
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১০ নভেস্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
এদিন আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মশিউর রহমান তার সাত দিনের রিমান্ড আবেদন করেন।
তিনি ক্ষমতার অপব্যবহার করে ফারইস্টের ৩৩ দশমিক ৫৬ শতাংশ জমি ও বিল্ডিং ২০৭ কোটি ৬০ লাখ ৩৬ হাজার টাকায় কেনেন। ওই টাকা থেকে বিক্রেতাকে ৪৫ কোটি টাকা স্থানান্তর বা হস্তান্তর করেন। সেজন্য দুদক তার বিরুদ্ধে মামলা করে। আসামি ৪৫ কোটি টাকার মধ্যে ১০ কোটি টাকা পান।


