১. বাংলাদেশের সঙ্গে বর্তমানে কয়টি দেশের বন্দী প্রত্যর্পণ চুক্তি রয়েছে?
ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
উত্তর: খ. ২টি (ভারত ও থাইল্যান্ড; সূত্র: বিবিসি বাংলা)
২. বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দী প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
ক. ২০০৩ সালে
খ. ২০০৯ সালে
গ. ২০১৩ সালে
ঘ. ২০১৫ সালে
উত্তর: গ. ২০১৩ সালে (২০১৬ সালে সংশোধিত)
৩. আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সব কটি মৌলিক কনভেনশন অনুমোদনকারী প্রথম এশীয় দেশ কোনটি?
ক. ভিয়েতনাম
খ. শ্রীলঙ্কা
গ. বাংলাদেশ
ঘ. ফিলিপাইন
উত্তর: গ. বাংলাদেশ (আইএলওর মৌলিক কনভেনশন মোট ১০টি)
৪. সম্প্রতি বাংলাদেশ অনুমোদিত ৩টি আইএলও কনভেনশনের অন্তর্ভুক্ত নয় নিচের কোনটি?
ক. পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য কনভেনশন (নম্বর ১৫৫)
খ. কর্মসংস্থান নীতিমালা কনভেনশন (নম্বর ১২২)
গ. নিরাপত্তা ও স্বাস্থ্যের প্রচারণামূলক কাঠামো কনভেনশন (নম্বর ১৮৭)
ঘ. সহিংসতা ও হয়রানি নিরসনসংক্রান্ত কনভেনশন (নম্বর ১৯০)
উত্তর: খ. কর্মসংস্থান নীতিমালা কনভেনশন (নম্বর ১২২)
৫. গণভোট অধ্যাদেশ-২০২৫ জারি করা হয় কবে?
ক. ২৫ নভেম্বর ২০২৫
খ. ২২ নভেম্বর ২০২৫
গ. ২৭ নভেম্বর ২০২৫
ঘ. ২৪ নভেম্বর ২০২৫
উত্তর: ক. ২৫ নভেম্বর ২০২৫
৬. সম্প্রতি (২১ নভেম্বর ২০২৫) নরসিংদীতে উৎপন্ন ভূমিকম্পের মাত্রা কত ছিল?
ক. ৪.৭
খ. ৫.৩
গ. ৫.৭
ঘ. ৫.৫
উত্তর: গ. ৫.৭ (উৎপত্তিস্থল: নরসিংদীর মাধবদী উপজেলা)
৭. বাংলাদেশের আশপাশে অবস্থিত প্রধান টেকটোনিক প্লেটগুলোর অন্তর্ভুক্ত নয় কোনটি?
ক. ইউরেশীয় প্লেট
খ. বার্মা প্লেট
গ. ভারতীয় প্লেট
ঘ. প্রশান্ত মহাসাগরীয় প্লেট
উত্তর: ঘ. প্রশান্ত মহাসাগরীয় প্লেট
৮. রিখটার স্কেলে প্রতিটি সম্পূর্ণ সংখ্যার বৃদ্ধিতে নির্গত শক্তির পরিমাণ প্রায় কত গুণ বাড়ে?
ক. ২ গুণ
খ. ১০ গুণ
গ. ৩১.৬ গুণ
ঘ. ১০০ গুণ
উত্তর: গ. ৩১.৬ গুণ (রিখটার স্কেলে প্রতিটি সম্পূর্ণ সংখ্যার বৃদ্ধি ভূমিকম্পের কম্পনমাত্রায় ১০ গুণ বেড়ে যায় এবং সেটার ধ্বংসাত্মক শক্তি বাড়ে ৩১ দশমিক ৬ গুণ।)
৯. রিখটার স্কেল কেমন?
ক. রৈখিক স্কেল
খ. আপেক্ষিক স্কেল
গ. অ্যাবসোলিউট স্কেল
ঘ. লগারিদমিক স্কেল
উত্তর: ঘ. লগারিদমিক স্কেল
১০. মহিসঞ্চরণ তত্ত্বের (Continental Drift Theory) প্রবক্তা কে?
ক. ফ্রেড হয়েল
খ. ফ্রেডরিক ভাইন
গ. ডব্লিউ জে মর্গান
ঘ. আলফ্রেড ভেগেনার
উত্তর: ঘ. আলফ্রেড ভেগেনার
১১. বিশ্বের সবচেয়ে জনবহুল নগরের তালিকায় ঢাকার অবস্থান কততম?
ক. ১ম
খ. ২য়
গ. ৩য়
ঘ. ৪র্থ
উত্তর: খ. ২য় (২০২৫ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল নগর ইন্দোনেশিয়ার জাকার্তা। এরপরই ঢাকার অবস্থান।)
১২. ‘হায়লি গুব্বি’ আগ্নেয়গিরি কোন দেশে অবস্থিত?
ক. কেনিয়া
খ. তানজানিয়া
গ. সিয়েরা লিওন
ঘ. ইথিওপিয়া
উত্তর: ঘ. ইথিওপিয়া
১৩. ২০২৫ সালের কেমব্রিজ ডিকশনারির নির্বাচিত বর্ষসেরা শব্দ কোনটি?
ক. Paranoid
খ. Biohacking
গ. Parasocial
ঘ. Climavore
উত্তর: গ. Parasocial