প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ২:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০২৫, ১:৪০ পি.এম
অবৈধ মোবাইল হ্যান্ডসেট ঠেকাতে এনইআইআর চালু ১৬ ডিসেম্বর

মোবাইল নেটওয়ার্কে অবৈধ হ্যান্ডসেট প্রবেশ রোধ, মোবাইল ফোন ক্লোনিং ও চুরি ঠেকাতে আগামী ১৬ ডিসেম্বর ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) চালু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সংক্রান্ত সামগ্রিক বিষয় নিয়ে বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী এ সময় উপস্থিত ছিলেন।
এনইআইআর উদ্দেশ্য নিয়ে বিটিআরসি চেয়ারম্যান বলেন, মোবাইল হ্যান্ডসেট সাশ্রয়ী এবং নিরাপদ করা।
Copyright © 2026 Channel Chattagram 9. All rights reserved.