছু ঘর। প্রশ্ন উঠছে, বারবার কেন এ বস্তিতে আগুন লাগে? অবশ্য কীভাবে ঘটে, তার প্রকৃত কারণ নিয়ে সবসময়ই প্রশ্ন উঠতে দেখা গেছে। আবার কিছুদিন বেশ আলোচনা চললেও তা সহসা হারিয়েও যায়। কার্যকর কোনো পদক্ষেপ বা পরিবর্তনের কিছু দৃশ্যমান হয় না। আবার দেখা যাবে, কোনো একদিন কড়াইলের বস্তিতে আগুন! পত্রিকায় বেদনার্ত সব শিরোনাম। প্রশ্ন হচ্ছে—এ আবর্ত কি চলতেই থাকবে?

আমরা মনে করি, কড়াইল বস্তির অগ্নিকাণ্ডের জন্য দায়ী একদিকে যেমন অপরিকল্পিত নগর ব্যবস্থাপনা; একইভাবে দায়ী বারবার এসব ঘটনার পরও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়া। স্মরণে রাখতে হবে, রাষ্ট্রের প্রত্যেক নাগরিক তার জানমালের নিরাপত্তা পাওয়ার অধিকার রাখে। তার সামাজিক-অর্থনৈতিক-রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন, নাগরিক হিসেবেই সমান অগ্রাধিকার পাওয়া উচিত। প্রশ্ন ওঠে, কড়াইল বস্তিবাসীর আহাজারি কি সরকারগুলোর তরফ থেকে অপেক্ষাকৃত কম মনোযোগ পায়? আমাদের প্রত্যাশা, এ ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, নিঃস্ব হয়েছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার তাদের পাশে দাঁড়াবে। সুষ্ঠু তদন্ত হবে আগুন লাগার সূত্রপাত নিয়ে। পাশাপাশি একই ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, তা নিয়ে সরকার ও সংশ্লিষ্টরা আন্তরিকভাবে ভাববে।

গরম খবর

রুমিন ফারহানাকে বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয়...

পটিয়ায় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

বিপ্লব বিজয় শুভ মাঘীপূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের পটিয়া উপজেলার ঠেগরপুনি স্বপ্নচূড়া...

বাল্যবিবাহ: এক অনবরত সামাজিক বিপর্যয়

জামাল উদ্দিন জাহেদ বাল্যবিবাহ আমাদের সমাজের দীর্ঘদিনের একটি সংকট, যার...

চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নতুন সাংগঠনিক সম্পাদক নাদিম মোঃ নুরুন্নবী..

চট্টগ্রাম চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের কার্যনির্বাহী কমিটির...

বাঁশখালীতে নির্বাচন করার ঘোষণা দিলেন বিএনপি নেতা লেয়াকত আলী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের...

কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার

বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ অভিযান...

সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সাইফুল ইসলাম, চট্টগ্রাম চট্টগ্রামের সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আবদুল্লাহ...

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বৈত সাফল্য

মোহাম্মদ আমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার, বাঁশখালী। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় প্রাথমিক শিক্ষা...

ঈদগাঁও বাজুসের নির্বাচন সম্পন্ন: সভাপতি আরিফুর, সম্পাদক বিজন

মোঃ বজলুর রহমান, ঈদগাঁও ( কক্সবাজার) কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় অত্যন্ত...

বাঁশখালীতে গাঁজাসহ আটক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ।

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম। চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার রুহুল্লাহাট এলাকায় গাঁজাসহ মোঃ...

ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধন

আমিনুল ইসলাম,বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ...

এম এ হায়দার চৌধুরী ফোরাম ফর হিউম্যানিটির উদ্যোগে দরিদ্র শ্রমজীবীদের মাঝে ত্রাণ বিতরণ

মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) উপলক্ষে চট্টগ্রাম নগরীতে...

তরুণ ইয়াবা সেবনকারী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অভিযান...

Related Articles

Popular Categories